| ২১শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ |২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি November 6, 2026, 5:36 pm
শিরোনাম :
গ্রেপ্তার মগরাহাট পশ্চিমের তৃনমূল কংগ্রেসের যুব সভাপতি ইমরান মোল্লা অভিষেক ঘনিষ্ঠ সামিম আহমেদের ডায়মন্ড হারবারের পার্টি থেকে মিলল দুই কোটি টাকার অধিক নগদ অর্থ কেন্দ্রীয় ও পশ্চিম বাংলা সরকারের উদ্দোগে শুরু হতে চলেছে ভি ভি রাম জী প্রকল্পের কাজ, তার সূচনা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ডায়মন্ড হারবার জেলা পুলিশের পক্ষ থেকে দুর্গোৎসব ও বিজয়া পালনের উদ্বোধন করেন জেলা পুলিশ সুপার শ্রী চন্দ্রশেখর বর্মন নেত্রকোণা মদনে জোবাইদা রহমান মহিলা ডিগ্রী কলেজ ফলাফলে শীর্ষে দেওয়ালীর ও ছটপূজার আগে চা শ্রমিকদের জন্য এককালীন পাঁচ হাজার টাকা ও পঞ্চাশ কেজি খাদ্য বিতরণের ঘোষণা মুখ্যমন্ত্রীর মদনে ৪ উপজেলার আনসার ও ভিডিপি সদস্যদের ‘শেয়ার প্রোফাইল হালনাগাদ’ কর্মসূচি অনুষ্ঠিত “একটি বিশেষ ঘোষণা ” খুলনার খবর হতে  স্থায়ীভাবে অব্যাহতি গ্রহন।  আমতলীতে জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তা বিষয়ে ৩৬ তরুণ-তরুণীকে নিয়ে কর্মশালা আজ কলকাতার রাজপথে গনতন্ত্র রক্ষা ও অরাজকতা সৃষ্টির বিরুদ্ধে মাঠে বিজেপি র নেতৃত্ব

তৃণমূল কংগ্রেসের নেতা ও কর্মীদের ধমকে চমকে চেপে রাখা যাবে না, বললেন মমতা

রিপোর্টারের নাম:
  • আপডেটের সময়: সোমবার, জুন ১, ২০২৬
  • 222 সময় দেখুন

কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম

আজ পশ্চিম বাংলার সাবেক মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বলেন যে, ভোট পরবর্তীতে সারা রাজ্যে জুড়ে তৃনমূল কংগ্রেসের নেতা ও কর্মীদের উপর জুলুম ও হামলা চালিয়ে যাচ্ছে বর্তমান শাসক দলের নেতা ও কর্মীরা। কোথাও কোথাও তৃনমূল কংগ্রেসের বিধায়কদের পুলিশ ভয় দেখিয়ে তৃনমূল কংগ্রেসের বিরুদ্ধে যেতে বাধ্য করছে। এবং তৃনমূল কংগ্রেসের বিধায়ক ও নেতাদের গাঁজা ও মদ এবং আগ্নেয়াস্ত্র দিয়ে কেস ফাইল করে জেলে পাঠিয়ে দেওয়ার হুমকি দিচ্ছে। এবং সারা পশ্চিম বাংলা জুড়ে বিজেপি সরকার যে সন্ত্রাস সৃষ্টি করেছে তার বিরুদ্ধে কেউ মাঠে নামলে তাদের কে গ্রেপ্তার করে জেলে পাঠিয়ে দিচ্ছে এই সরকার। বর্তমান বিজেপি সরকারের আমলে সারা পশ্চিম বাংলায় প্রায় কয়েক হাজার তৃনমূল কংগ্রেসের পার্টি অফিস দখল করে নিয়েছে বিজেপি ও অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। সেই সঙ্গে বিরোধী তৃনমূল কংগ্রেস এর বিধায়ক ভাঙ্গতে ময়দানে নেমে পড়েছে বিজেপি দলের নেতৃবৃন্দ। চারিদিকে সন্ত্রাস সৃষ্টি করে তৃনমূল কংগ্রেসের নেতা ও কর্মীদের মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে মমতা বন্দ্যোপাধ্যায় এর এই অভিযোগ উড়িয়ে দিয়েছেন পশ্চিম বাংলার বিজেপি রাজ্যে নেতৃত্ব।তারা বলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় এর সরকার যখন পশ্চিম বাংলায় ক্ষমতায় ছিল তখন সাধারণ মানুষের অধিকার কে কেড়ে নিয়েছিল ‌। তখন বিরোধী দলের বিধায়কদের নিজের দল তৃণমূল কংগ্রেসে যোগদান করতে বাধ্য করা হত। বিজেপি ও সি আই এম এবং ভারতের জাতীয় কংগ্রেস এর বিধায়কদের ভয় দেখিয়ে তৃনমূল কংগ্রেসে যোগদান করিয়েছেন। এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ পুলিশ বিরোধী দলের নেতা ও কর্মীদের উপর জুলুম ও মিথ্যা মামলায় ফাঁসিয়ে জেলে দরোজায় পাঠিয়ে দেওয়ার কাজ করে গেছেন।আজ তার উল্টো ঘটনা ঘটেছে সারা পশ্চিম বাংলায়। বিরোধী দলের দাবি মমতা বন্দ্যোপাধ্যায় যেমন দিয়েছেন তৃনমূল কংগ্রেসের ক্ষমতায় থাকার সময়। বর্তমান সরকার তেমনি ফিরিয়ে দিয়েছেন। তবে তৃনমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ কে খারিজ করে দেন পশ্চিম বাংলার রাজ্যে বিজেপি র নেতৃত্ব।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর