| ২১শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ |২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি November 6, 2026, 6:05 pm
শিরোনাম :
গ্রেপ্তার মগরাহাট পশ্চিমের তৃনমূল কংগ্রেসের যুব সভাপতি ইমরান মোল্লা অভিষেক ঘনিষ্ঠ সামিম আহমেদের ডায়মন্ড হারবারের পার্টি থেকে মিলল দুই কোটি টাকার অধিক নগদ অর্থ কেন্দ্রীয় ও পশ্চিম বাংলা সরকারের উদ্দোগে শুরু হতে চলেছে ভি ভি রাম জী প্রকল্পের কাজ, তার সূচনা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ডায়মন্ড হারবার জেলা পুলিশের পক্ষ থেকে দুর্গোৎসব ও বিজয়া পালনের উদ্বোধন করেন জেলা পুলিশ সুপার শ্রী চন্দ্রশেখর বর্মন নেত্রকোণা মদনে জোবাইদা রহমান মহিলা ডিগ্রী কলেজ ফলাফলে শীর্ষে দেওয়ালীর ও ছটপূজার আগে চা শ্রমিকদের জন্য এককালীন পাঁচ হাজার টাকা ও পঞ্চাশ কেজি খাদ্য বিতরণের ঘোষণা মুখ্যমন্ত্রীর মদনে ৪ উপজেলার আনসার ও ভিডিপি সদস্যদের ‘শেয়ার প্রোফাইল হালনাগাদ’ কর্মসূচি অনুষ্ঠিত “একটি বিশেষ ঘোষণা ” খুলনার খবর হতে  স্থায়ীভাবে অব্যাহতি গ্রহন।  আমতলীতে জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তা বিষয়ে ৩৬ তরুণ-তরুণীকে নিয়ে কর্মশালা আজ কলকাতার রাজপথে গনতন্ত্র রক্ষা ও অরাজকতা সৃষ্টির বিরুদ্ধে মাঠে বিজেপি র নেতৃত্ব

দিঘলিয়ার গাজিরহাটে সংখ্যালঘুদের ওপর হামলার অভিযোগ

রিপোর্টারের নাম:
  • আপডেটের সময়: রবিবার, ফেব্রুয়ারি ২২, ২০২৬
  • 417 সময় দেখুন

খুলনা ব্যুরো।।খুলনার দিঘলিয়া উপজেলার গাজিরহাট এলাকায় সংখ্যালঘু সম্প্রদায়ের কয়েকজন ব্যক্তির ওপর সন্ত্রাসী হামলার অভিযোগ উঠেছে। ভুক্তভোগীদের সূত্রে জানা যায়, গত ২২ ফেব্রুয়ারি আনু:সাড়ে ১২ টার দিকে মাঝিরগাতী এলাকার বাসিন্দা অনিল পাত্রের পুত্র প্রদীপ পাএ, মৃত শামসুর শেখের পুত্র উজ্জ্বল শেখ, মৃত গফফারের পুত্র ইরান শেখ, আলামিন শেখ, আবালগাতী এলাকার বাসিন্দা মৃত: সাত্তার মুন্সির পুএ মারুফ মুন্সি,

বাজার থেকে ফেরার পথে আবালগাতী এলাকায় পৌঁছালে আগে থেকে ওৎ পেতে থাকা ১০-১২ জন দুর্বৃত্ত তাদের ওপর অতর্কিত হামলা চালায়। ভুক্তভোগীদের অভিযোগ, পদ্মবিলা এলাকার বাসিন্দা কুবাত মুন্সির পুত্র তৈয়ব মুন্সি, সোহাগ মুন্সি, সুমন মুন্সি, কাজল মুন্সি সহ আরও কয়েকজন দেশীয় অস্ত্র নিয়ে আগে থেকেই সেখানে অবস্থান করছিল।

গাজিরহাট ফেরিঘাট সংলগ্ন আবালগাতী এলাকায় পৌঁছামাত্রই দুর্বৃত্তরা তাদের ওপর এলোপাতাড়ি মারধর শুরু করে। এতে ইরান শেখ, আলামিন শেখ ও প্রদীপ পাত্র গুরুতর আহত হন। আহত উজ্জ্বল শেখ জানান এ সময় তৈয়ব মুন্সির কাছে আগ্নেয়াস্ত্র ছিল।

আহতদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এবং উজ্জ্বল শেখ ও ইরান শেখ এর কাছে থাকা ২ লাখ টাকা নিয়ে যায় দুর্বৃত্তরা।
আহতদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা গেছে। এর মধ্যে প্রদীপ পাত্রের অবস্থা গুরুতর বলে ভুক্তভোগীরা জানিয়েছেন। এলাকাবাসীর সূত্রে জানা যায়, পদ্মবিলা এলাকার তৈয়ব মুন্সি, সোহাগ মুন্সি, সুমন মুন্সি, কাজল মুন্সি সহ ৩০-৪০ জনের একটি সংঘবদ্ধ সন্ত্রাসী বাহিনী দীর্ঘদিন ধরে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করে আসছে।

তাদের বিরুদ্ধে সংখ্যালঘুদের ওপর হামলা, মামলা, লুটপাট সহ নানা অপরাধের অভিযোগ রয়েছে। দিঘলিয়া থানায় তাদের বিরুদ্ধে একটি মামলাও রয়েছে বলে স্থানীয়রা দাবি করেছেন।

এ বিষয়ে দিঘলিয়া থানার মাঝিরগাতী পুলিশ ক্যাম্পের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং ক্যাম্প সূত্রে জানায় লিখিত অভিযোগ পেলে ঘটনার তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর