
বিএম মাসুম, শরিয়তপুর প্রতিনিধি
আজ ১২ মার্চ, ২০২৬ খ্রি. জেলার জাজিরা উপজেলার কাজিরহাটে অবস্থিত মেসার্স জে আই বি ব্রিকস নামক ইট ভাটায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে “ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন,২০১৩” অনুযায়ী ১,৫০,০০০/- টাকা অর্থদণ্ড অনাদায়ে ০২ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। পরিবেশ অধিদপ্তর, জেলা কার্যালয়, শরীয়তপুর অভিযানে সার্বিক সহযোগিতা প্রদান করে।
পরিবেশ দূষণ রোধে অবৈধ ইটভাটার বিরুদ্ধে জেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।