| ২১শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ |২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি November 6, 2026, 6:37 pm
শিরোনাম :
গ্রেপ্তার মগরাহাট পশ্চিমের তৃনমূল কংগ্রেসের যুব সভাপতি ইমরান মোল্লা অভিষেক ঘনিষ্ঠ সামিম আহমেদের ডায়মন্ড হারবারের পার্টি থেকে মিলল দুই কোটি টাকার অধিক নগদ অর্থ কেন্দ্রীয় ও পশ্চিম বাংলা সরকারের উদ্দোগে শুরু হতে চলেছে ভি ভি রাম জী প্রকল্পের কাজ, তার সূচনা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ডায়মন্ড হারবার জেলা পুলিশের পক্ষ থেকে দুর্গোৎসব ও বিজয়া পালনের উদ্বোধন করেন জেলা পুলিশ সুপার শ্রী চন্দ্রশেখর বর্মন নেত্রকোণা মদনে জোবাইদা রহমান মহিলা ডিগ্রী কলেজ ফলাফলে শীর্ষে দেওয়ালীর ও ছটপূজার আগে চা শ্রমিকদের জন্য এককালীন পাঁচ হাজার টাকা ও পঞ্চাশ কেজি খাদ্য বিতরণের ঘোষণা মুখ্যমন্ত্রীর মদনে ৪ উপজেলার আনসার ও ভিডিপি সদস্যদের ‘শেয়ার প্রোফাইল হালনাগাদ’ কর্মসূচি অনুষ্ঠিত “একটি বিশেষ ঘোষণা ” খুলনার খবর হতে  স্থায়ীভাবে অব্যাহতি গ্রহন।  আমতলীতে জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তা বিষয়ে ৩৬ তরুণ-তরুণীকে নিয়ে কর্মশালা আজ কলকাতার রাজপথে গনতন্ত্র রক্ষা ও অরাজকতা সৃষ্টির বিরুদ্ধে মাঠে বিজেপি র নেতৃত্ব

অনিন্দ্য ইসলাম অমিত প্রতিমন্ত্রী হওয়ায় বাগআঁচড়ায় আনন্দ মিছিল

রিপোর্টারের নাম:
  • আপডেটের সময়: বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৯, ২০২৬
  • 577 সময় দেখুন

তরিকুল ইসলাম ,বিশেষ প্রতিনিধি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক ও যশোর ৮৭/৩ সদর আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য অনিন্দ্য ইসলাম অমিতকে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের

প্রতিমন্ত্রী নির্বাচিত করায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে

যশোরের শার্শার বাগআঁচড়ায় আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

মিছিলে প্রধানমন্ত্রী ও দলের চেয়ারম্যান তারেক রহমানকে প্রাণঢালা অভিনন্দন জানিয়েও স্লোগান দেওয়া হয়।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বিকালে বাগআঁচড়া ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে উচ্ছ্বসিত নেতাকর্মীরা খণ্ড খণ্ড আনন্দ মিছিল নিয়ে বাগআঁচড়া বাজারের দলীয় কার্যালয়ের সামনে জড়ো হন।

পরে শার্শা উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী কুদ্দুস আলী বিশ্বাসের নেতৃত্বে একটি আনন্দ মিছিল বের হয়ে

বাজারের গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ের সামনে এসে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন,বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির সভাপতি এএইচএম আসাদুজ্জামান মিঠু,
সাংগঠনিক সম্পাদক আলমগীর কবির আলম
ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাকিবুল হাসান রিপন।

এসময় উপস্থিত ছিলেন,বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির সহসভাপতি মোনায়েম হোসেন,শাহাজান কবির,ইউনিয়ন বিএনপির সদস্য আল মামুন রাজু,মনিরুল ইসলাম মনি,কৃষকদলের সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন বাবলু,উপজেলা যুবদলের সদস্য আলী বাবর বাবু প্রমুখ।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর