| ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |৮ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি September 19, 2026, 5:17 pm
শিরোনাম :
মনিরামপুরের নেহালপুর স্কুল এন্ড কলেজের নব গঠিত এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত। ডেঙ্গু নিয়ন্ত্রণে দেশব্যাপী পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আন্তর্জাতিক গঙ্গাসাগর মেলার প্রস্তুতি ও পরিকাঠামো পরিদর্শনে, মন্ত্রী দিপঙ্কর জানা গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ, পরিচ্ছন্নতা অভিযান শুরু মদনে নববধূ নিয়ে ফেরার পথে জেনারেটরের ইঞ্জিলে চুল পেঁচিয়ে মর্মান্তিক দুর্ঘটনা, প্রাণ গেল রিনা আক্তারের, মদনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠান, দিঘলিয়ায় ভবনের পেছন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার মদনে পল্লী বিদ্যুৎ ট্রান্সফর্মার চুরির হিড়িক,সেচ নিয়ে বিপাকে কৃষক, যশোর হাসপাতালে বৃদ্ধার স্বর্ণের চেইন ছিনতাইয়ের চেষ্টা, ধারালো কাটারসহ নারী গ্রেপ্তার গোপালগঞ্জ জেলা বিএনপি নেতা সোহেলের জামিন লাভ

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে জমজমাট দোকান-পাট। শতভাগ বেচা বিক্রির আশা ব্যবসায়ীদের।।

রিপোর্টারের নাম:
  • আপডেটের সময়: সোমবার, মার্চ ১৬, ২০২৬
  • 64 সময় দেখুন

মোঃ মমিনুল ইসলাম, গাজীপুর।

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে জমে উঠেছে সুলতান মার্কেট,কাশিমপুর মার্কেটের দোকান সমূহ। গাজীপুর মহানগরের সুলতান মার্কেট এবং কাশিমপুর মার্কেটের দোকানপাটে ক্রেতাদের সমাগম বেড়েছে। প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত ক্রেতা-বিক্রেতাদের ভিড়ে সরগরম হয়ে উঠছে উক্ত এলাকার বাজারগুলো। নতুন পোশাক, জুতা, প্রসাধনীসহ বিভিন্ন পণ্যের দোকানে ক্রেতাদের উপচে পড়া ভিড় লক্ষ্যণীয় ছিলো। বিশেষ করে শুক্রবারের দিন বেশি চাপ হয়ে থাকে । কারণ শিল্প প্রতিষ্ঠান বন্ধ থাকায় ক্রেতারা সুযোগ পান কেনাকাটার জন্য।

দোকান ব্যবসায়ীরা আশা প্রকাশ করে বলেন, ঈদ উপলক্ষে বিক্রি মোটামুটি আগের চেয়ে অনেক ভালো সারা পাচ্ছি। বিকেল থেকে মধ্য রাত পর্যন্ত মার্কেটগুলোতে ক্রেতাদের ভিড় সবচেয়ে বেশি থাকে। পরিবার-পরিজনের জন্য নতুন পোশাক কিনতে মানুষজন ছুটে আসছেন সুলতান মার্কেট এবং কাশিমপুর শপিংমল গুলোতে ।
ক্রেতারা বলছেন, ঈদকে আনন্দমুখর করতে সাধ্যমতো কেনাকাটা করছেন। তবে কিছু কিছু পণ্যের দাম কিছুটা নাগালের বাইরে। শিশু-কিশোরদের পোশাকের দোকানগুলোতে সবচেয়ে বেশি ভিড় দেখা গেছে।
ঈদকে ঘিরে দোকান মালিকরা প্রত্যাশা করেন, এখন একটু বেচাকেনা কম থাকলেও ঈদের আগের কয়েকদিনে বিক্রি আরও বাড়বে বলে তারা জানান। তাই ক্রেতাদের কেনাকাটা এবং সুবিধার কথা বিবেচনা করে অনেক দোকান অনেক রাত পর্যন্ত দোকানপাট খোলা রাখছি। যাতে ক্রেতারা পারিবারিক কাজ সেরে শপিংমলে আসতে পারেন কেনাকাটার জন্য।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর