| ২১শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ |২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি November 6, 2026, 6:37 pm
শিরোনাম :
গ্রেপ্তার মগরাহাট পশ্চিমের তৃনমূল কংগ্রেসের যুব সভাপতি ইমরান মোল্লা অভিষেক ঘনিষ্ঠ সামিম আহমেদের ডায়মন্ড হারবারের পার্টি থেকে মিলল দুই কোটি টাকার অধিক নগদ অর্থ কেন্দ্রীয় ও পশ্চিম বাংলা সরকারের উদ্দোগে শুরু হতে চলেছে ভি ভি রাম জী প্রকল্পের কাজ, তার সূচনা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ডায়মন্ড হারবার জেলা পুলিশের পক্ষ থেকে দুর্গোৎসব ও বিজয়া পালনের উদ্বোধন করেন জেলা পুলিশ সুপার শ্রী চন্দ্রশেখর বর্মন নেত্রকোণা মদনে জোবাইদা রহমান মহিলা ডিগ্রী কলেজ ফলাফলে শীর্ষে দেওয়ালীর ও ছটপূজার আগে চা শ্রমিকদের জন্য এককালীন পাঁচ হাজার টাকা ও পঞ্চাশ কেজি খাদ্য বিতরণের ঘোষণা মুখ্যমন্ত্রীর মদনে ৪ উপজেলার আনসার ও ভিডিপি সদস্যদের ‘শেয়ার প্রোফাইল হালনাগাদ’ কর্মসূচি অনুষ্ঠিত “একটি বিশেষ ঘোষণা ” খুলনার খবর হতে  স্থায়ীভাবে অব্যাহতি গ্রহন।  আমতলীতে জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তা বিষয়ে ৩৬ তরুণ-তরুণীকে নিয়ে কর্মশালা আজ কলকাতার রাজপথে গনতন্ত্র রক্ষা ও অরাজকতা সৃষ্টির বিরুদ্ধে মাঠে বিজেপি র নেতৃত্ব

গাজীপুর কালিয়াকৈর-এ প্রগতিশীল ফোরামের উদ্যোগে নবনির্বাচিত এমপিকে সংবর্ধনা।

রিপোর্টারের নাম:
  • আপডেটের সময়: শনিবার, ফেব্রুয়ারি ২৮, ২০২৬
  • 104 সময় দেখুন

মোঃ মমিনুল ইসলাম, গাজীপুর।গাজীপুরের মহানগরের কালিয়াকৈরের নবনির্বাচিত জাতীয় সংসদ সদস্য জনাব মজিবুর রহমানকে সংবর্ধনা জানাতে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করে প্রগতিশীল ফোরাম।

আজ ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ইং তারিখ রোজ শুক্রবার বিকেল ৪টায় কালিয়াকৈর পৌর অডিটোরিয়াম, হাইটেক পার্ক সংলগ্ন এলাকায় এই আয়োজন করা হয়।

ফোরামের পক্ষ থেকে বলা হয়েছে, সম্প্রতি জাতীয় সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হওয়ায় জনাব মজিবুর রহমানকে আনুষ্ঠানিকভাবে সংবর্ধনা প্রদান করা হবে। একই সঙ্গে তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সফল কর্মজীবন কামনায় বিশেষ দোয়ার আয়োজন রাখা হয়েছে।
পবিত্র মাহে রমজান উপলক্ষে অনুষ্ঠানের শেষ পর্বে ইফতার মাহফিল অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক ব্যক্তিত্ব, জনপ্রতিনিধি, শিক্ষাবিদ, ব্যবসায়ী, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত থাকবেন ।
তারা বলেন, এই আয়োজনের মাধ্যমে নবনির্বাচিত সংসদ সদস্যের প্রতি এলাকার জনগণের সমর্থন ও শুভেচ্ছা প্রকাশ পাবে।
প্রগতিশীল ফোরামের আহ্বায়ক মো. শহিদুর রহমান ও সদস্য সচিব প্রফেসর মোহাম্মদ শাহজাহান আলী এক যৌথ বার্তায় সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে উপস্থিত থেকে অনুষ্ঠান সফল করার আহ্বান জানিয়েছেন।

আয়োজকদের মতে, এ সংবর্ধনা ও দোয়া মাহফিল এলাকার রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে ইতিবাচক বার্তা দেবে এবং গণমানুষের প্রত্যাশা ও উন্নয়ন ভাবনার প্রতিফলন ঘটাবেন বলে আশা প্রকাশ করেছেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর