| ৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |১০ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি September 21, 2026, 6:48 pm
শিরোনাম :
যশোরে অতিরিক্ত দামে সার বিক্রি ও কৃষিতে অনিয়মের প্রতিবাদে স্মারকলিপি পেশ অসহায় মুখ ও বধির শিশুদের মাঝে মগরাহাট পশ্চিমের বিজেপি র সাংগঠনিক নেতৃবৃন্দ নেত্রকোণা বিশ্ববিদ্যালয় টিএসসি ও ক্যাফটেরিয়া প্রাঙ্গণে ঝাড়ু ছাত্রদের হাতে ক্যাম্পাস পরিষ্কারে-নেবির উপাচার্য কেশবপুরে প্রেসক্লাব দখল ও সাংবাদিকদের ওপর হামলায় আহত ৩, বিতর্কিত কমিটি গঠন মগরাহাট পশ্চিমের তৃনমূল কংগ্রেসের গ্রেপ্তার পর তার কাছ থেকে মিললো বিদেশি আগ্নেয়াস্ত্র ও তাজা কার্তুজ দৈনিক ইবি নিউজের ৫৭ হাজার ফলোয়ার পূর্তি উপলক্ষে কেক কেটে উৎযাপন করলো ইবি পরিবার। অন্য ডায়াগনস্টিকের রিপোর্ট আনায় হৃদরোগীকে লাঞ্ছিত করার অভিযোগ চিকিৎসকের বিরুদ্ধে প্রেসক্লাব যশোরের দ্বৈ-বার্ষিক নির্বাচন সম্পন্ন: সভাপতি টুকুন, সম্পাদক নূর ইসলাম যশোরের অভয়নগরে গণধোলাইয়ের পর গাঁজাসহ ২ কারবারি গ্রেপ্তার, পিকআপ জব্দ মগরাহাট পশ্চিমে উস্তি থানার পুলিশের জালে আটক তৃনমূল কংগ্রেসের নেতা সঞ্জীব মন্ডল

দিঘলিয়ায় ডাকাতির সময় নিজেদের গুলিতে ডাকাত নিহত

রিপোর্টারের নাম:
  • আপডেটের সময়: শুক্রবার, মার্চ ২৭, ২০২৬
  • 329 সময় দেখুন

খুলনা প্রতিনিধি: খুলনার দিঘলিয়া উপজেলার দেয়াড়া খেয়াঘাট এলাকায় গভীর রাতে ডাকাতির সময় নিজেদের গুলিতে এক ডাকাত সদস্য নিহত হওয়ার ঘটনা ঘটেছে।

গত ২৭ মার্চ (বৃহস্পতিবার) রাত আনুমানিক ২টার দিকে স্টিমার ঘাট সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গভির রাতে ৫/৬ জনের একটি সশস্ত্র ডাকাত দল ফ্লেক্সিলোড ও বিকাশ ব্যবসায়ী জাবেদ আলী শেখের ছেলে তৌহিদুল ইসলামের পথরোধ করে। তিনি দোকান বন্ধ করে নগদ টাকা নিয়ে বাড়ি ফিরছিলেন।

এ সময় ডাকাতরা তাকে অস্ত্রের মুখে জিম্মি করে টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে।
আহত তৌহিদুল ইসলামের ভাষ্য অনুযায়ী, তিনি টাকা দিতে অস্বীকৃতি জানালে ডাকাতরা তার কাছ থেকে জোরপূর্বক টাকা ছিনিয়ে নেয় এবং তাকে লক্ষ্য করে গুলি চালায়।

এ সময় ডাকাত দলের এক সদস্য তৌহিদুল কে গুলি করতে গেলে তহিদুল বন্দুক হাত দিয়ে ঠেকানোর চেষ্টা করে। এতে গুলিটি ভুলবশত নিজেদের দলের এক সদস্যের শরীরে লাগে।

নিহত যুবকের নাম সাগর বয়স আনুমানিক ২৫ বছর তার বাবার নাম খোকন এবং মায়ের নাম হাসিনা তিনি দিঘলিয়ার সদর ইউনিয়ন এর দেয়াড়া কলোনির বাসিন্দা।

ঘটনাস্থলেই ডাকাত সদস্য সাগর মারা যায়।
খবর পেয়ে দিঘলিয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে।

পরে লাশটি ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল-এ পাঠানো হয়েছে।
এ ঘটনায় আহত তৌহিদুল ইসলাম কে খুলনা মেডিকেলে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানা গেছে।

এবং ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য ডাকাতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
এদিকে এ ঘটনার পর পুরো এলাকায় আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে প্রশাসনের কার্যকর পদক্ষেপ কামনা করেছেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর