| ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |১৯শে সফর, ১৪৪৮ হিজরি August 2, 2026, 3:56 am
শিরোনাম :
মানব পাচারকারীদের রুখতে সারা দেশে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে কড়া নিরাপত্তায় ১৯, বছর পর কলকাতায় পা রাখলেন বিতর্কিত বাংলাদেশের লেখক তসলিমা নাসরিন আমতলীতে স্বপ্নছোঁয়া স্বেচ্ছাসেবী যুব সংগঠন ও ছোনাউঠা চারের খাল সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ গোপালগঞ্জে ট্রাক ও নসিমনের সংঘর্ষে কিশোর নিহত, আহত-২ ‎মদনে চরম বিদ্যুৎ সংকট, লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন। গোপালগঞ্জে শাওন মটরসের উদ্যোগে সুজুকি বাইকারদের গেট-টুগেদার অনুষ্ঠিত… মদনে মোবাইল কোর্টের পরিচালনা করে মাদক সেবনকারীদের বিভিন্ন মেয়াদে সাজা, গত রবিবার ধূলিগাতীর মেয়ে খানপুরের ছেলে সাতগাতী মহাশ্মশানে অবৈধ কার্যকলাপে জনতার হাতে আটক। বিস্তারিত খুব তাড়াতাড়ি প্রকাশ পাবে গোপালগঞ্জে পাইককান্দি পুকুর থেকে পুলিশ কর্মকর্তার মরদেহ উদ্ধার গত ২৪,শে জুলাই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কে নিয়ে কলকাতার রাজপথে কুরুচিপূর্ণ মন্তব্য প্রতিবাদে উস্তি থানাতে অভিযোগ পত্র দাখিল বিজেপি র সাংগঠনিক নেতৃবৃন্দের।

আজ সোনারপুর এলাকায় অভিষেক কে লক্ষ্য করে জুতা ও ডিম ছুড়লো জনতা

রিপোর্টারের নাম:
  • আপডেটের সময়: শনিবার, মে ৩০, ২০২৬
  • 44 সময় দেখুন

কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম

আজ দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সোনারপুর এলাকায় একটি দলীয় কর্মসূচি তে যাওয়ার সময় উত্তেজিত বিজেপি নেতা ও কর্মীরা এবং বিরোধী দলের নেতা ও কর্মীরা তৃনমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক ও ডায়মন্ড হারবারের এম পি অভিষেক ব্যানার্জি কে লক্ষ্য করে জুতা ও পচা ডিম ছুড়লো।

সেই সঙ্গে উত্তেজিত জনতা অভিষেক ব্যানার্জি কে লক্ষ্য করে তেড়ে যায় এবং অভিষেক ব্যানার্জি কে চোর চোর বলে চিৎকার করতে থাকে। ঘটনার স্থানে পৌঁছে যায় পশ্চিম বাংলার পুলিশ। এবং অভিষেক ব্যানার্জি কে বাঁচাতে হেলমেট পরিয়ে দেওয়া হয়। অভিষেক ব্যানার্জি বলেন, বিজেপি নেতা ও কর্মীরা আমাকে প্রানে মারার চেষ্টা করে। তিনি বলেন যে আমাকে যারা প্রানে মারার চেষ্টা করছে তারা জানেনা যে আমি গনতান্ত্রিক ভাবে এর প্রতিবাদ করতে জানি। অন্যদিকে বিজেপি নেতৃত্ব বলেন যে দীর্ঘদিন ধরে তৃনমূল কংগ্রেস সাধারণ মানুষের উপর জুলুম ও অত্যাচার চালিয়েছে গেছে তার বহিঃপ্রকাশ ঘটিয়েছে আজকের এই ঘটনার মধ্য দিয়ে। সেই সঙ্গে তারা বলেন যে গোটা তৃনমূল কংগ্রেস দল দুর্নীতি ও ঘুষ এবং তোলাবাজি তে ভরে ছিল। এদের মূল মাথা ছিল অভিষেক ব্যানার্জি।এর মাধ্যমে তোলা আদায় করা হতো বিভিন্ন যায়গায়। তবে আজকের ঘটনার পর তৃনমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক এম পি অভিষেক ব্যানার্জি র নিরাপত্তা নিশ্চিত হয়ে পড়েছে বলে মনে করেন তৃণমূল কংগ্রেসের নেতৃবৃন্দ।।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর