| ২১শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ |২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি November 6, 2026, 6:18 pm
শিরোনাম :
গ্রেপ্তার মগরাহাট পশ্চিমের তৃনমূল কংগ্রেসের যুব সভাপতি ইমরান মোল্লা অভিষেক ঘনিষ্ঠ সামিম আহমেদের ডায়মন্ড হারবারের পার্টি থেকে মিলল দুই কোটি টাকার অধিক নগদ অর্থ কেন্দ্রীয় ও পশ্চিম বাংলা সরকারের উদ্দোগে শুরু হতে চলেছে ভি ভি রাম জী প্রকল্পের কাজ, তার সূচনা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ডায়মন্ড হারবার জেলা পুলিশের পক্ষ থেকে দুর্গোৎসব ও বিজয়া পালনের উদ্বোধন করেন জেলা পুলিশ সুপার শ্রী চন্দ্রশেখর বর্মন নেত্রকোণা মদনে জোবাইদা রহমান মহিলা ডিগ্রী কলেজ ফলাফলে শীর্ষে দেওয়ালীর ও ছটপূজার আগে চা শ্রমিকদের জন্য এককালীন পাঁচ হাজার টাকা ও পঞ্চাশ কেজি খাদ্য বিতরণের ঘোষণা মুখ্যমন্ত্রীর মদনে ৪ উপজেলার আনসার ও ভিডিপি সদস্যদের ‘শেয়ার প্রোফাইল হালনাগাদ’ কর্মসূচি অনুষ্ঠিত “একটি বিশেষ ঘোষণা ” খুলনার খবর হতে  স্থায়ীভাবে অব্যাহতি গ্রহন।  আমতলীতে জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তা বিষয়ে ৩৬ তরুণ-তরুণীকে নিয়ে কর্মশালা আজ কলকাতার রাজপথে গনতন্ত্র রক্ষা ও অরাজকতা সৃষ্টির বিরুদ্ধে মাঠে বিজেপি র নেতৃত্ব

কাশিমপুর থানা প্রেসক্লাবের দিবার্ষিক কার্যনির্বাহী কমিটি ২০২৬-২০২৭ গঠিত।

রিপোর্টারের নাম:
  • আপডেটের সময়: শনিবার, ফেব্রুয়ারি ২৮, ২০২৬
  • 145 সময় দেখুন

মোঃ মমিনুল ইসলাম, গাজীপুর ।গাজীপুর মহানগরের সাংবাদিক সংগঠন কাশিমপুর থানা প্রেসক্লাবের দ্বিবার্ষিক কার্যনির্বাহী কমিটি ২০২৬-২০২৭ গঠন করা হয়েছে।

গত ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ইং রোজ শুক্রবার বিকেলে প্রেসক্লাব কার্যালয়ে অনারম্বর পরিবেশে এই কমিটি গঠন করা হয়।

উক্ত কাশিমপুর থানা প্রেসক্লাবের নবগঠিত এই কমিটিতে দ্বিতীয়বারের মতো সভাপতি হয়েছেন বাংলা টিভির কাশিমপুর প্রতিনিধি জনাব মোঃ হাসান সরকার।
সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন চ্যানেল এস এর কাশিমপুর প্রতিনিধি জনাব মোঃ জামাল আহমেদ।

উক্ত কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন জনাব আরিফুল ইসলাম।
সহ-সভাপতি পদে স্থলাভিষিক্ত হয়েছেন যথাক্রমে জনাব মোঃ মারুফ হোসেন এবং জনাব মোঃ বাশার ।
দপ্তর সম্পাদক পদে রয়েছেন জনাব ফারুক হোসেন এবং প্রচার প্রকাশনা সম্পাদক পদে রয়েছেন জনাব আরমান হোসেন।
এছাড়াও প্রেসক্লাবে সম্মানিত প্রতিনিধিগণ সম্মানজনক পদমর্যাদায় স্থলাভিষিক্ত হয়েছেন।

কাশিমপুর থানা প্রেসক্লাবের নবগঠিত কমিটির প্রত্যাশা, বিগত দিনের ন্যায় সততা, নিষ্ঠা এবং প্রজ্ঞার মাধ্যমে দেশ, সমাজ এবং বিশেষ করে এই কাশিমপুরবাসীদের সামগ্রিক কল্যাণ কামনায় সাধারণ মানুষের জীবন চিত্র তুলে ধরার প্রত্যয় ব্যক্ত করেছেন ।
ইতিবাচক পরিবর্তনের জন্য সংগঠনের সকল সদস্যদের নীতি-নৈতিকতা বজায় রেখে সংগঠনের ঐক্য এবং পেশাগত মান উন্নয়নে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
বিশেষ করে নবগঠিত এই কমিটির আহবান, সকলকে নিয়ে প্রেসক্লাবের উন্নয়নের স্বার্থে একসাথে কাজ করে যাবেন। তারা ক্লাবের সকল সদস্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর