| ২১শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ |২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি November 6, 2026, 4:41 pm
শিরোনাম :
গ্রেপ্তার মগরাহাট পশ্চিমের তৃনমূল কংগ্রেসের যুব সভাপতি ইমরান মোল্লা অভিষেক ঘনিষ্ঠ সামিম আহমেদের ডায়মন্ড হারবারের পার্টি থেকে মিলল দুই কোটি টাকার অধিক নগদ অর্থ কেন্দ্রীয় ও পশ্চিম বাংলা সরকারের উদ্দোগে শুরু হতে চলেছে ভি ভি রাম জী প্রকল্পের কাজ, তার সূচনা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ডায়মন্ড হারবার জেলা পুলিশের পক্ষ থেকে দুর্গোৎসব ও বিজয়া পালনের উদ্বোধন করেন জেলা পুলিশ সুপার শ্রী চন্দ্রশেখর বর্মন নেত্রকোণা মদনে জোবাইদা রহমান মহিলা ডিগ্রী কলেজ ফলাফলে শীর্ষে দেওয়ালীর ও ছটপূজার আগে চা শ্রমিকদের জন্য এককালীন পাঁচ হাজার টাকা ও পঞ্চাশ কেজি খাদ্য বিতরণের ঘোষণা মুখ্যমন্ত্রীর মদনে ৪ উপজেলার আনসার ও ভিডিপি সদস্যদের ‘শেয়ার প্রোফাইল হালনাগাদ’ কর্মসূচি অনুষ্ঠিত “একটি বিশেষ ঘোষণা ” খুলনার খবর হতে  স্থায়ীভাবে অব্যাহতি গ্রহন।  আমতলীতে জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তা বিষয়ে ৩৬ তরুণ-তরুণীকে নিয়ে কর্মশালা আজ কলকাতার রাজপথে গনতন্ত্র রক্ষা ও অরাজকতা সৃষ্টির বিরুদ্ধে মাঠে বিজেপি র নেতৃত্ব

বিশ্ব পৃথিবী দিবসে শেরপুরে বৃক্ষরোপণ:শিক্ষার্থী-স্বেচ্ছাসেবীদের সবুজের প্রত্যয়

রিপোর্টারের নাম:
  • আপডেটের সময়: বুধবার, এপ্রিল ২২, ২০২৬
  • 281 সময় দেখুন

মনিরুজ্জামান মনির:শেরপুর

বিশ্ব পৃথিবী দিবস উপলক্ষে শেরপুর জেলার ঝিনাইগাতী, নালিতাবাড়ী ও শ্রীবরদী উপজেলায় বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। বুধবার (২২ এপ্রিল) দিনব্যাপী আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

কর্মসূচিতে প্রায় দুই হাজারেরও বেশি বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। নতুন প্রজন্মের জন্য সবুজ পৃথিবী, প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রাঙ্গণ, সড়কের পাশ ও খোলা জায়গায় এসব চারা রোপণ করা হয়।

নলকুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। তিনি এ ধরনের উদ্যোগকে পরিবেশ সুরক্ষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন।

আপন শিক্ষা পরিবার-এর প্রধান শিক্ষক রহমত মিয়া বলেন, নির্বিচারে বৃক্ষনিধন ও পরিবেশ দূষণের ফলে প্রকৃতি আজ হুমকির মুখে পড়েছে। তাই পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে এসে বেশি বেশি গাছ লাগানোর আহ্বান জানান তিনি। পাশাপাশি ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।

হাতির খবর ও সচেতনতা গ্রুপ-এর সদস্য কাঞ্চন মারাক বলেন, গত কয়েক দশকে শেরপুরের বনাঞ্চল থেকে অনেক বড় গাছ ও বন্যপ্রাণী হারিয়ে গেছে। অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পরিবেশ গড়ে তোলার ওপর তিনি গুরুত্বারোপ করেন।

এ সময় জিহান আহমেদসহ অন্যান্য স্বেচ্ছাসেবী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং নলকুড়া ইউনিয়ন পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন। তারা বক্তব্যের মাধ্যমে পরিবেশ সংরক্ষণে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।

কর্মসূচিতে স্থানীয় সচেতন নাগরিকরাও অংশ নেন। আয়োজকরা জানান, পরিবেশ রক্ষায় জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ভবিষ্যতেও এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর