| ১৯শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ |২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি November 4, 2026, 3:31 pm
শিরোনাম :
মদনে ৪ উপজেলার আনসার ও ভিডিপি সদস্যদের ‘শেয়ার প্রোফাইল হালনাগাদ’ কর্মসূচি অনুষ্ঠিত “একটি বিশেষ ঘোষণা ” খুলনার খবর হতে  স্থায়ীভাবে অব্যাহতি গ্রহন।  আমতলীতে জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তা বিষয়ে ৩৬ তরুণ-তরুণীকে নিয়ে কর্মশালা আজ কলকাতার রাজপথে গনতন্ত্র রক্ষা ও অরাজকতা সৃষ্টির বিরুদ্ধে মাঠে বিজেপি র নেতৃত্ব আজ ইন্ডিয়া জোটের ডাকে গনতন্ত্র রক্ষার ডাকে সাড়া রাহুল গান্ধীর বারুইপুর পূর্বে অসহায় মূমূর্ষ রুগীদের পাশে বিজেপির দুই নাম্বার মাইনোরিটি কমিটির নেতৃবৃন্দ গনতন্ত্র ও সামাজিক উন্নয়নে সকলকেই এগিয়ে আসার আহ্বান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর একজন মানুষের স্বপ্ন, একদল তরুণের পথচলা সংগ্রাম পেরিয়ে রক্ত দান পরিবেশ ও জলবায়ু আন্দোলনে মো: রবিউল ইসলাম গভীর সুন্দর বন এলাকার হোগল নদীর বাঁধ ভাঙণ, নদীগর্ভে সর্বসান্ত বহু পরিবার আগামী ৩০,শে অক্টোবর বারুইপুরের এন আই সি মাঠে পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী আসার আগে মাঠ পরিদর্শন করতে বিজেপি র সাংগঠনিক নেতৃবৃন্দ

পশ্চিম বাংলার তৃনমূল শিক্ষক সমিতির সভাপতি মইদুল ইসলাম গ্রেপ্তার

রিপোর্টারের নাম:
  • আপডেটের সময়: মঙ্গলবার, জুন ১৬, ২০২৬
  • 101 সময় দেখুন

কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম রিপোর্টার

আজ সকালে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ডায়মন্ড হারবার থানা এলাকার নেতড়া অঞ্চল থেকে গ্রেপ্তার করা হয়েছে পশ্চিম বাংলার তৃনমূল শিক্ষক সংগঠনের সভাপতি ও অভিষেক ব্যানার্জি র ঘনিষ্ঠ বলে পরিচিত মইদুল ইসলামকে। কিছুদিন আগে তৃনমূল কংগ্রেসে সাধারণ সম্পাদক ও ডায়মন্ড হারবার লোকসভার সদস্য অভিষেক ব্যানার্জি র সাথে সোনারপুর এলাকায় দেখা যায়।এই মইদুল ইসলাম এর নামে একাধিক অভিযোগ রয়েছে বলে জানা গেছে। তবে তাঁকে কি কেসে গ্রেপ্তার করা হয়েছে এখনো পর্যন্ত ডায়মন্ড হারবার জেলা পুলিশের অধীনে ডায়মন্ড হারবার থানার আই সি কিছু জানাননি। দীর্ঘদিন ধরে বামফ্রন্টের সাথে যুক্ত ছিলেন। এবং বামপন্থী ভাবধারার মানুষ, কিন্তু ২০২১, সালে মগরাহাট পশ্চিম থেকে আই এস এফের প্রার্থী হয়েছিলেন। এবং তিনি সাবেক পশ্চিম বাংলার মন্ত্রী ও মগরাহাট পশ্চিমের বিধায়ক গিয়াসউদ্দিন মোল্লা কাছে হেরে যায়। তারপর প্রচন্ড চাপে এবং পুলিশের ঝামেলা থেকে মুক্তি পেতে তিনি তৎকালীন ডায়মন্ড হারবার জেলা পুলিশের অতিরিক্ত জেলা পুলিশ সুপার জোনাল শ্রী মিতুন কুমার দে ধরে অভিষেক ব্যানার্জি র হাত ধরে তৃনমূল কংগ্রেসে যোগদান করেন। সেখান থেকে তিনি অভিষেক ব্যানার্জি র ঘনিষ্ঠ হয়ে উঠেছেন। এবং গত ২০২৬, সালে পশ্চিম বাংলার বিধান সভার নির্বাচনে মগরাহাট পশ্চিমের বর্তমান বিধায়ক সামিম আহমেদ কে টিকিট পাইয়ে দিতে এবং তাকে জয়ী করার লক্ষ্যে নিয়ে কাজ করে গেছেন। তবে এই তৃণমূল কংগ্রেসের শিক্ষক নেতা র বিরুদ্ধে বিগত বামফ্রন্টের সময় নাকি সপ্তগ্রাম এর ছাত্রীর সাথে সম্পর্ক নিয়ে অভিযোগ তুলেছিলেন তৃনমূল কংগ্রেস ২০২১, সালে নির্বাচনের সময়। তখন থেকেই শিক্ষক কমিটির বিভিন্ন বিষয় নিয়ে তার বিরুদ্ধে আর্থিক দুর্নিতির অভিযোগ এবং নিজের ও নিজের স্ত্রীর নিরাপত্তা নিশ্চিত করতে এবং চাকরি বাঁচাতে তৃনমূল কংগ্রেসের শিক্ষক সংগঠনের সভাপতি নির্বাচিত হন। তবে গত বিধান সভার নির্বাচনে তিনি বহু যায়গায় বিজেপি বিরোধী মন্তব্য করেছেন বলে জানিয়েছেন বর্তমানের শাসক দলের নেতৃবৃন্দ।।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর