| ২১শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ |২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি November 6, 2026, 5:05 pm
শিরোনাম :
গ্রেপ্তার মগরাহাট পশ্চিমের তৃনমূল কংগ্রেসের যুব সভাপতি ইমরান মোল্লা অভিষেক ঘনিষ্ঠ সামিম আহমেদের ডায়মন্ড হারবারের পার্টি থেকে মিলল দুই কোটি টাকার অধিক নগদ অর্থ কেন্দ্রীয় ও পশ্চিম বাংলা সরকারের উদ্দোগে শুরু হতে চলেছে ভি ভি রাম জী প্রকল্পের কাজ, তার সূচনা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ডায়মন্ড হারবার জেলা পুলিশের পক্ষ থেকে দুর্গোৎসব ও বিজয়া পালনের উদ্বোধন করেন জেলা পুলিশ সুপার শ্রী চন্দ্রশেখর বর্মন নেত্রকোণা মদনে জোবাইদা রহমান মহিলা ডিগ্রী কলেজ ফলাফলে শীর্ষে দেওয়ালীর ও ছটপূজার আগে চা শ্রমিকদের জন্য এককালীন পাঁচ হাজার টাকা ও পঞ্চাশ কেজি খাদ্য বিতরণের ঘোষণা মুখ্যমন্ত্রীর মদনে ৪ উপজেলার আনসার ও ভিডিপি সদস্যদের ‘শেয়ার প্রোফাইল হালনাগাদ’ কর্মসূচি অনুষ্ঠিত “একটি বিশেষ ঘোষণা ” খুলনার খবর হতে  স্থায়ীভাবে অব্যাহতি গ্রহন।  আমতলীতে জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তা বিষয়ে ৩৬ তরুণ-তরুণীকে নিয়ে কর্মশালা আজ কলকাতার রাজপথে গনতন্ত্র রক্ষা ও অরাজকতা সৃষ্টির বিরুদ্ধে মাঠে বিজেপি র নেতৃত্ব

‎যৌতুকের টাকা না পেয়ে নির্মম নির্যাতনের পর স্ত্রীকে হত্যা, গ্রেপ্তার হয়েছে স্বামী।

রিপোর্টারের নাম:
  • আপডেটের সময়: শুক্রবার, এপ্রিল ১০, ২০২৬
  • 102 সময় দেখুন

জয় চন্দ্র শীল, বরিশাল
‎বরিশালের বানারীপাড়ায় নিহত মারিয়া আক্তার, বয়স ১৮। এ ঘটনায় তার স্বামী রবিউল মৃধা, ২৮, কে বুধবার রাত ২টার দিকে ঢাকার নন্দীপাড়া এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ। বৃহস্পতিবার তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।
‎
‎পুলিশ জানায়, মারিয়ার বাবা হুমায়ুন কবির হাওলাদার বাদী হয়ে স্বামীকে প্রধান আসামি করে হত্যা মামলা দায়ের করেন।
‎
‎তিন বছর আগে তাদের বিয়ে হয়। তাদের দুই বছরের একটি কন্যা সন্তান রয়েছে। যৌতুকের টাকা ও স্বর্ণের কানের দুলের দাবিতে দীর্ঘদিন ধরে মারিয়াকে নির্যাতন করতেন রবিউল। মাদক সেবনে বাধা দেওয়ায় নির্যাতন আরও বেড়ে যায়।
‎
‎গত ৪ এপ্রিল মারিয়াকে অমানবিকভাবে মারধর করা হয়। গুরুতর আহত অবস্থায় চিকিৎসা না দিয়ে বাসায় ফেলে রাখা হয়। পরে অসুস্থ অবস্থায় বাড়িতে আনার পর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
‎
‎পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্ত শেষে দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করে।
‎এ ঘটনায় দ্রুত আসামি গ্রেপ্তার হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন পরিবার ও এলাকাবাসী। তারা ঘাতকের সর্বোচ্চ শাস্তি দাবি করেছেন।
‎
‎
‎জয় চন্দ্র শীল
‎বরিশাল

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর