| ২১শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ |২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি November 6, 2026, 6:16 pm
শিরোনাম :
গ্রেপ্তার মগরাহাট পশ্চিমের তৃনমূল কংগ্রেসের যুব সভাপতি ইমরান মোল্লা অভিষেক ঘনিষ্ঠ সামিম আহমেদের ডায়মন্ড হারবারের পার্টি থেকে মিলল দুই কোটি টাকার অধিক নগদ অর্থ কেন্দ্রীয় ও পশ্চিম বাংলা সরকারের উদ্দোগে শুরু হতে চলেছে ভি ভি রাম জী প্রকল্পের কাজ, তার সূচনা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ডায়মন্ড হারবার জেলা পুলিশের পক্ষ থেকে দুর্গোৎসব ও বিজয়া পালনের উদ্বোধন করেন জেলা পুলিশ সুপার শ্রী চন্দ্রশেখর বর্মন নেত্রকোণা মদনে জোবাইদা রহমান মহিলা ডিগ্রী কলেজ ফলাফলে শীর্ষে দেওয়ালীর ও ছটপূজার আগে চা শ্রমিকদের জন্য এককালীন পাঁচ হাজার টাকা ও পঞ্চাশ কেজি খাদ্য বিতরণের ঘোষণা মুখ্যমন্ত্রীর মদনে ৪ উপজেলার আনসার ও ভিডিপি সদস্যদের ‘শেয়ার প্রোফাইল হালনাগাদ’ কর্মসূচি অনুষ্ঠিত “একটি বিশেষ ঘোষণা ” খুলনার খবর হতে  স্থায়ীভাবে অব্যাহতি গ্রহন।  আমতলীতে জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তা বিষয়ে ৩৬ তরুণ-তরুণীকে নিয়ে কর্মশালা আজ কলকাতার রাজপথে গনতন্ত্র রক্ষা ও অরাজকতা সৃষ্টির বিরুদ্ধে মাঠে বিজেপি র নেতৃত্ব

কাশিমপুরে রাস্তার কাজে ব্যাপক অনিয়ম দুর্নীতি। এলাকাবাসীদের তীব্র ক্ষোভ ও প্রতিক্রিয়া।

রিপোর্টারের নাম:
  • আপডেটের সময়: সোমবার, ফেব্রুয়ারি ১৬, ২০২৬
  • 262 সময় দেখুন

মোঃ মমিনুল ইসলাম, গাজীপুর।গাজীপুর মহানগরের কাশিমপুরে রাস্তা ধ্বসে দেবে গেছে। এতে বিশাল ফাটলের সৃষ্টি হয়েছে। চলাচলে বিঘ্ন ঘটছে এবং যানবাহন চলাচল স্থবির হয়ে পড়েছে। যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।

ঘটনাটি মহানগরীর কাশিমপুর থানাধীন ৬ নং ওয়ার্ডের ধনঞ্জয় এলাকার নদীর পাড়ে।

স্বরে জমিনে গিয়ে জানা যায়, নির্বাচনের আগে অর্থাৎ গত দু-তিন দিন আগেই রাস্তার পিস ঢালাই নির্মাণ কাজ হয়। কিন্তু দুদিন পরেই রাস্তায় ফাটলের দেখা যায় । পরে আস্তে আস্তে দেবে গিয়ে বিশাল ফাটলের সৃষ্টি হয়। পর্যবেক্ষণ করে দেখা যায়, মাত্র ৪ ইঞ্চি খোয়ার উপর নামমাত্র ঢালাই হয়েছে। নিম্নমানের লোক দেখানো সংস্কারের কারণেই রাস্তার এই বেহাল দশা। এতে জনসাধারণসহ যানবাহন চলাচল স্থবির হয়ে পড়েছে। যে কোন সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে।

এলাকাবাসীদের সাথে কথা বলেছি তারা জানিয়েছেন, রাস্তায় কাজ করার ৩-৪ দিন পরেই ফাটল দেখা যায়। কর্তৃপক্ষ ফাটল মেলাতে গিয়ে ব্যর্থ হয়। পরবর্তীতে দেবে গিয়ে বিশাল ফাটলের সৃষ্টি হয়।। এতে আমাদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। কর্তৃপক্ষ ব্যাপক অনিয়ম এবং দুর্নীতি করেছেন বলে মনে হচ্ছে। সঠিকভাবে কাজ করলে রাস্তার এই অবস্থা হতো না।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগের চেষ্টা করলেও কোন সাড়া পাওয়া যায়নি।
এলাকাবাসীদের দাবি, অতি দ্রুত এই সমস্যার সমাধান করা হোক এবং এবং এই দুর্নীতি অনিয়মের বিরুদ্ধে সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি আইনুক ব্যবস্থা নেওয়ার আহ্বান জানাচ্ছি।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর