| ২১শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ |২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি November 6, 2026, 5:35 pm
শিরোনাম :
গ্রেপ্তার মগরাহাট পশ্চিমের তৃনমূল কংগ্রেসের যুব সভাপতি ইমরান মোল্লা অভিষেক ঘনিষ্ঠ সামিম আহমেদের ডায়মন্ড হারবারের পার্টি থেকে মিলল দুই কোটি টাকার অধিক নগদ অর্থ কেন্দ্রীয় ও পশ্চিম বাংলা সরকারের উদ্দোগে শুরু হতে চলেছে ভি ভি রাম জী প্রকল্পের কাজ, তার সূচনা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ডায়মন্ড হারবার জেলা পুলিশের পক্ষ থেকে দুর্গোৎসব ও বিজয়া পালনের উদ্বোধন করেন জেলা পুলিশ সুপার শ্রী চন্দ্রশেখর বর্মন নেত্রকোণা মদনে জোবাইদা রহমান মহিলা ডিগ্রী কলেজ ফলাফলে শীর্ষে দেওয়ালীর ও ছটপূজার আগে চা শ্রমিকদের জন্য এককালীন পাঁচ হাজার টাকা ও পঞ্চাশ কেজি খাদ্য বিতরণের ঘোষণা মুখ্যমন্ত্রীর মদনে ৪ উপজেলার আনসার ও ভিডিপি সদস্যদের ‘শেয়ার প্রোফাইল হালনাগাদ’ কর্মসূচি অনুষ্ঠিত “একটি বিশেষ ঘোষণা ” খুলনার খবর হতে  স্থায়ীভাবে অব্যাহতি গ্রহন।  আমতলীতে জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তা বিষয়ে ৩৬ তরুণ-তরুণীকে নিয়ে কর্মশালা আজ কলকাতার রাজপথে গনতন্ত্র রক্ষা ও অরাজকতা সৃষ্টির বিরুদ্ধে মাঠে বিজেপি র নেতৃত্ব

খুলনায় সাংবাদিকের মোটরসাইকেল চুরি, সোনাডাঙ্গা থানায় মামলা

রিপোর্টারের নাম:
  • আপডেটের সময়: বৃহস্পতিবার, মার্চ ১২, ২০২৬
  • 452 সময় দেখুন

এস.এম.শামীম, খুলনা।।

খুলনা নগরীতে এক সাংবাদিকের মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় সোনাডাঙ্গা মডেল থানায় মামলা দায়ের করেছেন ভুক্তভোগী সাংবাদিক এস এম শামীম।
জানা যায়, এস এম শামীম খুলনার দিঘলিয়া উপজেলার চন্দনী মহল গ্রামের বাসিন্দা এবং গোলাম মাওলার পুত্র। তিনি দিঘলিয়া প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য ও একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন।
এজাহার সূত্রে জানা গেছে, গত ১১ মার্চ প্রতিদিনের মতো তিনি তার ব্যবহৃত ইয়ামাহা FZ V-2 মডেলের নীল রঙের মোটরসাইকেলটি খুলনা নগরীর সোনাডাঙ্গা মডেল থানাধীন কেডিএ মসজিদের সম্মুখে রাজ স্কয়ার ইয়েলো শোরুমের সামনে রেখে অফিসে যোগ দেন। পরে ইফতারি ও নামাজ শেষে সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে বাইরে এসে তিনি মোটরসাইকেলটি আর খুঁজে পাননি।
পরে আশপাশে অনেক খোঁজাখুঁজি করেও মোটরসাইকেলের কোনো সন্ধান না পেয়ে তিনি সোনাডাঙ্গা মডেল থানায় একটি মামলা দায়ের করেন। মামলাটি নং–০৭, তারিখ ১১ মার্চ ২০২৬।
চুরি হওয়া মোটরসাইকেলটির চেসিস নম্বর PS2RG64100AO21391, ইঞ্জিন নম্বর G3L5E0185946 এবং রেজিস্ট্রেশন নম্বর যশোর-ল-১৪-২৩৮১। মোটরসাইকেলটি ১৫০ সিসি ক্ষমতাসম্পন্ন এবং রং নীল।
এদিকে দিঘলিয়া প্রেসক্লাবের নেতৃবৃন্দ দ্রুত মোটরসাইকেলটি উদ্ধার এবং চুরির ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনার জন্য প্রশাসনের আন্তরিক হস্তক্ষেপ কামনা করেছেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর