| ১০ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ |৭ই জিলহজ, ১৪৪৭ হিজরি May 24, 2026, 1:01 am
শিরোনাম :
দিঘলিয়ায় সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে ফেসবুকে কটূক্তি ও ফোনে হুমকির অভিযোগে দিঘলিয়া থানায় জিডি দিঘলিয়ার বারাকপুর খেয়াঘাটে ওয়ার্ক অর্ডার ছাড়াই টোল আদায়ের অভিযোগ যশোরে বহুমুখী নারী প্রতারক ফাতিমা ও তার গ্যাং প্রশাসনকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে ফের বেপরোয়া খুলনার দিঘলিয়া উপজেলায় শুরু হয়েছে তিনদিনব্যাপী ভূমি সেবা সপ্তাহ ও ভূমি মেলা। আমতলীতে ধানক্ষেতে মিলল অজ্ঞাত নারীর লাশ যশোর বাঘারপাড়ায় রায়পুরে কনসার্টে নারীকে উত্ত্যক্তের জেরে সংঘর্ষ, আহত ৬ সৌদি প্রবাসীর স্ত্রী নিখোঁজ না প্রেমিকের সাথে পলায়ন? অভিযোগপত্র ও পরিবারের বক্তব্যে রহস্যের ঘনঘটা যশোরের বাঘারপাড়া খাজুরায় আটক মাদক কারবারির যাবজ্জীবন কারাদণ্ড যশোর পুলিশ লাইন কদমতলার মেস থেকে ইব্রাহিম খলিল রিপনের লাশ উদ্ধার র‍্যাব-৬ যশোর থেকে ২১১ বোতল ফেনসিডিলসহ দুই জনকে আটক করেছে

সড়ক যেন মরণ ফাঁদ—দিঘলিয়ার সেনহাটিতে ইটের সড়কের ভয়াবহ অবস্থা, সংস্কারের দাবি

রিপোর্টারের নাম:
  • আপডেটের সময়: শনিবার, মার্চ ২৮, ২০২৬
  • 139 সময় দেখুন

এস.এম.শামীম, দিঘলিয়া।

খুলনার দিঘলিয়া উপজেলার সেনহাটি ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের শেখপাড়া এলাকায় একটি গুরুত্বপূর্ণ সড়ক বর্তমানে মরণ ফাঁদে পরিণত হয়েছে।

এলাকার আতাই নদীর তীর ঘেঁষে নির্মিত ইটের সলিংয়ের এই সড়কটির অবস্থা এতটাই নাজুক হয়ে পড়েছে যে, যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা।
সরেজমিনে দেখা যায়, সড়কের বিভিন্ন স্থানে ইট উঠে গেছে, বড় ধরনের ফাটল এবং কোথাও কোথাও বড় বড় গর্ত সৃষ্টি হয়েছে।

নদীর পানির চাপ ও ভাঙনের কারণে সড়কের পাশের অংশ ধসে পড়ছে। ফলে প্রতিদিন ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে এলাকাবাসীকে। বিশেষ করে রাতের বেলায় পরিস্থিতি আরও বিপজ্জনক হয়ে ওঠে।স্থানীয় ইউপি সদস্য আজিজুল ইসলাম জানান, সড়কটির বর্তমান অবস্থার কথা উল্লেখ করে বিভিন্ন দপ্তরে একাধিকবার লিখিতভাবে আবেদন করা হয়েছে। কিন্তু এখনো পর্যন্ত কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।

তিনি বলেন, “দ্রুত সড়কটি সংস্কার না করা হলে নদীর পানির চাপে এটি পুরোপুরি ভেঙে যেতে পারে।”তিনি আরও আশঙ্কা প্রকাশ করে বলেন, সড়কটি ভেঙে গেলে আশপাশের শত শত বিঘা কৃষিজমি ও মৎস্য ঘের মারাত্মক ক্ষতির মুখে পড়বে। এতে করে এলাকার কৃষক ও ঘের মালিকদের ব্যাপক আর্থিক ক্ষতি হবে।
এলাকাবাসী জানান, এই সড়কটি তাদের দৈনন্দিন যাতায়াতের একমাত্র ভরসা।

শিক্ষার্থী, কৃষক, শ্রমিকসহ সকল শ্রেণির মানুষ এই সড়ক ব্যবহার করে থাকেন। সড়কের এমন দুরবস্থার কারণে যেকোনো সময় প্রাণহানির ঘটনাও ঘটতে পারে বলে তারা আশঙ্কা করছেন।
এ বিষয়ে দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে এলাকাবাসী জরুরি ভিত্তিতে সড়কটির সংস্কারের দাবি জানিয়েছেন।

তাদের প্রত্যাশা, দ্রুত পদক্ষেপ গ্রহণ করে এই গুরুত্বপূর্ণ সড়কটি নিরাপদ ও চলাচল উপযোগী করে তোলা হবে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর