| ৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |১১ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি September 22, 2026, 9:58 pm
শিরোনাম :
দূর্গা পূজার আগে রাস্তার দখলদার মুক্ত করার আহ্বান ডায়মন্ড হারবার জেলা পুলিশ সুপার শ্রী চন্দ্রশেখর বর্মনের যশোরে অতিরিক্ত দামে সার বিক্রি ও কৃষিতে অনিয়মের প্রতিবাদে স্মারকলিপি পেশ অসহায় মুখ ও বধির শিশুদের মাঝে মগরাহাট পশ্চিমের বিজেপি র সাংগঠনিক নেতৃবৃন্দ নেত্রকোণা বিশ্ববিদ্যালয় টিএসসি ও ক্যাফটেরিয়া প্রাঙ্গণে ঝাড়ু ছাত্রদের হাতে ক্যাম্পাস পরিষ্কারে-নেবির উপাচার্য কেশবপুরে প্রেসক্লাব দখল ও সাংবাদিকদের ওপর হামলায় আহত ৩, বিতর্কিত কমিটি গঠন মগরাহাট পশ্চিমের তৃনমূল কংগ্রেসের গ্রেপ্তার পর তার কাছ থেকে মিললো বিদেশি আগ্নেয়াস্ত্র ও তাজা কার্তুজ দৈনিক ইবি নিউজের ৫৭ হাজার ফলোয়ার পূর্তি উপলক্ষে কেক কেটে উৎযাপন করলো ইবি পরিবার। অন্য ডায়াগনস্টিকের রিপোর্ট আনায় হৃদরোগীকে লাঞ্ছিত করার অভিযোগ চিকিৎসকের বিরুদ্ধে প্রেসক্লাব যশোরের দ্বৈ-বার্ষিক নির্বাচন সম্পন্ন: সভাপতি টুকুন, সম্পাদক নূর ইসলাম যশোরের অভয়নগরে গণধোলাইয়ের পর গাঁজাসহ ২ কারবারি গ্রেপ্তার, পিকআপ জব্দ

সাংবাদিককে ট্রাক চাপা দিয়ে হ-ত্যা-র হু/ম/কি, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

রিপোর্টারের নাম:
  • আপডেটের সময়: শনিবার, মার্চ ৭, ২০২৬
  • 81 সময় দেখুন

এস.এম.শামীম, খুলনা।খুলনা মহানগরীর বাইপাস সড়কে বালুবাহী ডাম্প ট্রাকের বেপরোয়া চলাচল আবারও জননিরাপত্তার জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়িয়েছে। গত ৫ মার্চ বিকেল আনুমানিক সাড়ে তিনটার সময় এ সড়কে দায়িত্ব পালন শেষে মোটরসাইকেলে ফেরার পথে দৈনিক খুলনা অঞ্চল পত্রিকার স্টাফ রিপোর্টার মোসলেহ উদ্দিন তুহিন এক ভয়াবহ ঘটনার সম্মুখীন হন।

ভুক্তভোগী সাংবাদিক জানান, তিনি মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় পিছন দিক থেকে দুটি বালুবাহী ডাম্প ট্রাক বিপজ্জনকভাবে পাশাপাশি ওভারটেক করতে থাকে। এ সময় লবণচরা এলাকার মানুর বালুর বেডের একটি ডাম্প ট্রাক তাকে প্রায় চাপা দিয়ে ফেলার উপক্রম করে। প্রাণ বাঁচাতে তিনি বাধ্য হয়ে রাস্তার একেবারে পাশে সরে যান।

ঘটনার কারণ জানতে চাইলে ট্রাকটির ড্রাইভার ও হেল্পার তাকে অকথ্য ভাষায় গালাগালি করে এবং ট্রাক চাপা দিয়ে হত্যার হুমকি প্রদান করে। আরও উদ্বেগজনক বিষয় হলো, উক্ত ডাম্প ট্রাকটির কোনো বৈধ নাম্বার প্লেট ছিল না।

পরবর্তীতে ঘটনার সত্যতা যাচাইয়ের উদ্দেশ্যে সাংবাদিক মোসলেহ উদ্দিন তুহিন ট্রাকটির পিছু নিয়ে সংশ্লিষ্ট বালুরঘাট পর্যন্ত গেলে পথিমধ্যে ট্রাকটি থামিয়ে ড্রাইভার ও হেল্পার আবারও তাকে হুমকি প্রদান করে এবং কেন তাদের পিছনে যাওয়া হয়েছে তা নিয়ে ভয়ভীতি প্রদর্শন করে।

স্থানীয় সূত্রে জানা যায়, খুলনা বাইপাস সড়কে বালুর বেডের ডাম্প ট্রাকগুলোর বেপরোয়া ও নিয়মবহির্ভূত চলাচলের কারণে প্রতি বছর অসংখ্য পথচারী, মোটরসাইকেল আরোহী ও সাধারণ মানুষ দুর্ঘটনার শিকার হচ্ছেন। অনেক ক্ষেত্রে প্রাণহানির ঘটনাও ঘটছে। এছাড়া অতিরিক্ত ভারী যানবাহনের কারণে সড়কের অবকাঠামো দ্রুত নষ্ট হয়ে পড়ছে, ফলে সাধারণ মানুষের চলাচল মারাত্মকভাবে ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।

এ ঘটনায় সাংবাদিক মোসলেহ উদ্দিন তুহিন তীব্র নিন্দা ও উদ্বেগ প্রকাশ করে সংশ্লিষ্ট প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন। তিনি দায়ীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা এবং খুলনা বাইপাস সড়কে নাম্বার প্লেটবিহীন ও বেপরোয়া ডাম্প ট্রাকের বিরুদ্ধে কঠোর অভিযান পরিচালনার দাবি জানান।

সচেতন মহল মনে করছেন, অবিলম্বে কার্যকর ব্যবস্থা গ্রহণ না করা হলে ভবিষ্যতে আরও বড় ধরনের দুর্ঘটনা ও প্রাণহানির আশঙ্কা রয়েছে।।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর