| ৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |১০ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি September 21, 2026, 9:44 pm
শিরোনাম :
দূর্গা পূজার আগে রাস্তার দখলদার মুক্ত করার আহ্বান ডায়মন্ড হারবার জেলা পুলিশ সুপার শ্রী চন্দ্রশেখর বর্মনের যশোরে অতিরিক্ত দামে সার বিক্রি ও কৃষিতে অনিয়মের প্রতিবাদে স্মারকলিপি পেশ অসহায় মুখ ও বধির শিশুদের মাঝে মগরাহাট পশ্চিমের বিজেপি র সাংগঠনিক নেতৃবৃন্দ নেত্রকোণা বিশ্ববিদ্যালয় টিএসসি ও ক্যাফটেরিয়া প্রাঙ্গণে ঝাড়ু ছাত্রদের হাতে ক্যাম্পাস পরিষ্কারে-নেবির উপাচার্য কেশবপুরে প্রেসক্লাব দখল ও সাংবাদিকদের ওপর হামলায় আহত ৩, বিতর্কিত কমিটি গঠন মগরাহাট পশ্চিমের তৃনমূল কংগ্রেসের গ্রেপ্তার পর তার কাছ থেকে মিললো বিদেশি আগ্নেয়াস্ত্র ও তাজা কার্তুজ দৈনিক ইবি নিউজের ৫৭ হাজার ফলোয়ার পূর্তি উপলক্ষে কেক কেটে উৎযাপন করলো ইবি পরিবার। অন্য ডায়াগনস্টিকের রিপোর্ট আনায় হৃদরোগীকে লাঞ্ছিত করার অভিযোগ চিকিৎসকের বিরুদ্ধে প্রেসক্লাব যশোরের দ্বৈ-বার্ষিক নির্বাচন সম্পন্ন: সভাপতি টুকুন, সম্পাদক নূর ইসলাম যশোরের অভয়নগরে গণধোলাইয়ের পর গাঁজাসহ ২ কারবারি গ্রেপ্তার, পিকআপ জব্দ

দিঘলিয়ায় আন্তর্জাতিক নারী দিবস-২০২৬ উৎযাপম উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত  

রিপোর্টারের নাম:
  • আপডেটের সময়: মঙ্গলবার, মার্চ ১০, ২০২৬
  • 364 সময় দেখুন

এস.এম.শামীম, দিঘলিয়া।।

দিঘলিয়ায় উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে এবং ব্র্যাক ও দলিতের সহযোগিতায় আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত  হয়েছে।

রবিবার (৮ মার্চ) সকাল ১০ টায় “আজকের পদক্ষেপ আগামীর ন্যায় বিচার সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার” এ প্রতিপাদ্যকে সামনে রেখে দিঘলিয়ায় এবারের আন্তর্জাতিক নারী দিবসের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনা সভা এবং মহিলাদের কর্মসংস্থানের লক্ষে ক্ষুদ্র ঋনের চেক  উপজেলা অডিটোরিয়ামে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নবনীতা দত্তের সভাপতিত্বে অনুষ্ঠিত এ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিঘলিয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ হারুন অর রশিদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিঘলিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মাহবুবুল আলম, দিঘলিয়া থানা অফিসার ইনচার্জ মোঃ শাহ আলম, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ কিশোর আহমেদ, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার স্নিগ্ধা খাঁ বাবলী, উপজেলা সমাজ সেবা অফিসার উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ মোনায়েম খান, উপজেলা সমবায় অফিসার খন্দকার জহিরুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ জামাল হুসাইন, উপজেলা তথ্য অফিসার সাঈদা খাতুন প্রমুখ।

এ ছাড়াও উপজেলার বিভিন্ন  গ্রামের সুবিধাভোগী ক্ষুদ্র ঋণ গ্রহীতা ও নারী উদ্যোক্তাগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে পিঠা তৈরি, দর্জি, গরুপালন, হাতের কাজসহ নানা কাজের ৮ জন উদ্যোক্তাকে ২৫ হাজার ও ৫০ হাজার টাকা করে ঋণ সহায়তা প্রদান করা হয়।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর