| ৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |৯ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি September 20, 2026, 2:35 pm
শিরোনাম :
দৈনিক ইবি নিউজের ৫৭ হাজার ফলোয়ার পূর্তি উপলক্ষে কেক কেটে উৎযাপন করলো ইবি পরিবার। অন্য ডায়াগনস্টিকের রিপোর্ট আনায় হৃদরোগীকে লাঞ্ছিত করার অভিযোগ চিকিৎসকের বিরুদ্ধে প্রেসক্লাব যশোরের দ্বৈ-বার্ষিক নির্বাচন সম্পন্ন: সভাপতি টুকুন, সম্পাদক নূর ইসলাম যশোরের অভয়নগরে গণধোলাইয়ের পর গাঁজাসহ ২ কারবারি গ্রেপ্তার, পিকআপ জব্দ মগরাহাট পশ্চিমে উস্তি থানার পুলিশের জালে আটক তৃনমূল কংগ্রেসের নেতা সঞ্জীব মন্ডল যশোর-মাগুরা মহাসড়কে নৈশকোচ নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা জন্ম ও মৃত্যু নিবন্ধন ময়মনসিংহ বিভাগের সেরা তিন উপজেলা নির্বাহী অফিসার ইউএনও, আসন্ন ইউপি নির্বাচন: যশোরের ৮ উপজেলায় ৫৪ ভোটকেন্দ্রে রদবদল আমতলীতে অসুস্থ রশিদ প্যাদার পাশে ‘স্বপ্নছোঁয়া’, পৌঁছে দিল বাজারসামগ্রী যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত

ভাঙ্গা-বরিশাল-আমতলী-কুয়াকাটা আঞ্চলিক মহাসড়ক চার লেনের দাবিতে আমতলীতে ৮ ঘণ্টার গণঅনশন মাইনুল ইসলাম রাজু আমতলী (বরগুনা) প্রতিনিধি

রিপোর্টারের নাম:
  • আপডেটের সময়: শুক্রবার, এপ্রিল ১৭, ২০২৬
  • 61 সময় দেখুন

ভাঙ্গা-বরিশাল-আমতলী-কুয়াকাটা আঞ্চলিক মহাসড়ক চার লেনে উন্নীত করার দাবিতে বরগুনার আমতলীতে ৮ ঘণ্টাব্যাপী গণঅনশন কর্মসূচি পালিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত আমতলী সরকারি একে স্কুল চৌরাস্তা মোড় এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

‘আমতলী সচেতন নাগরিক মহল’-এর ব্যানারে আয়োজিত এ গণঅনশনে স্থানীয় সাংবাদিক, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন। কর্মসূচিতে বক্তব্য রাখেন সাংবাদিক জাকির হোসেন, মো. মোমেন আকন, গণঅধিকার পরিষদের আমতলী উপজেলা শাখার সভাপতি মো. সাইদুর রহমান, মো. নুহু ফকির, জাকির হোসেন মিরাজ ও এনসিপির সদস্য মো. ফারদিনসহ অনেকে।

বক্তারা বলেন, পদ্মা সেতু চালুর পর ভাঙ্গা-বরিশাল-আমতলী-কুয়াকাটা আঞ্চলিক মহাসড়কে যানবাহনের চাপ কয়েকগুণ বেড়েছে। সড়কটি সরু ও ঝুঁকিপূর্ণ হওয়ায় প্রায়ই দুর্ঘটনা ঘটছে। এতে প্রাণহানি বাড়ছে এবং সাধারণ মানুষ চরম দুর্ভোগে পড়ছেন।

তারা আরও বলেন, এই মহাসড়ক দ্রুত চার লেনে উন্নীত করা না হলে ভবিষ্যতে দুর্ঘটনার সংখ্যা আরও বাড়বে। পাশাপাশি যানবাহন চলাচল তদারকি ও দুর্ঘটনা নিয়ন্ত্রণে সড়কটিতে একটি হাইওয়ে পুলিশ ফাঁড়ি স্থাপনেরও দাবি জানান বক্তারা।

আয়োজক মো. মোমেন আকন বলেন, “ভাঙ্গা-বরিশাল-আমতলী-কুয়াকাটা সড়ক এখন যেন মৃত্যুফাঁদে পরিণত হয়েছে। প্রতিদিন দুর্ঘটনায় মানুষ প্রাণ হারাচ্ছে। তাই দ্রুত এই সড়ক চার লেনে উন্নীত করা জরুরি।”

সাংবাদিক জাকির হোসেন বলেন, “সড়কে শৃঙ্খলা ফেরাতে এবং দুর্ঘটনা কমাতে হাইওয়ে পুলিশ ফাঁড়ি স্থাপন এখন সময়ের দাবি।”

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর