| ৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |৯ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি September 20, 2026, 3:27 pm
শিরোনাম :
দৈনিক ইবি নিউজের ৫৭ হাজার ফলোয়ার পূর্তি উপলক্ষে কেক কেটে উৎযাপন করলো ইবি পরিবার। অন্য ডায়াগনস্টিকের রিপোর্ট আনায় হৃদরোগীকে লাঞ্ছিত করার অভিযোগ চিকিৎসকের বিরুদ্ধে প্রেসক্লাব যশোরের দ্বৈ-বার্ষিক নির্বাচন সম্পন্ন: সভাপতি টুকুন, সম্পাদক নূর ইসলাম যশোরের অভয়নগরে গণধোলাইয়ের পর গাঁজাসহ ২ কারবারি গ্রেপ্তার, পিকআপ জব্দ মগরাহাট পশ্চিমে উস্তি থানার পুলিশের জালে আটক তৃনমূল কংগ্রেসের নেতা সঞ্জীব মন্ডল যশোর-মাগুরা মহাসড়কে নৈশকোচ নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা জন্ম ও মৃত্যু নিবন্ধন ময়মনসিংহ বিভাগের সেরা তিন উপজেলা নির্বাহী অফিসার ইউএনও, আসন্ন ইউপি নির্বাচন: যশোরের ৮ উপজেলায় ৫৪ ভোটকেন্দ্রে রদবদল আমতলীতে অসুস্থ রশিদ প্যাদার পাশে ‘স্বপ্নছোঁয়া’, পৌঁছে দিল বাজারসামগ্রী যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত

চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতাল পরিদর্শনে এমপি নুরুল ইসলাম বুলবুল

রিপোর্টারের নাম:
  • আপডেটের সময়: শুক্রবার, এপ্রিল ৩, ২০২৬
  • 74 সময় দেখুন

সাকিব আল হাসান চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জে হামের সংক্রমণ বাড়তে থাকায় ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতাল পরিদর্শন করেছেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম বুলবুল। শুক্রবার (৩ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় তিনি হাসপাতালটি ঘুরে দেখেন এবং রোগীদের সেবা নিশ্চিত করতে কর্তৃপক্ষকে বিভিন্ন নির্দেশনা দেন।

পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের বলেন, সারা দেশের তুলনায় চাঁপাইনবাবগঞ্জে হামের প্রকোপ বেশি এবং মোট আক্রান্তের প্রায় ১০ শতাংশ এই জেলায়। শিশুদের মধ্যেই সংক্রমণ বেশি দেখা যাচ্ছে, যা উদ্বেগজনক।

তিনি জানান, ৯ মাসের আগে টিকা না পাওয়ায় শিশুরা বেশি আক্রান্ত হচ্ছে। এ পরিস্থিতিতে ৬ মাস বয়স থেকেই শিশুদের হামের টিকা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং ৫ এপ্রিল থেকে বিশেষ টিকাদান কার্যক্রম শুরু হবে।

এমপি বুলবুল আরও জানান, হাসপাতালে রোগীর চাপ বাড়ায় বিশুদ্ধ পানির সংকট দেখা দিয়েছিল। তা নিরসনে জরুরি ভিত্তিতে একটি ফিল্টার বসানো হয়েছে এবং আরও ৮-১০টি ফিল্টার স্থাপনের নির্দেশ দেওয়া হয়েছে।

হাসপাতালের অবকাঠামোগত সীমাবদ্ধতার কথাও তুলে ধরে তিনি বলেন, ২৫০ শয্যার হাসপাতাল হলেও এখনো পূর্ণাঙ্গ সুবিধা চালু হয়নি। প্রয়োজনীয় প্রশাসনিক প্রক্রিয়া শেষ হয়েছে এবং শিগগিরই পূর্ণাঙ্গ সেবা চালু হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

এসময় হাসপাতালের কর্মকর্তাসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর