| ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |৭ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি September 18, 2026, 7:40 am
শিরোনাম :
মনিরামপুরের নেহালপুর স্কুল এন্ড কলেজের নব গঠিত এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত। ডেঙ্গু নিয়ন্ত্রণে দেশব্যাপী পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আন্তর্জাতিক গঙ্গাসাগর মেলার প্রস্তুতি ও পরিকাঠামো পরিদর্শনে, মন্ত্রী দিপঙ্কর জানা গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ, পরিচ্ছন্নতা অভিযান শুরু মদনে নববধূ নিয়ে ফেরার পথে জেনারেটরের ইঞ্জিলে চুল পেঁচিয়ে মর্মান্তিক দুর্ঘটনা, প্রাণ গেল রিনা আক্তারের, মদনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠান, দিঘলিয়ায় ভবনের পেছন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার মদনে পল্লী বিদ্যুৎ ট্রান্সফর্মার চুরির হিড়িক,সেচ নিয়ে বিপাকে কৃষক, যশোর হাসপাতালে বৃদ্ধার স্বর্ণের চেইন ছিনতাইয়ের চেষ্টা, ধারালো কাটারসহ নারী গ্রেপ্তার গোপালগঞ্জ জেলা বিএনপি নেতা সোহেলের জামিন লাভ

মাদকবিরোধী অভিযানে রাঙ্গামাটিতে ৩ মাদকসেবী আটক

রিপোর্টারের নাম:
  • আপডেটের সময়: মঙ্গলবার, মে ২৬, ২০২৬
  • 82 সময় দেখুন

মোঃ সোহেল রানা, রাঙ্গামাটি জেলা প্রতিনিধি
রাঙ্গামাটিতে মাদকবিরোধী বিশেষ অভিযানে ০৩ জন মাদকসেবীকে গ্রেফতার করেছে কোতয়ালী থানা পুলিশ। মঙ্গলবার (২৬ মে ২০২৬) বিকেলে রাঙ্গামাটি পৌরসভার রিজার্ভ বাজার এলাকার সিএনজি স্ট্যান্ডে অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।
রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশ সুপার জনাব মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম মহোদয়ের সার্বিক দিকনির্দেশনায় এবং কোতয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব মোঃ জসীম উদ্দীনের নেতৃত্বে থানা পুলিশের একটি আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে।
পুলিশ সূত্রে জানা যায়, রিজার্ভ বাজার এলাকায় দীর্ঘদিন ধরে কিছু ব্যক্তি প্রকাশ্যে মাদকসেবন ও বিশৃঙ্খল আচরণ করে আসছিল। এর প্রেক্ষিতে গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় সন্দেহজনকভাবে ঘোরাফেরা ও মাদকসেবনের অভিযোগে ৩ জনকে আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন— হিরো মারমা (৪০), পিতা-মৃত মঙ্গল মারমা, মাতা-মিনু চাকমা; মোঃ রুবেল (৩৮), পিতা-মৃত আব্দুর রহমান, মাতা-জুলেখা বেগম। তাদের উভয়ের বাড়ি রিজার্ভ বাজার চেঙ্গীমুখ, ১নং ওয়ার্ড, রাঙ্গামাটি পৌরসভা, থানা-কোতয়ালী, জেলা-রাঙ্গামাটি। এছাড়া অপর গ্রেফতারকৃত নিশন চাকমা (২৪), পিতা-পিন্টু চাকমা, মাতা-পরানি চাকমা, সাং-মারিশ্যা (করনগাতলী), থানা-বাঘাইছড়ি, জেলা-রাঙ্গামাটি।
কোতয়ালী থানা পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পরবর্তীতে তাদের বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।
পুলিশের দাবি, মাদকমুক্ত সমাজ গঠনে জেলা পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে এবং মাদক সংশ্লিষ্ট অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর