
কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম
আজ বৈকালে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ডায়মন্ড হারবার জেলা পুলিশের অধীনে মগরাহাট পশ্চিম ব্লক উন্নয়ন বোর্ড অর্থাৎ উস্তি বিডিও অফিসে প্রায় কয়েক শত মহিলা অন্নপূর্ণার টাকা না পেয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করে। বিক্ষোভ মারমুখী হয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে উস্তি থানার পুলিশ ছুটে আসে। মহিলাদের অভিযোগ যে তারা গত মাসের টাকা পেয়েছে। কিন্তু এই মাসের টাকা এখন পর্যন্ত পায়নি। পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগাম ঘোষণা করেছিলেন যে অগাস্ট মাসের কুড়ি তারিখ পর্যন্ত বকেয়া অন্নপূর্ণা প্রকল্প টাকা পেয়ে যাবেন। কিন্তু এখন পর্যন্ত না পাওয়ায় তারা মগরাহাট পশ্চিমের ব্লক উন্নয়ন বোর্ড এর অফিসে বিক্ষোভ কর্মসূচি পালন করে। তবে আগত মহিলাদের শান্ত থাকার আহ্বান জানান উস্তি র বিডিও সাহেব। এবং তারা বলেন কেন বঞ্চিত হচ্ছে এতগুলো মহিলা।তা খতিয়ে দেখবে বলে জানিয়েছেন। সেই সঙ্গে কোথাও কোন সমস্যার কারণে যদি অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প এর টাকা না পেয়ে থাকেন তা দেখার জন্য নির্দেশ দিয়েছেন উস্তি বিডিও। আজকের এই বিক্ষোভ কর্মসূচি এতটাই বেশি শক্তিশালী ছিল যে বিক্ষোভকারীরা বিডিও অফিসের সামনে পাকা জাতীয় সড়কের পাশে এবং রাস্তার উপর বসে পড়েন।কি কারনে এই অচলাবস্থা সৃষ্টি হয়েছে তা দেখার জন্য ইতিমধ্যে কাজ শুরু হয়েছে। গতকাল মগরাহাট পশ্চিমের উস্তি ব্লক এর অধীনে লক্ষ্মীকান্ত পুর গ্রাম পঞ্চায়েত এলাকা এবং কালিকেপোতা গ্রাম পঞ্চায়েত এবং উত্তর কুসুম গ্রাম পঞ্চায়েত সহ বিভিন্ন যায়গায় মহিলারা বিক্ষোভ কর্মসূচি পালন করেছে। এমনকি এই বিক্ষোভের মুখে পড়তে হয়েছে মগরাহাট পশ্চিমের চার নম্বর বিজেপি র সাংগঠনিক মন্ডল সভাপতি শ্রী দাশু পুরকায়স্থ কে। তার বাড়িতে মহিলারা চড়াও হয় অন্নপূর্ণার টাকা না পাওয়ায় কারণে।।