
নেহালপুর প্রেস ক্লাব, মনিরামপুর যশোর প্রতিনিধি:-নেহালপুর ইউনিয়ন পরিষদের সচিব মিজানুর রহমানের বিরুদ্ধে বিভিন্ন পত্র পত্রিকায় সীমাহীন দুর্নীতি-অনিয়ম ও অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে যা সম্পুর্ন মিথ্যা ভিত্তিহীন ও বানোয়াট। এ মোতাবেক আজ নেহালপুর ইউনিয়ন পরিষদে সাংবাদিকগনের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত মতবিনিময় সভায় ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শওকত সরদার লিখিত বক্তব্য পাঠ করেন। এ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ইউ পি সদস্য ১, ২ ও ৩ নং ওয়ার্ডের সংরক্ষিত সদস্য আলেয়া বেগম, ৪,৫ ও ৬ নং ওয়ার্ডের সংরক্ষিত সদস্য লাকি বেগম। ইউ পি সদস্য নিতাই মন্ডল, নজরুল ইসলাম, মফিজুর রহমান নিপু, মোন্তাজ মোল্যা ও শাহিদুল ইসলাম। আরো উপস্থিত ছিলেন সকল ওয়ার্ডের গ্রাম পুলিশগন।ভারপ্রাপ্ত চেয়ারম্যান শওকত সরদার বলেন বিগত ৫ আগষ্টের পর আমাদের ছোট ইউনিয়নে সর্বচ্চ ১০ লক্ষ টাকার বরাদ্দ হয়েছে যার সঠিক কাজ আমরা করেছি। আমরা কোনো অনিয়ম বা দুর্নিতি করিনি।উপস্থিত সাংবাদিকদের সামনে সকলে একবাক্যে বলেন সচিব মিজানুর রহমানের বিরুদ্ধে বিভিন্ন পত্রিকায় সীমাহীন দুর্নীতি-অনিয়ম ও অর্থ আত্মসাতের যে অভিযোগ উঠেছে তা সম্পুর্ন মিথ্যা ভিত্তিহীন ও বানোয়াট আমরা তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।ইউ পি সচিব মিজানুর রহমান বলেন আমার নামে বিভিন্ন পত্রিকায় যে মিথ্যা ভিত্তিহীন নিউজ হয়েছে সেটা আমার দৃষ্টিগোচর হয়েছে আমি তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।