| ৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |৯ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি September 20, 2026, 3:28 pm
শিরোনাম :
দৈনিক ইবি নিউজের ৫৭ হাজার ফলোয়ার পূর্তি উপলক্ষে কেক কেটে উৎযাপন করলো ইবি পরিবার। অন্য ডায়াগনস্টিকের রিপোর্ট আনায় হৃদরোগীকে লাঞ্ছিত করার অভিযোগ চিকিৎসকের বিরুদ্ধে প্রেসক্লাব যশোরের দ্বৈ-বার্ষিক নির্বাচন সম্পন্ন: সভাপতি টুকুন, সম্পাদক নূর ইসলাম যশোরের অভয়নগরে গণধোলাইয়ের পর গাঁজাসহ ২ কারবারি গ্রেপ্তার, পিকআপ জব্দ মগরাহাট পশ্চিমে উস্তি থানার পুলিশের জালে আটক তৃনমূল কংগ্রেসের নেতা সঞ্জীব মন্ডল যশোর-মাগুরা মহাসড়কে নৈশকোচ নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা জন্ম ও মৃত্যু নিবন্ধন ময়মনসিংহ বিভাগের সেরা তিন উপজেলা নির্বাহী অফিসার ইউএনও, আসন্ন ইউপি নির্বাচন: যশোরের ৮ উপজেলায় ৫৪ ভোটকেন্দ্রে রদবদল আমতলীতে অসুস্থ রশিদ প্যাদার পাশে ‘স্বপ্নছোঁয়া’, পৌঁছে দিল বাজারসামগ্রী যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত

ঝালকাঠি জেলা পরিষদ প্রশাসকের সাথে তৃণমুল বিএনপি’র বৈশাখী শুভেচ্ছা বিনিময়

রিপোর্টারের নাম:
  • আপডেটের সময়: রবিবার, এপ্রিল ১৯, ২০২৬
  • 53 সময় দেখুন

ঝালকাঠী প্রতিনিধি: ঝালকাঠী জেলা পরিষদ প্রশাসক , জেলা বিএনপির সদস্য সচিব এ্যাড. মোঃ শাহাদাৎ হোসেন এর সাথে বৈশাখী শুভেচ্ছা বিনময় করেছেন ঝালকাঠি সদর উপজেলাধীন পোনাবালীয়া ইউনিয় বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। শনিবার (১৮ এপ্রিল) বিকেল ৩.৩০ ঘটিকায় ইউনিয়ন বিএনপি কার্যালয়ে তৃণমুল বিএনপি নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পোনাবালীয়া ইউনিয়ন বিএনপি সভাপতি আঃ আজিজ মাষ্টার। শুভেচ্ছা বিনিময় কালে উপস্থিত নেতাকর্মীদের সাথে মতবিনিময় কালে জেলা পরিষদ প্রশাসক এ্যাড. মোঃ শাহাদাৎ হোসেন বলেন প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাম্য ও ন্যায় ভিত্তিক উন্নত সমৃদ্ধশালী নতুন বাংলাদেশ গঠনে গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে যে সকল তৃণমূল নেতাকর্মীরা রাজপথে সক্রিয় ভুমিকা রেখেছেন তারাই দেশ গঠনে কার্যকর ভূমিকা রাখতে পারবেন। দলের মধ্যে কোন বিভেদ বিভাজন নেই। বাহির থেকে যাহারা বিভেদ বিভাজনের কথা বলে সেটা সঠিক নয়। সংসদ সদস্য, জেলা পরিষদ প্রশাসক কিংবা উপজেলা এবং পৌর পরিষদ সকলে মিলেই মানুষের কল্যাণে এবং এলাকার উন্নয়নে কাজ করবে। সকলকে অতীতের ন্যায় একসাথে কাজ করার আহবান জানান এবং তৃণমূলের পাশে সবসময় থাকার অঙ্গিরার ব্যক্ত করেন। ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ ইউনুস মোল্লার সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন ঝালকাঠি পৌর বিএনপির সভাপতি এ্যাড. নাসিমুল হাসান, সাধারণ সম্পাদক মোঃ আনিসুর রহমান তাপু, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ খোকন মল্লিক, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য (দপ্তরের দায়িত্বে) এ্যাড. মিজানুর রহমান মুবিন, সদর উপজেলা বিএনপি’র যুগ্ম সম্পাদক মোঃ আনিসুজ্জামান চপল, সাংগঠনিক সম্পাদক সৈয়দ জিয়াউল ইসলাম জুবায়ের প্রমুখ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌর বিএনপির যুগ্ম সম্পাদক আঃ রাজ্জাক রনি, পোনাবালীয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আঃ ওয়াহেদ জোমাদ্দার, ঝালকাঠি জেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য ইয়াসিন আরাফাত মিঠু, জেলা ছাত্রদলের সহ-সভাপতি মোঃ সাইফুল ইসলাম শাহিন, যুগ্ম সম্পাদক গোলাম আজম সোহান, সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক মোঃ আরিফ, বিএনপি নেতা মাজেদুল ইসলাম মজিদ, ওলিউল ইসলাম, যুবদল নেতা আনোয়ার হোসেন, কৃষকদল নেতা লাল মিয়া ফরাজী, শ্রমিক দল নেতা মাহাবুব হোসেন, স্বেচ্ছাসেবক দল নেতা ইয়াসির আরাফাত, পলাশ ইসলাম শুভ,ছাত্রদল নেতা তারেক রহমান সহ ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ সংগঠন এর বিপুল সংখ্যক নেতাকর্মী। ইউনিয়ন বিএনপি নেতৃবৃন্দ পোনাবালীয়া ইউনিয়নের উন্নয়নে জেলা পরিষদ প্রশাসকের সু-দৃষ্টি কামনা করেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর