| ২১শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ |২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি November 6, 2026, 5:28 pm
শিরোনাম :
গ্রেপ্তার মগরাহাট পশ্চিমের তৃনমূল কংগ্রেসের যুব সভাপতি ইমরান মোল্লা অভিষেক ঘনিষ্ঠ সামিম আহমেদের ডায়মন্ড হারবারের পার্টি থেকে মিলল দুই কোটি টাকার অধিক নগদ অর্থ কেন্দ্রীয় ও পশ্চিম বাংলা সরকারের উদ্দোগে শুরু হতে চলেছে ভি ভি রাম জী প্রকল্পের কাজ, তার সূচনা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ডায়মন্ড হারবার জেলা পুলিশের পক্ষ থেকে দুর্গোৎসব ও বিজয়া পালনের উদ্বোধন করেন জেলা পুলিশ সুপার শ্রী চন্দ্রশেখর বর্মন নেত্রকোণা মদনে জোবাইদা রহমান মহিলা ডিগ্রী কলেজ ফলাফলে শীর্ষে দেওয়ালীর ও ছটপূজার আগে চা শ্রমিকদের জন্য এককালীন পাঁচ হাজার টাকা ও পঞ্চাশ কেজি খাদ্য বিতরণের ঘোষণা মুখ্যমন্ত্রীর মদনে ৪ উপজেলার আনসার ও ভিডিপি সদস্যদের ‘শেয়ার প্রোফাইল হালনাগাদ’ কর্মসূচি অনুষ্ঠিত “একটি বিশেষ ঘোষণা ” খুলনার খবর হতে  স্থায়ীভাবে অব্যাহতি গ্রহন।  আমতলীতে জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তা বিষয়ে ৩৬ তরুণ-তরুণীকে নিয়ে কর্মশালা আজ কলকাতার রাজপথে গনতন্ত্র রক্ষা ও অরাজকতা সৃষ্টির বিরুদ্ধে মাঠে বিজেপি র নেতৃত্ব

রাজবাড়ীতে বরাট স্বপ্ন ফাউন্ডেশনের উদ্যোগে ৮০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

রিপোর্টারের নাম:
  • আপডেটের সময়: বুধবার, মার্চ ১৮, ২০২৬
  • 570 সময় দেখুন

মোঃ সাজ্জাদ হোসেন, গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি

“স্বপ হবে সত্যি, আমরা যোগাবো শক্তি”-স্লোগানে রাজবাড়ীর সদর বরাট ইউনিয়নের অসহায়, দুস্থ ও দরিদ্র ৮০ টি পরিবারের মাঝে বরাট স্বপ্ন ফাউন্ডেশনের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। ঈদ সামগ্রীর মধ্যে রয়েছে- ৫ কেজি চাউল,১ লিটার সয়াবিন তেল, ১ কেজি করে চিনি, মসুর ডাউল, লবণ, আলু, ১ প্যাকেট করে সেমাই, গুড়ো দুধ ও ১ টা সাবান।

মঙ্গলবার (১৭ মার্চ) সদর উপজেলার বরাট আকিরননেছা ইসলামী আলিম মাদ্রাসা প্রাঙ্গণে এ ঈদ সামগ্রী বিতরণ করা হয়।

ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন বরাট স্বপ্ন ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা গাজী আতাউর রহমান, উপদেষ্টা গোলাম মোস্তফা বাবু, বরাট ইউপি সদস্য সেলিম প্রামাণিক, পুলিশের সাব ইন্সপেক্টর আঃ লোকমান মুন্সী, স্বপ্ন ফাউন্ডেশনের উপদেষ্টা মোঃ আমজাদ হোসেন, মোঃ রিপন মোল্লা, মিলন মৃধা, সহ-সভাপতি মোঃ মুরাদ মন্ডল প্রমুখ। এসময় আরো উপস্থিত ছিলেন ডাঃ গোলাম মোস্তফা, রাজন সরদার, রাশেদুল ইসলাম রাসেল, মিরাজুল ইসলাম মিরাজ, হাফেজ তোফাজ্জল হোসেন, মোঃ জুবায়ের, আনোয়ার হোসেন।

ঈদ সামগ্রী বিতরণ সম্পর্কে সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক ইমানুল ইসলাম সোহেল ও আনিসুর রহমান মুঠোফোনে জানান, আমরা যারা বরাটবাসী জীবনের তাগিদে প্রবাসে বসবাস করি তাদের হাতে গড়া স্বপ্ন ফাউন্ডেশনের মাধ্যমে সবসময় এলাকার অসহায় ও দরিদ্র মানুষের জন্য কাজ করি। এরই ধারাবাহিকতায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এবছর ৮০ টি অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হলো। আমাদের এধরনের কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর