| ২০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ |২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি November 5, 2026, 2:33 am
শিরোনাম :
গ্রেপ্তার মগরাহাট পশ্চিমের তৃনমূল কংগ্রেসের যুব সভাপতি ইমরান মোল্লা অভিষেক ঘনিষ্ঠ সামিম আহমেদের ডায়মন্ড হারবারের পার্টি থেকে মিলল দুই কোটি টাকার অধিক নগদ অর্থ কেন্দ্রীয় ও পশ্চিম বাংলা সরকারের উদ্দোগে শুরু হতে চলেছে ভি ভি রাম জী প্রকল্পের কাজ, তার সূচনা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ডায়মন্ড হারবার জেলা পুলিশের পক্ষ থেকে দুর্গোৎসব ও বিজয়া পালনের উদ্বোধন করেন জেলা পুলিশ সুপার শ্রী চন্দ্রশেখর বর্মন নেত্রকোণা মদনে জোবাইদা রহমান মহিলা ডিগ্রী কলেজ ফলাফলে শীর্ষে দেওয়ালীর ও ছটপূজার আগে চা শ্রমিকদের জন্য এককালীন পাঁচ হাজার টাকা ও পঞ্চাশ কেজি খাদ্য বিতরণের ঘোষণা মুখ্যমন্ত্রীর মদনে ৪ উপজেলার আনসার ও ভিডিপি সদস্যদের ‘শেয়ার প্রোফাইল হালনাগাদ’ কর্মসূচি অনুষ্ঠিত “একটি বিশেষ ঘোষণা ” খুলনার খবর হতে  স্থায়ীভাবে অব্যাহতি গ্রহন।  আমতলীতে জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তা বিষয়ে ৩৬ তরুণ-তরুণীকে নিয়ে কর্মশালা আজ কলকাতার রাজপথে গনতন্ত্র রক্ষা ও অরাজকতা সৃষ্টির বিরুদ্ধে মাঠে বিজেপি র নেতৃত্ব

অভিষেক ঘনিষ্ঠ সামিম আহমেদের ডায়মন্ড হারবারের পার্টি থেকে মিলল দুই কোটি টাকার অধিক নগদ অর্থ

রিপোর্টারের নাম:
  • আপডেটের সময়: বুধবার, নভেম্বর ৪, ২০২৬
  • 3 সময় দেখুন

মনোয়ার ইমাম।। ডায়মন্ড হারবার জেলা পুলিশের অধীনে আশুতি কালিতলা থানায় দায়ের করা একটি মামলায় গ্রেপ্তার হওয়া ডায়মন্ড হারবার এর এম পি এবং তৃনমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক শ্রী অভিষেক ব্যানার্জি র পি এ সুমিত রায় কে গ্রেপ্তার করে পুলিশ।

সেই কেসের তথ্য ধরে এবং ডায়মন্ড হারবার এর প্রাক্তন বিজেপি প্রার্থী ও পশ্চিম বাংলার বিজেপি র সাংগঠনিক কমিটির সদস্য শ্রী অভিজিৎ দাস ববি দায়ের করা একটি মামলায় তদন্ত করতে গিয়ে গতকাল গভীর রাতে ডায়মন্ড হারবার এর সরিষার তৃনমূল কংগ্রেসের পার্টি থেকে মিলল দুই কোটি টাকা। কিছুদিন আগে অভিষেক ব্যানার্জি পি এ সুমিত রায় কে মাটি বিক্রি ও অন্যান্য দুর্নীতি মামলায় গ্রেপ্তার করে পুলিশ।

সেই কেসের তদন্ত শুরু করে ডায়মন্ড হারবার জেলা পুলিশ সুপার শ্রী চন্দ্রশেখর বর্মন আই পি এস। গতকাল রাতে সুমিত রায় কে জিজ্ঞেস করে জানতে পারে যে, মগরাহাট পশ্চিমের বিধায়ক সামিম আহমেদের ডায়মন্ড হারবার এর সরিষার পার্টি অফিসে টাকা রাখা আছে। সেই মতো ডায়মন্ড হারবার মডেলের মূল হোতা এবং তৃনমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক ও ডায়মন্ড হারবার এর এম পি শ্রী অভিষেক ব্যানার্জি র পি কে নিয়ে হাজির হয় ডায়মন্ড হারবার থানার আই সি। এবং বন্ধ অফিস খুলে সেখান থেকেই পাওয়া যায় প্রায় এক কোটি দুই লাখ ৭৯, হাজার টাকা নগদ অর্থ।

প্রায় দুই কোটি টাকার কাছাকাছি।এই অর্থ কোথায় থেকে এসেছিল তা খোঁজ শুরু করেছে ডায়মন্ড হারবার জেলা পুলিশ। এদিন ডায়মন্ড হারবার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার জোনাল শ্রী অভিজিৎ মজুমদার ডব্লিউ বি পি এস এবং ডায়মন্ড হারবার মহাকুমা পুলিশ আধিকারিক শ্রী বিজয় কুমার যাদব ডব্লিউ বি পি এস এবং ডায়মন্ড হারবার থানার আই সি শ্রী প্রসেনজিৎ কর সাংবাদিক সম্মেলনে উপস্থিতিতে তা তুলে ধরেন। তবে এই সুমিত রায় কে জেরা করার জন্য পুলিশ রিমান্ডে নেওয়া হয়েছে। এবং তার কাছ থেকে জানতে চাইছে যে চাকরি চুরি এবং মাটি বিক্রি করে যে কোটি কোটি টাকা তোলা হয়েছে তা কাকে এবং কোথায় পাঠানো হয়েছে।

ইতিমধ্যেই ডায়মন্ড হারবার এর প্রাক্তন বিজেপি প্রার্থী ও বিজেপি র সাংগঠনিক কমিটির রাজ্যে সদস্য শ্রী অভিজিৎ দাস ববি সুমিত রায়ের বিরুদ্ধে এফ আই আর দায়ের করেছে। সেই কেসের তথ্য ধরে সুমিত রায় কে জিজ্ঞেস বাদ করা হচ্ছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর