| ৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |৯ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি September 20, 2026, 7:00 pm
শিরোনাম :
মগরাহাট পশ্চিমের তৃনমূল কংগ্রেসের গ্রেপ্তার পর তার কাছ থেকে মিললো বিদেশি আগ্নেয়াস্ত্র ও তাজা কার্তুজ দৈনিক ইবি নিউজের ৫৭ হাজার ফলোয়ার পূর্তি উপলক্ষে কেক কেটে উৎযাপন করলো ইবি পরিবার। অন্য ডায়াগনস্টিকের রিপোর্ট আনায় হৃদরোগীকে লাঞ্ছিত করার অভিযোগ চিকিৎসকের বিরুদ্ধে প্রেসক্লাব যশোরের দ্বৈ-বার্ষিক নির্বাচন সম্পন্ন: সভাপতি টুকুন, সম্পাদক নূর ইসলাম যশোরের অভয়নগরে গণধোলাইয়ের পর গাঁজাসহ ২ কারবারি গ্রেপ্তার, পিকআপ জব্দ মগরাহাট পশ্চিমে উস্তি থানার পুলিশের জালে আটক তৃনমূল কংগ্রেসের নেতা সঞ্জীব মন্ডল যশোর-মাগুরা মহাসড়কে নৈশকোচ নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা জন্ম ও মৃত্যু নিবন্ধন ময়মনসিংহ বিভাগের সেরা তিন উপজেলা নির্বাহী অফিসার ইউএনও, আসন্ন ইউপি নির্বাচন: যশোরের ৮ উপজেলায় ৫৪ ভোটকেন্দ্রে রদবদল আমতলীতে অসুস্থ রশিদ প্যাদার পাশে ‘স্বপ্নছোঁয়া’, পৌঁছে দিল বাজারসামগ্রী

ঠাকুরগাঁওয়ে ধান বীজ উৎপাদনকারীদের দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ প্রদান

রিপোর্টারের নাম:
  • আপডেটের সময়: বুধবার, মার্চ ১১, ২০২৬
  • 385 সময় দেখুন

আব্দুর রাজ্জাক বাপ্পী, ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ে ধান বীজ উৎপাদনকারীদের দক্ষতা উন্নয়ন বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (১০ মার্চ) ঠাকুরগাঁও শহরের গোবিন্দনগর এলাকায় অবস্থিত ইএসডিও’র প্রধান কার্যালয়ের বোর্ড রুমে প্রশিক্ষণটি প্রদান করা হয়।

প্রশিক্ষণটির আয়োজন করে আন্তর্জাতিক খাদ্যনীতি গবেষণা ইনস্টিটিউট (IFPRI) হারভেস্টপ্লাস প্রোগ্রামের ইএসডিও রিঅ্যাক্টস- ইন প্রকল্প।

প্রশিক্ষণে প্রধান রিসোর্স পার্সন হিসাবে উপস্থিত ছিলেন কৃষিবিদ মোঃ আব্দুল মান্নান, ধান বীজ উৎপাদন বিশেষজ্ঞ ও গবেষক, হাইটেক এগ্রো, ঠাকুরগাঁও।

এসময় আরও উপস্থিত ছিলেন হারভেস্টপ্লাস বাংলাদেশ এর মনিটরিং ও ইভালুয়েশন অফিসার কৃষিবিদ মোঃ শরিফুল ইসলাম, ইএসডিও রিয়েক্টস- ইন প্রজেক্টের প্রজেক্ট ফোকাল কৃষিবিদ মোঃ আশরাফুল আলম, প্রজেক্ট অফিসার মোঃ মিজানুর রহমান ও আবু তালহা এবং মিডিয়া ব্যক্তিত্ব।

প্রশিক্ষণে অংশগ্রহণকারী হিসাবে উপস্থিত ছিলেন ইএসডিও ও আরডিআরএস’র ঠাকুরগাঁও জেলার হরিপুর, বালিয়াডাঙ্গী, পীরগঞ্জ, রাণীশংকৈল ও সদর উপজেলার বিভিন্ন কোম্পানির ২১ জন ধান বীজ উৎপাদনকারী কর্মকর্তাবৃন্দ।

ব্রিডার ধান বীজ থেকে ভিত্তি বীজ উৎপাদন প্রক্রিয়ার সকল বিষয়ের উপর বিস্তারিত ভাবে প্রশিক্ষণ প্রদানের পাশাপাশি মানব দেহে জিংকের উপকারিতা, অভাবজনিত লক্ষণ ও জিংকের ঘাটতি মেটানোর উপায়সহ জিংক সমৃদ্ধ ধান ও গমের বিভিন্ন জাত, তাদের উৎপাদন প্রযুক্তি বিষয়েও প্রশিক্ষণ প্রদান করা হয়।

অংশগ্রহণকারীরা প্রশিক্ষণে স্বতস্ফুর্ত ভাবে অংশগ্রহণ করেন এবং তারা প্রশিক্ষণের এই অর্জিত জ্ঞান জিংক সমৃদ্ধ ধান বীজ উৎপাদনের ক্ষেত্রে সঠিকভাবে প্রয়োগের মাধ্যমে সঠিক মানের বীজ এর উৎপাদনের পরিমাণ আরো বৃদ্ধি করতে পারবেন এবং উৎপাদিত এই বীজ সহজেই চাষীদের হাতের নাগালে পৌঁছাতে পারবেন বলে তারা দৃঢ় ভাবে অঙ্গীকারবদ্ধ হন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর