
মনিরামপুর থেকে :-দৈনিক অনির্বাণের সম্পাদক ও প্রকাশক মাহবুবা পরভীন ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। বর্তমানে তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন এবং তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
পরিবার সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (১৮ আগস্ট ) সন্ধ্যার পর তিনি হঠাৎ ব্রেন স্ট্রোকে আক্রান্ত হলে স্বজনরা তাকে দ্রুত ইসলামিক হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তার শারীরিক অবস্থার গুরুত্ব বিবেচনা করে হাসপাতালে ভর্তির পরামর্শ দেন। পরবর্তীতে গত বুধবার (১৮ আগস্ট ) তাকে সিটি মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করে ভর্তি করা হয়।
মাহবুবা পরভীনের আকস্মিক এই অসুস্থতার খবর ছড়িয়ে পড়লে গণমাধ্যমকর্মী, সহকর্মী, শুভাকাঙ্ক্ষী ও পরিচিতজনদের মধ্যে গভীর উদ্বেগের সৃষ্টি হয়। সর্বস্তরের মানুষ তার দ্রুত আরোগ্য কামনা করে দোয়া ও শুভকামনা জানাচ্ছেন। মনিরামপুর থেকে ও দৈনিক অনির্বাণ পরিবারের পক্ষ থেকে সম্পাদক ও প্রকাশক মাহবুবা পরভীনের আশু সুস্থতার জন্য দেশবাসী, সহকর্মী সাংবাদিক ও শুভাকাঙ্ক্ষীদের কাছে আন্তরিকভাবে দোয়া প্রার্থনা করা হয়েছে।