
কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম।। আজ দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বজবজ মহেশতলা সাতগাছিয়া এলাকার ঐতিহাসিক বিবি গার্ডেন এর দরজা খুলে দেওয়া হয়েছে সাধারণ মানুষের জন্য।
দীর্ঘদিন ধরে এই পাঁচিল ঘেরা ছিল। এই এই ঐতিহাসিক গার্ডেন এর ভিতরে আবর্জনা ভোরা ছিল। সাধারণ মানুষের যাতায়াতের পথ প্রায় বন্ধ হয়ে পড়েছিল। পথচারী সাধারণ মানুষ ও প্রতিবেশী মানুষের চলাফেরা বন্ধ হয়ে যায়। এবং এই বিবি গার্ডেন এর ভিতরে অসামাজিক কার্যকলাপ বেড়ে যায়।
এই ঘটনা নজরে পড়ে সাধারণ মানুষের।তারা বিষয়টি গুরুত্ব দিয়ে দেখার জন্য পশ্চিম বাংলা সরকারের কাছে এবং বিজেপি র রাজ্যে কমিটির সদস্য ও ডায়মন্ড হারবার এর বিজেপি নেতা ও প্রাক্তন লোকসভার প্রার্থী শ্রী অভিজিৎ দাস ববি ওরফে ববি বাবু কে জানান।
তার উদ্দোগে শুরু হয় বিবি গার্ডেন পরিস্কার করার কাজ।আজ তা খুলে দেওয়া হয়েছে সাধারণ মানুষের জন্য। আগামী দূর্গা পূজার আগে ঐতিহাসিক বিবি গার্ডেন খুলে দেওয়ার ফলে হাজার হাজার মানুষের মুখে হাঁসি ফুটেছে।
সেই সঙ্গে বজবজ এর মানুষের দাবী কে মান্যতা দিয়েছে বর্তমান সরকার।এই কাজে বড় ভূমিকা পালন করছে অভিজিৎ দাস ববি ওরফে ববি।