| ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |৬ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি September 17, 2026, 3:42 am
শিরোনাম :
মনিরামপুরের নেহালপুর স্কুল এন্ড কলেজের নব গঠিত এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত। ডেঙ্গু নিয়ন্ত্রণে দেশব্যাপী পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আন্তর্জাতিক গঙ্গাসাগর মেলার প্রস্তুতি ও পরিকাঠামো পরিদর্শনে, মন্ত্রী দিপঙ্কর জানা গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ, পরিচ্ছন্নতা অভিযান শুরু মদনে নববধূ নিয়ে ফেরার পথে জেনারেটরের ইঞ্জিলে চুল পেঁচিয়ে মর্মান্তিক দুর্ঘটনা, প্রাণ গেল রিনা আক্তারের, মদনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠান, দিঘলিয়ায় ভবনের পেছন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার মদনে পল্লী বিদ্যুৎ ট্রান্সফর্মার চুরির হিড়িক,সেচ নিয়ে বিপাকে কৃষক, যশোর হাসপাতালে বৃদ্ধার স্বর্ণের চেইন ছিনতাইয়ের চেষ্টা, ধারালো কাটারসহ নারী গ্রেপ্তার গোপালগঞ্জ জেলা বিএনপি নেতা সোহেলের জামিন লাভ

বন্ধুজন ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিঃকে ঘিরে সুপরিকল্পিত ষড়যন্ত্রের অভিযোগ সাবেক সভাপতি মো: আব্দুর রহিম শিকদারের বিরুদ্ধে স্টাফদের আর্থিক প্রলোভন, হুমকি ও প্রতিষ্ঠান ধ্বংসের অপচেষ্টা

রিপোর্টারের নাম:
  • আপডেটের সময়: শনিবার, জুন ৬, ২০২৬
  • 59 সময় দেখুন

মো:শরিফুল হোসেন, দৌলতপুর প্রতিনিধি।

বন্ধুজন ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিঃকে কেন্দ্র করে এক গভীর ও সুপরিকল্পিত ষড়যন্ত্রের অভিযোগ উঠেছে।

সমিতির সাবেক সভাপতি মোঃ আব্দুর রহিম শিকদারের বিরুদ্ধে দায়িত্ব হস্তান্তর, আর্থিক নিষ্পত্তি এবং ভবিষ্যৎ দায়মুক্তি চুক্তি সম্পাদনের পরও প্রতিষ্ঠানের কার্যক্রমে অবৈধ হস্তক্ষেপ, স্টাফদের আর্থিক প্রলোভনে প্রভাবিত করা, সমিতির ভাবমূর্তি ক্ষুণ্ণ করা এবং বর্তমান একক মালিক ও সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর হোসেনকে আর্থিক ও সামাজিকভাবে বিপর্যস্ত করার অপচেষ্টার গুরুতর অভিযোগ উঠেছে।

সমিতি সূত্রে জানা যায়, উভয় পক্ষের মধ্যে সম্পাদিত লিখিত সমঝোতা চুক্তির মাধ্যমে সাবেক সভাপতি মোঃ আব্দুর রহিম শিকদার তার সকল আর্থিক দাবি সম্পূর্ণ নিষ্পত্তি করে দায়িত্ব হস্তান্তর করেন। একই সঙ্গে তিনি ভবিষ্যতে সমিতির কোনো বিষয়, সম্পদ, ব্যবস্থাপনা বা কার্যক্রমে কোনো দাবি, অধিকার কিংবা হস্তক্ষেপ করবেন না মর্মে অঙ্গীকারবদ্ধ হন।

চুক্তি অনুযায়ী সমিতির সকল সম্পদ, দায়-দায়িত্ব, প্রশাসনিক ক্ষমতা ও ব্যবসায়িক নিয়ন্ত্রণ বর্তমান সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর হোসেনের নিকট হস্তান্তরিত হয়।
কিন্তু অভিযোগ রয়েছে, চুক্তির শর্ত উপেক্ষা করে সাবেক সভাপতি পরিকল্পিতভাবে সমিতির চাকরিরত কিছু স্টাফকে আর্থিক প্রলোভন ও বিভিন্ন সুবিধার আশ্বাস দিয়ে বর্তমান কর্তৃপক্ষের বিরুদ্ধে অবস্থান নিতে উৎসাহিত করছেন। একই সঙ্গে একটি স্বার্থান্বেষী মহলের সহায়তায় তিনি প্রতিষ্ঠানের দীর্ঘদিনের অর্জিত সুনাম, বিশ্বাসযোগ্যতা ও স্থিতিশীল কার্যক্রমকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগ করা হয়েছে।

বর্তমান একক মালিক ও সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর হোসেন অভিযোগ করেন, একটি মো:আ:রহিম শিকদার সুপরিকল্পিত ভাবে তাকে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করা, ব্যবসায়িক কার্যক্রম ব্যাহত করা, সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করা এবং মানসিক চাপে রাখার উদ্দেশ্যে ধারাবাহিকভাবে নানা ধরনের ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। এমনকি ভয়ভীতি প্রদর্শন, জীবননাশের হুমকি এবং প্রতিষ্ঠানের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত করার মতো কর্মকাণ্ডও সংঘটিত হয়েছে বলে তিনি দাবি করেন।

তিনি আরও জানান, এসব ঘটনার ভিডিও ফুটেজ, অডিও রেকর্ড, মোবাইল কলের তথ্য এবং অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য-প্রমাণ তার কাছে সংরক্ষিত রয়েছে, যা প্রয়োজনে আইনশৃঙ্খলা বাহিনী ও আদালতের নিকট উপস্থাপন করা হবে।
সমিতির একাধিক সদস্য ও সংশ্লিষ্ট সূত্রের দাবি, বিষয়টি শুধু ব্যক্তিগত বিরোধের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং একটি চলমান প্রতিষ্ঠানকে অস্থিতিশীল ও ক্ষতিগ্রস্ত করার সুপরিকল্পিত প্রচেষ্টার অংশ হতে পারে। ফলে সদস্য ও আমানতকারীদের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা দেখা দেওয়ার মত ব্যবস্হা করে দিচ্ছে

বর্তমান কর্তৃপক্ষ স্পষ্টভাবে জানিয়েছে, সমিতির স্বার্থবিরোধী যেকোনো ষড়যন্ত্র, অপপ্রচার, ভয়ভীতি প্রদর্শন, চাঁদাবাজি, হুমকি কিংবা বেআইনি কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা থানায় অভিযোগ করা হয়েছে একই সঙ্গে সদস্য, আমানতকারী ও শুভানুধ্যায়ীদের বিভ্রান্তিকর তথ্য ও গুজবে কান না দিয়ে প্রকৃত সত্য যাচাই করার আহ্বান জানানো হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর