| ২১শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ |২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি November 6, 2026, 6:01 pm
শিরোনাম :
গ্রেপ্তার মগরাহাট পশ্চিমের তৃনমূল কংগ্রেসের যুব সভাপতি ইমরান মোল্লা অভিষেক ঘনিষ্ঠ সামিম আহমেদের ডায়মন্ড হারবারের পার্টি থেকে মিলল দুই কোটি টাকার অধিক নগদ অর্থ কেন্দ্রীয় ও পশ্চিম বাংলা সরকারের উদ্দোগে শুরু হতে চলেছে ভি ভি রাম জী প্রকল্পের কাজ, তার সূচনা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ডায়মন্ড হারবার জেলা পুলিশের পক্ষ থেকে দুর্গোৎসব ও বিজয়া পালনের উদ্বোধন করেন জেলা পুলিশ সুপার শ্রী চন্দ্রশেখর বর্মন নেত্রকোণা মদনে জোবাইদা রহমান মহিলা ডিগ্রী কলেজ ফলাফলে শীর্ষে দেওয়ালীর ও ছটপূজার আগে চা শ্রমিকদের জন্য এককালীন পাঁচ হাজার টাকা ও পঞ্চাশ কেজি খাদ্য বিতরণের ঘোষণা মুখ্যমন্ত্রীর মদনে ৪ উপজেলার আনসার ও ভিডিপি সদস্যদের ‘শেয়ার প্রোফাইল হালনাগাদ’ কর্মসূচি অনুষ্ঠিত “একটি বিশেষ ঘোষণা ” খুলনার খবর হতে  স্থায়ীভাবে অব্যাহতি গ্রহন।  আমতলীতে জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তা বিষয়ে ৩৬ তরুণ-তরুণীকে নিয়ে কর্মশালা আজ কলকাতার রাজপথে গনতন্ত্র রক্ষা ও অরাজকতা সৃষ্টির বিরুদ্ধে মাঠে বিজেপি র নেতৃত্ব

ফরিদপুরের মধুখালীতে খাদ্যবান্ধব কর্মসূচিতে নতুন ৪০০ ভোক্তা অনুমোদন সভা অনুষ্ঠিত

রিপোর্টারের নাম:
  • আপডেটের সময়: মঙ্গলবার, মার্চ ৩, ২০২৬
  • 133 সময় দেখুন

পার্থ রায় মধুখালী উপজেলা প্রতিনিধি০৩ মার্চ মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা মাল্টিপারপাস হলরুমে মধুখালী উপজেলাতে চলমান খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় নতুন ৪০০ জন ভোক্তা যাচাই-বাছাই শেষে অনুমোদন সংক্রান্ত সভা অনুষ্ঠিত হয়েছে।

উক্ত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার রওশনা জাহান। সভায় আরো উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ মাহবুব এলাহী, উপজেলা সমাজসেবা অফিসার কল্লোল সাহা, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মুহাম্মদ রুহল আমীন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সঞ্জীব কুমার মিত্র,মধুখালী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ মেহেদী হোসেন পলাশ সহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
এ সভায় নতুন অন্তর্ভুক্ত ৪০০ জন ভোক্তার তালিকা চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রকৃত অসহায় ও নিম্নআয়ের পরিবারকে অগ্রাধিকার দিয়ে স্বচ্ছ প্রক্রিয়ায় যাচাই-বাছাই সম্পন্ন করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার রওশনা জাহান বলেন, “খাদ্যবান্ধব কর্মসূচি সরকারের একটি মানবিক উদ্যোগ। এতে যেন প্রকৃত সুবিধাবঞ্চিত ও নিম্নআয়ের মানুষ উপকৃত হন, সে বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। যাচাই-বাছাই প্রক্রিয়ায় কোনো অনিয়ম বা পক্ষপাতিত্ব বরদাশত করা হবে না। স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করেই তালিকা অনুমোদন দেওয়া হয়েছে।”
তিনি আরও বলেন, এ কর্মসূচির মাধ্যমে দরিদ্র জনগোষ্ঠীর খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে প্রশাসন সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করে যাচ্ছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর