| ২১শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ |২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি November 6, 2026, 4:25 pm
শিরোনাম :
গ্রেপ্তার মগরাহাট পশ্চিমের তৃনমূল কংগ্রেসের যুব সভাপতি ইমরান মোল্লা অভিষেক ঘনিষ্ঠ সামিম আহমেদের ডায়মন্ড হারবারের পার্টি থেকে মিলল দুই কোটি টাকার অধিক নগদ অর্থ কেন্দ্রীয় ও পশ্চিম বাংলা সরকারের উদ্দোগে শুরু হতে চলেছে ভি ভি রাম জী প্রকল্পের কাজ, তার সূচনা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ডায়মন্ড হারবার জেলা পুলিশের পক্ষ থেকে দুর্গোৎসব ও বিজয়া পালনের উদ্বোধন করেন জেলা পুলিশ সুপার শ্রী চন্দ্রশেখর বর্মন নেত্রকোণা মদনে জোবাইদা রহমান মহিলা ডিগ্রী কলেজ ফলাফলে শীর্ষে দেওয়ালীর ও ছটপূজার আগে চা শ্রমিকদের জন্য এককালীন পাঁচ হাজার টাকা ও পঞ্চাশ কেজি খাদ্য বিতরণের ঘোষণা মুখ্যমন্ত্রীর মদনে ৪ উপজেলার আনসার ও ভিডিপি সদস্যদের ‘শেয়ার প্রোফাইল হালনাগাদ’ কর্মসূচি অনুষ্ঠিত “একটি বিশেষ ঘোষণা ” খুলনার খবর হতে  স্থায়ীভাবে অব্যাহতি গ্রহন।  আমতলীতে জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তা বিষয়ে ৩৬ তরুণ-তরুণীকে নিয়ে কর্মশালা আজ কলকাতার রাজপথে গনতন্ত্র রক্ষা ও অরাজকতা সৃষ্টির বিরুদ্ধে মাঠে বিজেপি র নেতৃত্ব

দিঘলিয়ায় হেলমেটবিহীন মোটরসাইকেল চালকদের বিরুদ্ধে মাসব্যাপী অভিযান শুরু

রিপোর্টারের নাম:
  • আপডেটের সময়: সোমবার, এপ্রিল ২৭, ২০২৬
  • 87 সময় দেখুন

এস.এম.শামীম,দিঘলিয়া খুলনা। দিঘলিয়া উপজেলায় সড়ক নিরাপত্তা জোরদারে হেলমেটবিহীন মোটরসাইকেল চালকদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে উপজেলা প্রশাসন। আইন-শৃঙ্খলা কমিটির সর্বশেষ সভায় সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১ মে থেকে পুরো মাসজুড়ে বিশেষ অভিযান পরিচালনা করা হবে। এ সময় হেলমেট ছাড়া মোটরসাইকেল চালালে কাউকেই কোনো প্রকার ছাড় দেওয়া হবে না।

সভায় জানানো হয়, সরকারি কর্মকর্তা-কর্মচারী, পুলিশ সদস্য, সাংবাদিকসহ সকল শ্রেণি-পেশার মানুষই আইনের আওতাভুক্ত। তাই নিয়ম ভঙ্গকারীদের বিরুদ্ধে তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। সড়ক দুর্ঘটনা হ্রাস এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্টরা জানান।

প্রশাসনের পক্ষ থেকে মোটরসাইকেল চালকদের হেলমেট ব্যবহার নিশ্চিত করার পাশাপাশি প্রয়োজনীয় কাগজপত্র যেমন ড্রাইভিং লাইসেন্স, রেজিস্ট্রেশন ও ফিটনেস সনদ সঙ্গে রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। অন্যথায় কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করা হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর