
জেরে আগুনে দগ্ধ রায়হানের মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার ৩০ অক্টোবর ঢাকার একটি বেসরকারি হাসপাতালে বার্ন ইউনিটে তার মৃত্যু হয়েছে বলে জানা যায়।পারিবারিক সূত্রে জানা যায়,পারিবারিক কলহ ও পরকীয়ায় জড়িয়ে নিজের শরীরে পেট্রল ঢেলে আগুন দেওয়া যুবক রায়হান মিয়া (২৭) অবশেষে মারা গেছেন। বৃহস্পতিবার ভোরে ঢাকার একটি বেসরকারি হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।দীর্ঘদিন ধরে অনলাইন জুয়া ও পরকীয়ায় আসক্ত ছিলেন রায়হান। স্ত্রী আদুরী বেগমের সঙ্গে মনোমালিন্য, নির্যাতন আর বিচ্ছেদের টানাপোড়েনের মধ্যেই ঘটল এই ভয়াবহ ঘটনা।
এক ফোনে বাবাকে বলেছিলেন “স্ত্রীকে আনিস না” এরপরই নিজের শরীরে আগুন ধরিয়ে দেন তিনি।
স্থানীয়দের অভিমত,
সে দীর্ঘদিন যাবত পারিবারিকভাবে দুশ্চিন্তায় ছিলেন এবং সব মিলিয়ে এই ঘটনার দৃশ্যপাত ঘটে।
এই ঘটনায় তার এই অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।