| ৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |১০ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি September 21, 2026, 9:58 pm
শিরোনাম :
দূর্গা পূজার আগে রাস্তার দখলদার মুক্ত করার আহ্বান ডায়মন্ড হারবার জেলা পুলিশ সুপার শ্রী চন্দ্রশেখর বর্মনের যশোরে অতিরিক্ত দামে সার বিক্রি ও কৃষিতে অনিয়মের প্রতিবাদে স্মারকলিপি পেশ অসহায় মুখ ও বধির শিশুদের মাঝে মগরাহাট পশ্চিমের বিজেপি র সাংগঠনিক নেতৃবৃন্দ নেত্রকোণা বিশ্ববিদ্যালয় টিএসসি ও ক্যাফটেরিয়া প্রাঙ্গণে ঝাড়ু ছাত্রদের হাতে ক্যাম্পাস পরিষ্কারে-নেবির উপাচার্য কেশবপুরে প্রেসক্লাব দখল ও সাংবাদিকদের ওপর হামলায় আহত ৩, বিতর্কিত কমিটি গঠন মগরাহাট পশ্চিমের তৃনমূল কংগ্রেসের গ্রেপ্তার পর তার কাছ থেকে মিললো বিদেশি আগ্নেয়াস্ত্র ও তাজা কার্তুজ দৈনিক ইবি নিউজের ৫৭ হাজার ফলোয়ার পূর্তি উপলক্ষে কেক কেটে উৎযাপন করলো ইবি পরিবার। অন্য ডায়াগনস্টিকের রিপোর্ট আনায় হৃদরোগীকে লাঞ্ছিত করার অভিযোগ চিকিৎসকের বিরুদ্ধে প্রেসক্লাব যশোরের দ্বৈ-বার্ষিক নির্বাচন সম্পন্ন: সভাপতি টুকুন, সম্পাদক নূর ইসলাম যশোরের অভয়নগরে গণধোলাইয়ের পর গাঁজাসহ ২ কারবারি গ্রেপ্তার, পিকআপ জব্দ

খুলনায় দুর্বৃত্তদের গুলিতে পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির নেতা সোহেল নিহত

রিপোর্টারের নাম:
  • আপডেটের সময়: শনিবার, ফেব্রুয়ারি ২৮, ২০২৬
  • 80 সময় দেখুন

এস এম শামীম, খুলনা।।খুলনা দুর্বৃত্তদের গুলিতে পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির নেতা শেখ সোহেল নিহত হয়েছে।২৬ শে ফেব্রুয়ারি বৃহস্পতিবার বিকেল আনুমানিক ৩টা ১৫ মিনিটের দিকে নগরীর খানজাহান আলী থানাধীন আফিল গেট এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, বিকালে আফিল গেট এলাকায় একটি মোটরসাইকেল গ্যারেজে সোহেল বসা ছিলো। এ সময় দূর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি ছুড়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। খবর পেয়ে দ্রত খানজাহান আলী থানা পুলিশ, ডিবি ও সিআইডি-র একটি দল ঘটনাস্থলে পৌঁছে আলামত সংগ্রহ করে প্রাথমিক তদন্ত শুরু করেছে।

নিহত শেখ সোহেল পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির নেতা হিসেবে পরিচিত ছিলেন। তার বিরুদ্ধে একাধিক হত্যা মামলাও রয়েছে বলে পুলিশ জানায়। নিহত শেখ সোহেল আটরা শেখপাড়া গ্রামের বাচ্চু শেখের ছেলে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে ।

এ বিষয়ে সহকারী পুলিশ কমিশনার (দৌলতপুর জোন) মোঃ শফিকুর ইসলাম বলেন গুলির খবর শুনে খান জাহান আলী থানার ওসি সহ আমি পুলিশ নিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌছে পাশের পেট্রোল পাম্পের সিসি ফুটেজ থেকে দেখতে পাই নীল রঙের একটি মোটরসাইকেলের দুজন খুলনা শহরের দিক থেকে এসে এসে আবার শহরের দিকে চলে যায়।

নিহত সোহেল এর মাথায় দুইটি এবং বুকে একটি গুলির চিহ্ন রয়েছে। সোহেল পেশায় একজন মৎস্য ব্যবসায়ী ছিল। তদন্ত সাপেক্ষে আসামিদের দ্রুত আইনে হবে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর