| ২১শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ |২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি November 6, 2026, 5:13 pm
শিরোনাম :
গ্রেপ্তার মগরাহাট পশ্চিমের তৃনমূল কংগ্রেসের যুব সভাপতি ইমরান মোল্লা অভিষেক ঘনিষ্ঠ সামিম আহমেদের ডায়মন্ড হারবারের পার্টি থেকে মিলল দুই কোটি টাকার অধিক নগদ অর্থ কেন্দ্রীয় ও পশ্চিম বাংলা সরকারের উদ্দোগে শুরু হতে চলেছে ভি ভি রাম জী প্রকল্পের কাজ, তার সূচনা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ডায়মন্ড হারবার জেলা পুলিশের পক্ষ থেকে দুর্গোৎসব ও বিজয়া পালনের উদ্বোধন করেন জেলা পুলিশ সুপার শ্রী চন্দ্রশেখর বর্মন নেত্রকোণা মদনে জোবাইদা রহমান মহিলা ডিগ্রী কলেজ ফলাফলে শীর্ষে দেওয়ালীর ও ছটপূজার আগে চা শ্রমিকদের জন্য এককালীন পাঁচ হাজার টাকা ও পঞ্চাশ কেজি খাদ্য বিতরণের ঘোষণা মুখ্যমন্ত্রীর মদনে ৪ উপজেলার আনসার ও ভিডিপি সদস্যদের ‘শেয়ার প্রোফাইল হালনাগাদ’ কর্মসূচি অনুষ্ঠিত “একটি বিশেষ ঘোষণা ” খুলনার খবর হতে  স্থায়ীভাবে অব্যাহতি গ্রহন।  আমতলীতে জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তা বিষয়ে ৩৬ তরুণ-তরুণীকে নিয়ে কর্মশালা আজ কলকাতার রাজপথে গনতন্ত্র রক্ষা ও অরাজকতা সৃষ্টির বিরুদ্ধে মাঠে বিজেপি র নেতৃত্ব

জয়পুরহাট জেলা প্রেসক্লাবের কমিটি গঠন, সভাপতি রফিক-সম্পাদক রেজা

রিপোর্টারের নাম:
  • আপডেটের সময়: মঙ্গলবার, এপ্রিল ১৪, ২০২৬
  • 86 সময় দেখুন

মোঃ মাফিজুল ইসলাম জয়পুরহাট প্রতিনিধিঃ  

জয়পুরহাট জেলা প্রেসক্লাবের আনুষ্ঠানিকভাবে কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন এটিএন বাংলা, এটিএন নিউজের জেলা প্রতিনিধি রফিকুল ইসলাম রফিক ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দেশ টিভি, দেশ রূপান্তরের জেলা প্রতিনিধি রেজাউল করিম রেজা । সোমবার দুপুরে জয়পুরহাট শহরের পৃথিবী কমপ্লেক্সের সামনে অস্থায়ী কার্যালয়ে সকল সদস্যদের সম্মতিক্রমে ৩৫ সদস্য বিশিষ্ট এ কমিটি গঠন করা হয়।

কমিটিতে সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন বিপুল কুমার সরকার (মাইটিভি), মতলুব হোসেন (দৈনিক বাংলাদেশের খবর, দি ট্রাইব্যুনাল), শাহাবুদ্দিন আহমেদ (দৈনিক সোনার দেশ) ও কবির হোসেন (দৈনিক ভোরের কাগজ)।

যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন জাহাঙ্গীর আলম খান (গ্লোবাল টিভি), আবু রায়হান ( দৈনিক ভোরের আওয়াজ) ও সাগর কুমার (দৈনিক খবরের কাগজ)।

এছাড়া কোষাধক্ষ্য পদে নির্বাচিত হয়েছেন, রাব্বু হোসেন চঞ্চল (এশিয়ান টিভি), দপ্তর সম্পাদক অশোক সরকার গৌড় (দৈনিক খবরপত্র, চাঁদনী বাজার), সাংস্কৃতিক সম্পাদক আয়শা সিদ্দিকা আশা (বাংলা টিভি), লাইব্রেরী ও সমাজকল্যাণ সম্পাদক মেদেহী হাসান রাজু (আনন্দ টিভি), সাংগঠনিক সম্পাদক গোলাপ হোসেন (দৈনিক জনবানী), আইন বিষয়ক সম্পাদক নুর ই আলম (দৈনিক বিজনেজ ফাইল), ক্রীড়া সম্পাদক আব্দুর রাজ্জাক (জিটিভি), প্রচার ও প্রকাশনা সম্পাদক সেলিম রেজা (এশিয়ান টিভি), তথ্য ও প্রযুক্তি সম্পাদক নেওয়াজ মোরশেদ নোমান (গ্রিন টিভি), ধর্ম বিষয়ক সম্পাদক ইমরান হোসাইন (দৈনিক তুলশীগঙ্গা)।

এছাড়া নির্বাহী সদস্য হয়েছেন আকতার হোসেন বকুল (মোহনা টিভি), আল কারিয়া চৌধুরী (চ্যানেল ওয়ান), জুয়েল শেখ (দৈনিক বাংলাদেশ সমাচার), শফিকুল আলম চৌধুরী (দৈনিক জবাবদিহি) ও রাব্বিউল হাসান রমি (দৈনিক বাংলা)।

সাধারণ সদস্য পদে রয়েছেন সাজ্জাদুর রহমান সাজ্জাদ (দৈনিক নিরপেক্ষ), মাহফুজুর রহমান রিভু (দৈনিক দেশ সেবা), রাসেল আহমেদ (এশিয়া পোষ্ট), জাকির হাসান সোহাগ (দৈনিক পর্যবেক্ষণ), বাবুল হোসেন (দৈনিক দেশ মা), সাজ্জাদুল ইসলাম সাজু (দৈনিক ভোরের কথা), ফারুক হোসেন (দৈনিক বর্তমান কথা), আব্দুল হাই (বাংলা এডিশন), আজিজুল হাকিম রনি (দৈনিক ভোরের পাতা), মনোয়ার হোসেন (এনটিভি অনলাইন) ও হাসিবুল ইসলাম সানজিদ (দৈনিক এদিন)।

নবগঠিত কমিটির নেতৃবৃন্দ জানান, সাংবাদিকদের অধিকার রক্ষা, পেশাগত মানোন্নয়ন, তথ্যপ্রবাহের স্বচ্ছতা বজায় ও দেশ ও সমাজের উন্নয়নে ভূমিকা রাখতে তারা একযোগে কাজ করবেন। এতে করে জেলার সাংবাদিকদের মধ্যে সমন্বয় ও পেশাগত উন্নয়ন আরও শক্তিশালী হবে বলে আশা প্রকাশ করা হয়।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর