
বেলাবো (নরসিংদী) প্রতিনিধি:
নরসিংদীর বেলাবো উপজেলার নারায়ণপুর ইউনিয়ন ছাত্রদলের আসন্ন কমিটিতে সভাপতি পদপ্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন রাজপথের লড়াকু ছাত্রনেতা রাকিবুল হাসান রাকিব। তৃণমূলের নেতাকর্মীদের জোরালো সমর্থন এবং সাধারণ ছাত্রদের মাঝে জনপ্রিয়তার কারণে তিনি বর্তমানে নেতৃত্বের দৌড়ে শীর্ষে রয়েছেন।
স্থানীয় ছাত্রদল সূত্রে জানা গেছে, বিগত দিনের প্রতিটি আন্দোলন-সংগ্রামে রাকিবুল হাসান রাকিবের সক্রিয় উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। দলের দুঃসময়ে হামলা-মামলা উপেক্ষা করে তিনি মাঠ পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম গতিশীল রেখেছেন। বিশেষ করে নারায়ণপুর ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে সাধারণ ছাত্রদের ঐক্যবদ্ধ করতে তিনি নিরলস কাজ করে যাচ্ছেন।
নারায়ণপুর ইউনিয়নের সাধারণ কর্মীরা জানান, সংগঠনের ভিত্তি মজবুত করতে একজন শিক্ষিত, সাহসী ও ত্যাগী নেতৃত্বের প্রয়োজন। সেই দিক থেকে রাকিবুল হাসান রাকিব একজন পরীক্ষিত সৈনিক। তাকে সভাপতি হিসেবে মনোনীত করলে ইউনিয়ন ছাত্রদল আরও সুসংগঠিত ও শক্তিশালী হবে বলে তারা মনে করেন।
এ বিষয়ে সভাপতি পদপ্রার্থী রাকিবুল হাসান রাকিব বলেন:
”আমি শহীদ জিয়ার আদর্শে অনুপ্রাণিত হয়ে ছাত্রদলের রাজনীতিতে যুক্ত হয়েছি। দল যদি আমার ত্যাগের মূল্যায়ন করে আমাকে নারায়ণপুর ইউনিয়ন ছাত্রদলের দায়িত্ব দেয়, তবে আমি নেতাকর্মীদের সাথে নিয়ে এই ইউনিয়নকে ছাত্রদলের একটি শক্তিশালী ঘাঁটিতে পরিণত করব।”
এদিকে, রাকিবের সমর্থনে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও ব্যাপক প্রচারণা চালাচ্ছেন স্থানীয় ছাত্রদলের অনুসারীরা। তারা আশা প্রকাশ করছেন, জেলা ও উপজেলা ছাত্রদলের সিনিয়র নেতৃবৃন্দ যোগ্যতার ভিত্তিতে তাকে সামনের সারিতে নিয়ে আসবেন।