| ৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |১০ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি September 21, 2026, 6:11 pm
শিরোনাম :
যশোরে অতিরিক্ত দামে সার বিক্রি ও কৃষিতে অনিয়মের প্রতিবাদে স্মারকলিপি পেশ অসহায় মুখ ও বধির শিশুদের মাঝে মগরাহাট পশ্চিমের বিজেপি র সাংগঠনিক নেতৃবৃন্দ নেত্রকোণা বিশ্ববিদ্যালয় টিএসসি ও ক্যাফটেরিয়া প্রাঙ্গণে ঝাড়ু ছাত্রদের হাতে ক্যাম্পাস পরিষ্কারে-নেবির উপাচার্য কেশবপুরে প্রেসক্লাব দখল ও সাংবাদিকদের ওপর হামলায় আহত ৩, বিতর্কিত কমিটি গঠন মগরাহাট পশ্চিমের তৃনমূল কংগ্রেসের গ্রেপ্তার পর তার কাছ থেকে মিললো বিদেশি আগ্নেয়াস্ত্র ও তাজা কার্তুজ দৈনিক ইবি নিউজের ৫৭ হাজার ফলোয়ার পূর্তি উপলক্ষে কেক কেটে উৎযাপন করলো ইবি পরিবার। অন্য ডায়াগনস্টিকের রিপোর্ট আনায় হৃদরোগীকে লাঞ্ছিত করার অভিযোগ চিকিৎসকের বিরুদ্ধে প্রেসক্লাব যশোরের দ্বৈ-বার্ষিক নির্বাচন সম্পন্ন: সভাপতি টুকুন, সম্পাদক নূর ইসলাম যশোরের অভয়নগরে গণধোলাইয়ের পর গাঁজাসহ ২ কারবারি গ্রেপ্তার, পিকআপ জব্দ মগরাহাট পশ্চিমে উস্তি থানার পুলিশের জালে আটক তৃনমূল কংগ্রেসের নেতা সঞ্জীব মন্ডল

ব্রাক্ষণবাড়ীয়া নাসিরনগরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যার অভিযোগ

রিপোর্টারের নাম:
  • আপডেটের সময়: বুধবার, মার্চ ২৫, ২০২৬
  • 321 সময় দেখুন

এম বাদল খন্দকার ( স্টাফ রিপোর্টার)ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় এক গৃহবধূর রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে স্বামীর বিরুদ্ধে হত্যার অভিযোগ উঠেছে। নিহত মোসাম্মৎ আলপিনা বেগম (২৭) সরাইল উপজেলার তেলিকান্দি গ্রামের হুরন আলীর মেয়ে।

অভিযুক্ত সোহেল মিয়া নাসিরনগর উপজেলার চাতলপাড়া ইউনিয়নের গুজিয়াখাল গ্রামের মৃত খুরশিদ মিয়ার ছেলে।
নিহতের পরিবারের অভিযোগ, বিয়ের পর থেকেই সোহেল মিয়া বিভিন্ন সময় টাকার জন্য আলপিনা বেগমের ওপর চাপ সৃষ্টি করতেন। সম্প্রতি ১৫ হাজার টাকা দেওয়ার পরও আরও টাকার জন্য চাপ দেওয়া হয়। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে দীর্ঘদিন ধরে দাম্পত্য কলহ চলছিল।

নিহতের বাবা হুরন আলী অভিযোগ করে বলেন, “আমার মেয়েকে মারধর করে হত্যা করা হয়েছে। পরে ঘটনাটি আত্মহত্যা হিসেবে দেখাতে তাকে বিষ খাওয়ানো হয়েছে।”

এ বিষয়ে নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)
শাহিনুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে পাঠিয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

পুলিশ জানায়, ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর