| ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |৮ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি September 19, 2026, 1:45 pm
শিরোনাম :
মনিরামপুরের নেহালপুর স্কুল এন্ড কলেজের নব গঠিত এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত। ডেঙ্গু নিয়ন্ত্রণে দেশব্যাপী পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আন্তর্জাতিক গঙ্গাসাগর মেলার প্রস্তুতি ও পরিকাঠামো পরিদর্শনে, মন্ত্রী দিপঙ্কর জানা গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ, পরিচ্ছন্নতা অভিযান শুরু মদনে নববধূ নিয়ে ফেরার পথে জেনারেটরের ইঞ্জিলে চুল পেঁচিয়ে মর্মান্তিক দুর্ঘটনা, প্রাণ গেল রিনা আক্তারের, মদনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠান, দিঘলিয়ায় ভবনের পেছন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার মদনে পল্লী বিদ্যুৎ ট্রান্সফর্মার চুরির হিড়িক,সেচ নিয়ে বিপাকে কৃষক, যশোর হাসপাতালে বৃদ্ধার স্বর্ণের চেইন ছিনতাইয়ের চেষ্টা, ধারালো কাটারসহ নারী গ্রেপ্তার গোপালগঞ্জ জেলা বিএনপি নেতা সোহেলের জামিন লাভ

ঠাকুরগাঁওয়ে ট্যাপেন্ডাডলসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী দম্পতি গ্রেফতার

রিপোর্টারের নাম:
  • আপডেটের সময়: সোমবার, এপ্রিল ২০, ২০২৬
  • 64 সময় দেখুন

আব্দুর রাজ্জাক বাপ্পী, ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও সদর উপজেলার ভূল্লী থানাধীন ১৫ নম্বর দেবীপুর ইউনিয়নের খলিশাকুড়ি এলাকায় অভিযান চালিয়ে কুখ্যাত মাদক ব্যবসায়ী দম্পতি মোহাম্মদ হুমায়ুন কবির (৪০) ও তার স্ত্রী মোছাঃ রেবেকা (৩৬)-কে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ২৬ পিস ট্যাপেন্ডাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ভূল্লী থানা পুলিশ ওই এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের এক পর্যায়ে হুমায়ুন কবিরের বসতবাড়িতে তল্লাশি চালানো হলে সেখান থেকে ট্যাপেন্ডাডল ট্যাবলেটগুলো উদ্ধার করা হয় এবং ঘটনাস্থল থেকেই দম্পতিকে আটক করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে হুমায়ুন কবির ও তার স্ত্রী এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। তাদের বিরুদ্ধে মাদক বিক্রি ও সরবরাহের অভিযোগে একাধিকবার স্থানীয়ভাবে অভিযোগ উঠলেও এতদিন তারা আইনের আওতার বাইরে ছিলেন। তাদের গ্রেফতারের খবরে এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

ভূল্লী থানা অফিসার ইনচার্জ (ওসি) নূরে আলম সিদ্দিকী বলেন, “মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান জিরো টলারেন্স। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে এই দম্পতিকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে উদ্ধার হওয়া ট্যাপেন্ডাডল ট্যাবলেট জব্দ করা হয়েছে। মাদক ব্যবসার সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

তিনি আরও জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে এবং আদালতের মাধ্যমে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর