| ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ |২৪শে জিলহজ, ১৪৪৭ হিজরি June 10, 2026, 4:37 pm
শিরোনাম :
দিঘলিয়া উপজেলার ৪ ইউনিয়নে মশা নিধনে নেই কার্যকর পরিকল্পনা বাঘারপাড়া উপজেলায় মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ আজগর আলী আটক দিঘলিয়ায় জাতীয় কবির জন্মবার্ষিকী পালিত এস টি এফের জালে আটকা ফলতার পুস্পা জাহাঙ্গীর দিঘলিয়ার মানুষের দীর্ঘদিনের স্বপ্নের ভৈরব সেতু নির্মাণ কাজ নানা জটিলতায় আটকে মগরাহাট পশ্চিমের বিধায়ক সামিম ঘনিষ্ঠ মইদুল এর বাড়িতে মিলল মদ এবং গুলি ঐতিহাসিক মহামেডান স্পোর্টিং ক্লাবের সভাপতি নির্বাচিত হলেন হুমায়ূন কবীর বন্ধুজন ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিঃকে ঘিরে সুপরিকল্পিত ষড়যন্ত্রের অভিযোগ সাবেক সভাপতি মো: আব্দুর রহিম শিকদারের বিরুদ্ধে স্টাফদের আর্থিক প্রলোভন, হুমকি ও প্রতিষ্ঠান ধ্বংসের অপচেষ্টা এন আই এ এর জালে প্রভাবশালী তৃনমূল কংগ্রেসের নেতা শওকত মোল্লা নেত্রকোণায় জাতীয়তাবাদী সাংবাদিক ফোরামের সভাপতির ওপর হামলা,

ঐতিহাসিক মহামেডান স্পোর্টিং ক্লাবের সভাপতি নির্বাচিত হলেন হুমায়ূন কবীর

রিপোর্টারের নাম:
  • আপডেটের সময়: রবিবার, জুন ৭, ২০২৬
  • 31 সময় দেখুন

কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম

আজ বৈকালে ভারতের ঐতিহাসিক জাতীয় ক্লাব কলকাতার মহামেডান স্পোর্টিং ক্লাবের নতুন করে সভাপতি নির্বাচিত হলেন সাবেক মন্ত্রী ও আম জনতা পার্টি র সভাপতি ও বিধায়ক হুমায়ূন কবীর। আজ বৈকালে ঐতিহাসিক মহামেডান স্পোর্টিং ক্লাবের সদস্যরা মিলিত হয়ে তাঁকে সর্বসম্মতিক্রমে সভাপতি নির্বাচিত করেন।এই ঐতিহাসিক মহামেডান স্পোর্টিং ক্লাব ভারতের আশি দশক এবং নব্বই দশকের শেষ দিকে দাপটের সঙ্গে জাতীয় ফুটবল খেলেছেন।ডুরান্ড কাপ রোভাস কাপ কলকাতার লীগ ও কলিঙ্গকাপ বরদলু কাপ আসম ও সিকিম কাপ সহ বড় বড় জাতীয় কাপ জয়ী হয়।এই ঐতিহাসিক মহামেডান স্পোর্টিং ক্লাবের একসময় বলিউড অভিনেতা দীলিপ কুমার ও শাহরুখ খান সহ আন্তর্জাতিক চলচ্চিত্র জগতের অভিনেতা যুক্ত ছিলেন।। সেই সঙ্গে কলকাতার হাজি ইব্রাহিম ও ওমর এবং ইকবাল আহমেদ ও সাবেক কেন্দ্রীয় মন্ত্রী প্রায়ত সুলতান আহমেদ মতো মানুষ এই ক্লাবের হাল ধরেন। কিন্তু আর্থিক অনিয়মের কারণে বিভিন্ন সময়ে এই ক্লাবের মান নেমে এসেছে। ঠিক এই সময় এই ঐতিহাসিক মহামেডান স্পোর্টিং ক্লাবের সভাপতি নির্বাচিত হলেন হুমায়ূন কবীর। এই ঐতিহাসিক মহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে খেলেছেন আকবর, হাবিব, মাজিদ বাস্কার,জামসিদ নাসির ও চিমা ওকেরি ও চিবুজার শ্যাম থাপা ও প্রেম দর্জি মহিদুল ইসলাম ও অতুনু ব্যানার্জি এবং অলোক মুখার্জি ও প্রসুন ব্যানার্জি এবং আব্দুল লতিফ ও রহিম নবী ও বাবুমানি সহ বহু জাতীয় ও আন্তর্জাতিক ফুটবল খেলোয়াড়। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলকাতার ঐতিহাসিক মহামেডান স্পোর্টিং ক্লাবের সকল সদস্যরা।এই ক্লাব কে আর্থিক সহায়তা ও উন্নয়ন করতে সবধরনের সহযোগিতা করবেন বলে জানিয়েছেন হুমায়ূন কবীর।।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর