| ৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |৯ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি September 20, 2026, 6:31 pm
শিরোনাম :
দৈনিক ইবি নিউজের ৫৭ হাজার ফলোয়ার পূর্তি উপলক্ষে কেক কেটে উৎযাপন করলো ইবি পরিবার। অন্য ডায়াগনস্টিকের রিপোর্ট আনায় হৃদরোগীকে লাঞ্ছিত করার অভিযোগ চিকিৎসকের বিরুদ্ধে প্রেসক্লাব যশোরের দ্বৈ-বার্ষিক নির্বাচন সম্পন্ন: সভাপতি টুকুন, সম্পাদক নূর ইসলাম যশোরের অভয়নগরে গণধোলাইয়ের পর গাঁজাসহ ২ কারবারি গ্রেপ্তার, পিকআপ জব্দ মগরাহাট পশ্চিমে উস্তি থানার পুলিশের জালে আটক তৃনমূল কংগ্রেসের নেতা সঞ্জীব মন্ডল যশোর-মাগুরা মহাসড়কে নৈশকোচ নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা জন্ম ও মৃত্যু নিবন্ধন ময়মনসিংহ বিভাগের সেরা তিন উপজেলা নির্বাহী অফিসার ইউএনও, আসন্ন ইউপি নির্বাচন: যশোরের ৮ উপজেলায় ৫৪ ভোটকেন্দ্রে রদবদল আমতলীতে অসুস্থ রশিদ প্যাদার পাশে ‘স্বপ্নছোঁয়া’, পৌঁছে দিল বাজারসামগ্রী যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত

ভেদরগঞ্জে সন্ত্রাসীদের হামলা প্রবাসী ও প্রবীণ ব্যবসায়ী সহ ২ জন আহত।

রিপোর্টারের নাম:
  • আপডেটের সময়: শুক্রবার, মার্চ ১৩, ২০২৬
  • 385 সময় দেখুন

শরীয়তপুর (ভেদরগঞ্জ ) প্রতিনিধিঃবিএম মাসুম
‎জেলার ভেদরগঞ্জ উপজেলার বাবার ব্যবসা প্রতিষ্ঠানে পূর্ব বিরোধের জেরে স্থানীয় সন্ত্রাসীদের হামলায় দেশীয় অস্ত্রের আঘাত প্রবাসী ও ব্যাবসায়ী গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় ভেদরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন প্রবাসী শাহীন মাঝির পিতা মোঃ ইউনুস আলী মাঝি ।
‎অভিযোগ সূত্রে জানা যায়, গতকাল সকালে ভেদরগঞ্জ বাজারের প্রবীণ ব্যবসায়ী মোঃ ইউনুস আলী মাঝির ছেলে প্রবাসী শাহীন মাঝির সাথে ভেদরগঞ্জ পৌরসভার ৯ নং ওয়ার্ডের বাসিন্দা মৃত গনি চৌকিদারের ছেলে পারভেজ চৌকিদার ও রুহুল আমীন দেওয়ানের ছেলে হুন্ডি ব্যবসায়ী আরিফ দেওয়ান সাথে ১০ টাকার চাল বিতরণ নিয়ে কথা কাটা কাটি হয়। স্থানীয় দোকান মালিকরা বিষয়টি সঙ্গে সঙ্গেই আপস মীমাংস করে দেন উভয়ের মধ্যে। । ওই ঘটনার জের ধরে সন্ধ্যা দিকে পারভেজ চৌকিদার ও আরিফ দেওয়ানের নেতৃত্বে সংঘবদ্ধ সন্ত্রাসীরা ভেদরগঞ্জ বাজারে প্রবীণ সার ব্যবসায়ী মোঃ ইউনুস আলী মাঝির দোকানে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা করে। হামলায় প্রবাসী শাহীন মাঝি গুরুতর রক্তাক্ত জখম হন এসময় মোঃ ইউনুস আলী মাঝি কেও মারপিট করে তার ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর করে টাকা পয়সার লুটে নেন। এদিকে শাহীন মাঝিকে হত্যার উদ্দেশ্যে সন্ত্রাসীরা এলোপাতাড়িভাবে পিটিয়ে শরীরের বিভিন্ন স্থানে মারাত্মক আঘাত করে রক্তাক্ত জখম করেন
শাহীন মাঝি ও ইউনুস আলী মাঝির আর্তচিৎকার শুনে তাকে রক্ষা করতে এগিয়ে আসেন স্থানীয় ভেদরগঞ্জ বাজারের ব্যবসায়ী। পরে স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে এলে সন্ত্রাসীরা জনসম্মুখে মোঃ ইউনুস আলী মাঝি ও তার ছেলে শাহীন মাঝি কে হত্যার হুমকি দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
‎ গুরুতর আহত অবস্থায় শাহীন মাঝির কে ভেদেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করান ।
‎এ ঘটনায় শাহীন মাঝির পিতা মোঃ ইউনুস আলী মাঝি (৭৫) বাদী হয়ে ভেদরগঞ্জ থানায় পারভেজ চৌকিদার (৩০) ও আরিফ দেওয়ান (৩৫) এর নাম উল্লেখ করে অজ্ঞাত আর ১০-১২ জন নামে লিখত অভিযোগ দায়ের করেন।

‎ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তদের কাউকে পাওয়া যায়নি, ফলে তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
‎ ভেদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
‎এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়দের দাবি, দ্রুত সন্ত্রাসীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা হোক, যাতে ভবিষ্যতে এ ধরনের নৃশংস হামলার পুনরাবৃত্তি না ঘটে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর