| ২১শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ |২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি November 6, 2026, 4:42 pm
শিরোনাম :
গ্রেপ্তার মগরাহাট পশ্চিমের তৃনমূল কংগ্রেসের যুব সভাপতি ইমরান মোল্লা অভিষেক ঘনিষ্ঠ সামিম আহমেদের ডায়মন্ড হারবারের পার্টি থেকে মিলল দুই কোটি টাকার অধিক নগদ অর্থ কেন্দ্রীয় ও পশ্চিম বাংলা সরকারের উদ্দোগে শুরু হতে চলেছে ভি ভি রাম জী প্রকল্পের কাজ, তার সূচনা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ডায়মন্ড হারবার জেলা পুলিশের পক্ষ থেকে দুর্গোৎসব ও বিজয়া পালনের উদ্বোধন করেন জেলা পুলিশ সুপার শ্রী চন্দ্রশেখর বর্মন নেত্রকোণা মদনে জোবাইদা রহমান মহিলা ডিগ্রী কলেজ ফলাফলে শীর্ষে দেওয়ালীর ও ছটপূজার আগে চা শ্রমিকদের জন্য এককালীন পাঁচ হাজার টাকা ও পঞ্চাশ কেজি খাদ্য বিতরণের ঘোষণা মুখ্যমন্ত্রীর মদনে ৪ উপজেলার আনসার ও ভিডিপি সদস্যদের ‘শেয়ার প্রোফাইল হালনাগাদ’ কর্মসূচি অনুষ্ঠিত “একটি বিশেষ ঘোষণা ” খুলনার খবর হতে  স্থায়ীভাবে অব্যাহতি গ্রহন।  আমতলীতে জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তা বিষয়ে ৩৬ তরুণ-তরুণীকে নিয়ে কর্মশালা আজ কলকাতার রাজপথে গনতন্ত্র রক্ষা ও অরাজকতা সৃষ্টির বিরুদ্ধে মাঠে বিজেপি র নেতৃত্ব

আমতলীতে জ্বালানি সংকট তীব্র আকারে, বিপাকে ভাড়ায় চালিত মোটরসাইকেল চালকরা

রিপোর্টারের নাম:
  • আপডেটের সময়: রবিবার, এপ্রিল ১৯, ২০২৬
  • 82 সময় দেখুন

মাইনুল ইসলাম রাজু,আমতলী (বরগুনা) প্রতিনিধি

বরগুনার আমতলী উপজেলায় তীব্র জ্বালানি সংকট দেখা দেওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন ভাড়ায় চালিত মোটরসাইকেল চালকরা। পেট্রোল ও অকটেনের সরবরাহ কমে যাওয়ায় তারা ঠিকমতো যানবাহন চালাতে পারছেন না, ফলে আয়-রোজগার কমে গিয়ে অনেকেই দিশেহারা হয়ে পড়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত কয়েকদিন ধরে উপজেলার বিভিন্ন পেট্রোল পাম্পে জ্বালানি সংকট চলছে। অনেক পাম্পে জ্বালানি না থাকায় চালকদের ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে। আবার কোথাও সীমিত পরিমাণে জ্বালানি বিক্রি করা হচ্ছে, যা চাহিদার তুলনায় খুবই অপ্রতুল।

ভাড়ায় মোটরসাইকেল চালকরা জানান, প্রতিদিনের আয়ের ওপর নির্ভর করে তাদের সংসার চলে। কিন্তু জ্বালানি না পেয়ে তারা ঠিকমতো রাস্তায় নামতে পারছেন না। এতে করে তাদের দৈনিক আয় অর্ধেকে নেমে এসেছে। অনেকেই বাধ্য হয়ে অলস সময় পার করছেন।

একজন মোটরসাইকেল চালক বলেন, “সকালে পাম্পে গিয়ে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থেকেও জ্বালানি পাই না। জ্বালানি না থাকলে গাড়ি চালাবো কীভাবে? সংসার চালানো এখন কষ্ট হয়ে যাচ্ছে।”

এদিকে সাধারণ যাত্রীরাও পড়েছেন বিপাকে। পর্যাপ্ত মোটরসাইকেল না থাকায় ভাড়া বেড়ে গেছে এবং সময়মতো গন্তব্যে পৌঁছানো কঠিন হয়ে পড়েছে।

স্থানীয়দের অভিযোগ, জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর কোনো উদ্যোগ চোখে পড়ছে না। দ্রুত এই সংকট নিরসনে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর