| ৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |৯ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি September 20, 2026, 3:14 pm
শিরোনাম :
দৈনিক ইবি নিউজের ৫৭ হাজার ফলোয়ার পূর্তি উপলক্ষে কেক কেটে উৎযাপন করলো ইবি পরিবার। অন্য ডায়াগনস্টিকের রিপোর্ট আনায় হৃদরোগীকে লাঞ্ছিত করার অভিযোগ চিকিৎসকের বিরুদ্ধে প্রেসক্লাব যশোরের দ্বৈ-বার্ষিক নির্বাচন সম্পন্ন: সভাপতি টুকুন, সম্পাদক নূর ইসলাম যশোরের অভয়নগরে গণধোলাইয়ের পর গাঁজাসহ ২ কারবারি গ্রেপ্তার, পিকআপ জব্দ মগরাহাট পশ্চিমে উস্তি থানার পুলিশের জালে আটক তৃনমূল কংগ্রেসের নেতা সঞ্জীব মন্ডল যশোর-মাগুরা মহাসড়কে নৈশকোচ নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা জন্ম ও মৃত্যু নিবন্ধন ময়মনসিংহ বিভাগের সেরা তিন উপজেলা নির্বাহী অফিসার ইউএনও, আসন্ন ইউপি নির্বাচন: যশোরের ৮ উপজেলায় ৫৪ ভোটকেন্দ্রে রদবদল আমতলীতে অসুস্থ রশিদ প্যাদার পাশে ‘স্বপ্নছোঁয়া’, পৌঁছে দিল বাজারসামগ্রী যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত

উলাশী খাল পুনঃখননে তারেক রহমানের আগমন: শার্শায় প্রস্তুতি জোরদার

রিপোর্টারের নাম:
  • আপডেটের সময়: বুধবার, এপ্রিল ৮, ২০২৬
  • 69 সময় দেখুন

তরিকুল ইসলাম,বিশেষ প্রতিনিধি।

মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এপ্রিল মাসেয় শার্শার উলাশী খাল পুনঃখননের উদ্বোধন করতে আসছেন। এই উপলক্ষে খালপাড় এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন ও রাস্তা সংস্কার এবং অনুষ্ঠান আয়োজনের জন্য মাটি ভরাট করে একটি উপযুক্ত প্ল্যাটফর্ম এবং স্টেজ তৈরির প্রস্তুতি নেওয়া হয়েছে।

সোমবার (৬ এপ্রিল ২০২৬) সকাল সাড়ে ১০ টায় শার্শা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ নিয়াজ মাখদুম এবং উপজেলা বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক মোঃ শহিদ আলী,৯নং উলাশী ইউনিয়ন বিএনপির সহ সভাপতি সাখাওয়াত হোসেন,উলাশী ওয়াডের মেম্বার বদিউজ্জামান এর নেতৃত্বে স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে খালপাড়ের রাস্তা সংস্কার ও এসকো মিটার দিয়ে মাটি কাটার কাজ শুরু হয়।

শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফজলে ওয়াহিদ জানান,২ এপ্রিল উলাশী ইউনিয়নের উলাশী খাল সরেজমিনে পরিদর্শন করেছেন ঊর্ধ্বতন কর্মকর্তারা ঐতিহাসিক ভাবে এই খালটি ১৯৭৪ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান খনন করেছিলেন। বর্তমানে পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধানে খাল পুনঃখননের প্রস্তুতি নেওয়া হচ্ছে এবং আশা করা হচ্ছে, কয়েক দিনের মধ্যেই সব কাজ সম্পন্ন হবে।

উপজেলা বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক মোঃ সহিদ আলী বলেন,“উলাশী খাল দীর্ঘদিন সংস্কারের অভাবে ভরাট হয়ে জলাবদ্ধতা সৃষ্টি করেছে। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান আসার সাথে সাথে এটি নতুনভাবে খননের মাধ্যমে পানির স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করা হবে। এতে এলাকার কৃষি উৎপাদন, চলাচল সুবিধা এবং অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে।”

উলাশী খাল পুনঃখনন প্রকল্প এলাকাবাসীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ১৯৭৬ সালের ১ নভেম্বর স্বেচ্ছাশ্রমে ৪ কিলোমিটার খাল খননের কাজের উদ্বোধন করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তখন স্থানীয় মানুষও অংশগ্রহণ করেছিলেন। খালটি বর্ষাকালে শার্শার পাঁচটি বিলের পানি সহজেই নিষ্কাশনের মাধ্যমে জমি আবাদের আওতায় আনা সম্ভব করেছিল।

বৃহস্পতিবার খাল এলাকা পরিদর্শনকালে যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান খাল খননের অগ্রগতি এবং স্থানীয় উপকারিতা সম্পর্কে খোঁজখবর নেন। তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন, যাতে নির্ধারিত সময়ের মধ্যে কাজ সম্পন্ন হয়।

উপস্থিত ছিলেন যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, জেলা বিএনপির সভাপতি সৈয়দ সাবিরুল হক সাবু, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির, সাধারণ সম্পাদক নুরুজ্জামান লিটন, প্রধান উপদেষ্টা খায়রুজ্জামান মধু, উলাশি ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক রুহুল আমিন এবং শ্রম বিষয়ক সম্পাদক শহিদুল আলীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উপস্থিত নেতৃবৃন্দ খাল খনন কার্যক্রমকে এলাকার সার্বিক উন্নয়ন, জলাবদ্ধতা নিরসন এবং কৃষি খাতের উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে দ্রুত ও সুষ্ঠু বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর