| ২০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ |২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি November 5, 2026, 5:16 pm
শিরোনাম :
গ্রেপ্তার মগরাহাট পশ্চিমের তৃনমূল কংগ্রেসের যুব সভাপতি ইমরান মোল্লা অভিষেক ঘনিষ্ঠ সামিম আহমেদের ডায়মন্ড হারবারের পার্টি থেকে মিলল দুই কোটি টাকার অধিক নগদ অর্থ কেন্দ্রীয় ও পশ্চিম বাংলা সরকারের উদ্দোগে শুরু হতে চলেছে ভি ভি রাম জী প্রকল্পের কাজ, তার সূচনা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ডায়মন্ড হারবার জেলা পুলিশের পক্ষ থেকে দুর্গোৎসব ও বিজয়া পালনের উদ্বোধন করেন জেলা পুলিশ সুপার শ্রী চন্দ্রশেখর বর্মন নেত্রকোণা মদনে জোবাইদা রহমান মহিলা ডিগ্রী কলেজ ফলাফলে শীর্ষে দেওয়ালীর ও ছটপূজার আগে চা শ্রমিকদের জন্য এককালীন পাঁচ হাজার টাকা ও পঞ্চাশ কেজি খাদ্য বিতরণের ঘোষণা মুখ্যমন্ত্রীর মদনে ৪ উপজেলার আনসার ও ভিডিপি সদস্যদের ‘শেয়ার প্রোফাইল হালনাগাদ’ কর্মসূচি অনুষ্ঠিত “একটি বিশেষ ঘোষণা ” খুলনার খবর হতে  স্থায়ীভাবে অব্যাহতি গ্রহন।  আমতলীতে জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তা বিষয়ে ৩৬ তরুণ-তরুণীকে নিয়ে কর্মশালা আজ কলকাতার রাজপথে গনতন্ত্র রক্ষা ও অরাজকতা সৃষ্টির বিরুদ্ধে মাঠে বিজেপি র নেতৃত্ব

মদনে ৪ উপজেলার আনসার ও ভিডিপি সদস্যদের ‘শেয়ার প্রোফাইল হালনাগাদ’ কর্মসূচি অনুষ্ঠিত

রিপোর্টারের নাম:
  • আপডেটের সময়: বুধবার, নভেম্বর ৪, ২০২৬
  • 10 সময় দেখুন

মোঃ আলম খান,নেত্রকোনা প্রতিনিধি।। নেত্রকোণার মদন উপজেলা পরিষদের হল রুমে বাংলাদেশ আনসার ও ভিডিপি-র প্রান্তিক পর্যায়ে সদস্য-সদস্যাদের জীবনমান উন্নয়ন এবং আর্থিকভাবে স্বাবলম্বী করে গড়ে তোলার উদ্দেশ্যে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সম্মানিত মহাপরিচালক মহোদয় কতৃক গৃহীত কর্মসূচি সঞ্জীবন প্রকল্পের।

এ প্রকল্পের প্রতিটি উপজেলায় ১০টি করে প্লাটুন অর্থাৎ ৩২০ জন করে সদস্য-সদস্যাদের অন্তর্ভুক্ত করা হয়েছে। আওতায় প্লাটুনভুক্ত সদস্যদের ‘শেয়ার প্রোফাইল হালনাগাদ ও সমন্বয় কার্যক্রম’ সংক্রান্ত একটি বিশেষ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার (২ নভেম্বর ২০২৬ ইং) তারিখে সকাল ১০ ঘটিকায় মদন উপজেলা পরিষদের হল রুমে আয়োজিত এই কর্মসূচিতে প্রধান অতিথি/প্রধান সমন্বয়ক হিসেবে উপস্থিত ছিলেন,নেত্রকোণা জেলা আনসার ও ভিডিপির জেলা কমাড্যান্ট মোঃ জিন্নাতুল ইসলাম।
উক্ত কর্মসূচিতে মদন, খালিয়াজুরী, আটপাড়া এবং কেন্দুয়া—এই ৪টি উপজেলার সঞ্জীবন প্লাটুনের সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে আগত সদস্যদের প্রাতিষ্ঠানিক ডেটা যাচাই, আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের শেয়ার প্রোফাইল হালনাগাদ এবং সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করার বিষয়ে বিস্তারিত নির্দেশনা প্রদান করা হয়। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, সদস্যদের চাকরি-নির্ভরশীলতা কমিয়ে আত্মকর্মসংস্থান সৃষ্টি ও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার লক্ষ্যেই সঞ্জীবন প্রকল্পের এই প্রোফাইল আধুনিকায়ন কার্যক্রম দেশব্যাপী পরিচালনা করা হচ্ছে।

কর্মসূচিতে অন্যান্যের মধ্যে ৪টি উপজেলার উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা, প্রশিক্ষক এবং প্রশিক্ষিকগণ প্লাটুনের দায়িত্বপ্রাপ্ত কমান্ডারগণ উপস্থিত ছিলেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর