| ৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |১০ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি September 21, 2026, 10:32 pm
শিরোনাম :
দূর্গা পূজার আগে রাস্তার দখলদার মুক্ত করার আহ্বান ডায়মন্ড হারবার জেলা পুলিশ সুপার শ্রী চন্দ্রশেখর বর্মনের যশোরে অতিরিক্ত দামে সার বিক্রি ও কৃষিতে অনিয়মের প্রতিবাদে স্মারকলিপি পেশ অসহায় মুখ ও বধির শিশুদের মাঝে মগরাহাট পশ্চিমের বিজেপি র সাংগঠনিক নেতৃবৃন্দ নেত্রকোণা বিশ্ববিদ্যালয় টিএসসি ও ক্যাফটেরিয়া প্রাঙ্গণে ঝাড়ু ছাত্রদের হাতে ক্যাম্পাস পরিষ্কারে-নেবির উপাচার্য কেশবপুরে প্রেসক্লাব দখল ও সাংবাদিকদের ওপর হামলায় আহত ৩, বিতর্কিত কমিটি গঠন মগরাহাট পশ্চিমের তৃনমূল কংগ্রেসের গ্রেপ্তার পর তার কাছ থেকে মিললো বিদেশি আগ্নেয়াস্ত্র ও তাজা কার্তুজ দৈনিক ইবি নিউজের ৫৭ হাজার ফলোয়ার পূর্তি উপলক্ষে কেক কেটে উৎযাপন করলো ইবি পরিবার। অন্য ডায়াগনস্টিকের রিপোর্ট আনায় হৃদরোগীকে লাঞ্ছিত করার অভিযোগ চিকিৎসকের বিরুদ্ধে প্রেসক্লাব যশোরের দ্বৈ-বার্ষিক নির্বাচন সম্পন্ন: সভাপতি টুকুন, সম্পাদক নূর ইসলাম যশোরের অভয়নগরে গণধোলাইয়ের পর গাঁজাসহ ২ কারবারি গ্রেপ্তার, পিকআপ জব্দ

আমের আগাম মুকুলে প্রাণ ফিরে পেয়েছে বাগুড়ী বেলতলা বাজার চাষিরা

রিপোর্টারের নাম:
  • আপডেটের সময়: শনিবার, ফেব্রুয়ারি ২৮, ২০২৬
  • 188 সময় দেখুন

মোঃ ইমরান হোসেন  শার্শা, যশোর প্রতিনিধি:যশোরের শার্শা উপজেলার বাগুড়ী বেলতলা দীর্ঘদিন ধরে ঐতিহাসিক আম ও কুলের রাজ্য হিসেবে পরিচিত। সময়ের পরিক্রমায় এই অঞ্চলটি এখন দেশের অন্যতম গুরুত্বপূর্ণ আম ও কুলের বাজারে পরিণত হয়েছে। প্রতি বছর মৌসুম এলেই জমে ওঠে এই বাজার, আর দেশের বিভিন্ন প্রান্ত থেকে ব্যবসায়ীরা ছুটে আসেন এখানকার ফল সংগ্রহ করতে। এ বিষয়ে চাষীদের কাছে জানতে চাইলে। খলিলুর রহমান খলিল জানান ।

চলতি বছরে আবহাওয়া অনুকূলে থাকায় আমের গাছে আগাম মুকুল দেখা দিয়েছে। এতে করে চাষিদের মাঝে নতুন আশার সঞ্চার হয়েছে। বাগানজুড়ে মুকুলের সমারোহ দেখে অনেক কৃষকই ভালো ফলনের প্রত্যাশা করছেন। ফলে তাদের মুখে ফুটেছে স্বস্তির হাসি।
স্থানীয় কৃষি কর্মকর্তারা মাঠ পর্যায়ে নিয়মিত তদারকি করছেন এবং চাষিদের প্রয়োজনীয় পরামর্শ দিচ্ছেন। তারা জানিয়েছেন, সঠিক মাত্রায় ও নির্দিষ্ট সময়ের ব্যবধানে কীটনাশক ও প্রয়োজনীয় স্প্রে ব্যবহার করলে ফলন আরও ভালো হবে এবং রোগবালাই কমে আসবে।
এলাকার কৃষকদের সাথে কথা বলে জানা যায়, তারা বিভিন্ন স্বনামধন্য কোম্পানির কৃষি উপকরণ ব্যবহার করে ইতোমধ্যে সুফল পেয়েছেন। কৃষকদের দাবি, মানসম্মত ঔষধ ব্যবহারের ফলে গাছের স্বাস্থ্য ভালো থাকে এবং উৎপাদন বৃদ্ধি পায়, যা তাদের আর্থিকভাবে লাভবান করছে।
স্থানীয় ব্যবসায়ী ও কৃষি সংশ্লিষ্টরা মনে করছেন, আবহাওয়া অনুকূলে থাকলে এবং সঠিক পরিচর্যা বজায় থাকলে এ বছর বাগুড়ী বেলতলা আম বাজারে ভালো ফলনের পাশাপাশি জমজমাট বাণিজ্যের সম্ভাবনা রয়েছে। এতে করে এই অঞ্চলের অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করা হচ্ছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর