
মিজানুর রহমান, নেহালপুর প্রতিনিধিঃ গতকাল সকাল ১১ টায় মনিরামপুর উপজেলা পরিষদ চত্তরে যশোর অঞ্চলের টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের আওতায় কৃষি প্রযুক্তি প্রদর্শন মেলা ২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ সম্রাট হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর -৫( ৮৯) আসনের মাননীয় সংসদ সদস্য অ্যাডভোকেট গাজী এনামুল হক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা ফজলুর রহমান আমীর বাংলাদেশ জামাত ইসলাম মনিরামপুর উপজেলা। মোছাঃ মাহমুদা আক্তার, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার।
প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট গাজী এনামুল হক বলেন যশোর অঞ্চলের টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের সাহযোগিতায় মনিরামপুর উপজেলার সকল কৃষককে আবাদি/ অনাবাদি ও পতিত জমিতে টেকসই চাষাবাদ করে বিশ্বের দরবারে মাথা উচু করে দাড়াতে হবে।
অনুষ্ঠান শেষে এম পি মহোদয় কৃষকের প্রদর্শিত সকল স্টল পরিদর্শন করেন এবং সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
অনুষ্ঠানের আয়োজন করেন উপজেলা কৃষি অফিসারের কার্যালয়, মনিরামপুর, যশোর।
অনুষ্ঠানের শেষে সভাপতি সাহেব উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষোনা করেন।
অনুষ্ঠান পরিচালনা করেন উপ সহকারী কৃষি অফিসার মোঃ শফিউল আলম।