| ২১শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ |২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি November 6, 2026, 6:16 pm
শিরোনাম :
গ্রেপ্তার মগরাহাট পশ্চিমের তৃনমূল কংগ্রেসের যুব সভাপতি ইমরান মোল্লা অভিষেক ঘনিষ্ঠ সামিম আহমেদের ডায়মন্ড হারবারের পার্টি থেকে মিলল দুই কোটি টাকার অধিক নগদ অর্থ কেন্দ্রীয় ও পশ্চিম বাংলা সরকারের উদ্দোগে শুরু হতে চলেছে ভি ভি রাম জী প্রকল্পের কাজ, তার সূচনা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ডায়মন্ড হারবার জেলা পুলিশের পক্ষ থেকে দুর্গোৎসব ও বিজয়া পালনের উদ্বোধন করেন জেলা পুলিশ সুপার শ্রী চন্দ্রশেখর বর্মন নেত্রকোণা মদনে জোবাইদা রহমান মহিলা ডিগ্রী কলেজ ফলাফলে শীর্ষে দেওয়ালীর ও ছটপূজার আগে চা শ্রমিকদের জন্য এককালীন পাঁচ হাজার টাকা ও পঞ্চাশ কেজি খাদ্য বিতরণের ঘোষণা মুখ্যমন্ত্রীর মদনে ৪ উপজেলার আনসার ও ভিডিপি সদস্যদের ‘শেয়ার প্রোফাইল হালনাগাদ’ কর্মসূচি অনুষ্ঠিত “একটি বিশেষ ঘোষণা ” খুলনার খবর হতে  স্থায়ীভাবে অব্যাহতি গ্রহন।  আমতলীতে জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তা বিষয়ে ৩৬ তরুণ-তরুণীকে নিয়ে কর্মশালা আজ কলকাতার রাজপথে গনতন্ত্র রক্ষা ও অরাজকতা সৃষ্টির বিরুদ্ধে মাঠে বিজেপি র নেতৃত্ব

জয়পুরহাট আঞ্চলিক পত্রিকায় মফস্বল সম্পাদক হিসেবে যোগ দিলেন দৈনিক যায়যায়দিনের সাংবাদিক আল-রাফি.

রিপোর্টারের নাম:
  • আপডেটের সময়: বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৯, ২০২৬
  • 433 সময় দেখুন

রিফাত হোসেন আক্কেলপুর, (জয়পুরহাট) প্রতিনিধি:জাতীয় দৈনিক যায়যায়দিনের জয়পুরহাটের আক্কেলপুর উপজেলা প্রতিনিধি হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করা অভিজ্ঞ সাংবাদিক এবার জয়পুরহাটের একটি আঞ্চলিক পত্রিকায় মফস্বল সম্পাদক হিসেবে যোগদান করেছেন। স্থানীয় গণমাধ্যম অঙ্গনে এ নিয়োগকে ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

সাংবাদিক হিসেবে তার দীর্ঘ পেশাগত যাত্রায় মাঠপর্যায়ে নানা গুরুত্বপূর্ণ সংবাদ পরিবেশন করেছেন। বিশেষ করে মাদকবিরোধী অভিযান, বাজার পরিস্থিতি, রাজনৈতিক কার্যক্রম, সামাজিক উন্নয়নমূলক প্রকল্প এবং স্থানীয় সমস্যা নিয়ে পাঠকমহলে তিনি পরিচিতি অর্জন করেছেন। পেশাগত দক্ষতা, নিরপেক্ষতা ও অনুসন্ধানী প্রতিবেদনের কারণে সহকর্মীদের মধ্যেও তার সুনাম রয়েছে।

নতুন দায়িত্ব সম্পর্কে তিনি জানান, মফস্বল সম্পাদক হিসেবে আমার প্রধান লক্ষ্য হবে স্থানীয় সমস্যা, সম্ভাবনা ও উন্নয়নের চিত্র আরও গভীরভাবে তুলে ধরা। তৃণমূলের মানুষের কণ্ঠস্বরকে গুরুত্ব দিয়ে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করার চেষ্টা থাকবে।

সাংবাদিক মহল মনে করছেন, তার অভিজ্ঞতা এবং মাঠপর্যায়ের দক্ষতা জয়পুরহাটের আঞ্চলিক পত্রিকাটিকে আরও সমৃদ্ধ করবে। একই সঙ্গে স্থানীয় সংবাদ পরিবেশনে নতুন মাত্রা যোগ হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

উল্লেখ্য, জয়পুরহাট জেলায় সাম্প্রতিক সময়ে স্থানীয় গণমাধ্যমের কার্যক্রম আরও সক্রিয় হয়েছে। এ প্রেক্ষাপটে অভিজ্ঞ সাংবাদিকের এ যোগদানকে গুরুত্বপূর্ণ সংযোজন হিসেবে বিবেচনা করা হচ্ছে।তাঁর বাসা নওগাঁ জেলার বদলগাছী উপজেলার মিঠাপুর ইউনিয়নে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর