| ১৬ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ |২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি November 1, 2026, 3:51 am
শিরোনাম :
গনতন্ত্র ও সামাজিক উন্নয়নে সকলকেই এগিয়ে আসার আহ্বান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর একজন মানুষের স্বপ্ন, একদল তরুণের পথচলা সংগ্রাম পেরিয়ে রক্ত দান পরিবেশ ও জলবায়ু আন্দোলনে মো: রবিউল ইসলাম গভীর সুন্দর বন এলাকার হোগল নদীর বাঁধ ভাঙণ, নদীগর্ভে সর্বসান্ত বহু পরিবার আগামী ৩০,শে অক্টোবর বারুইপুরের এন আই সি মাঠে পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী আসার আগে মাঠ পরিদর্শন করতে বিজেপি র সাংগঠনিক নেতৃবৃন্দ মদনে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও হাত ধোয়ার কৌশল প্রদশন উদ্বোধনী অনুষ্ঠান বেগমপাড়া নাটকের প্রচার স্টলে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক দিঘলিয়ার গাজিরহাটে ভিডব্লিউবির চাল বিতরণে অনিয়মের তথ্য সংগ্রহ করায় সাংবাদিককে গালিগালাজ ও হুমকি সুন্দর বন এলাকার সার্বিক উন্নয়নে সকলকেই এগিয়ে আসার আহ্বান, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর দিঘলিয়ায় জাতীয় পার্টির উপজেলা দিবস উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত দিঘলিয়ায় সেনহাটি ইউনিয়ন জামায়াতে ইসলামী আয়োজিত কর্মী সন্মেলনে অধ্যক্ষ মাওঃ কবিরুল ইসলাম দ্বীন প্রতিষ্ঠার আন্দোলনে সকলকে জান ও মাল দিয়ে ঝাঁপিয়ে পড়তে হবে

গ্রামীণ স্বাস্থ্য পরিষেবা কে প্রান্তিক মানুষের কাছে পৌঁছে দেওয়ার পরিকল্পনা হবে সকলকেই, বললেন গৌর ঘোষ

রিপোর্টারের নাম:
  • আপডেটের সময়: মঙ্গলবার, অক্টোবর ৬, ২০২৬
  • 66 সময় দেখুন

কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম।। আজ দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মগরাহাট পশ্চিমের বানেশ্বর পুর গ্রামীণ হাসপাতালের ল্যাবরেটরি উদ্বোধন করতে গিয়ে মথুরাপুর জেলা বিজেপি র সাংগঠনিক কমিটির সহ সভাপতি ও মগরাহাট পশ্চিমের বিজেপি র সাংগঠনিক অবজার্ভার শ্রী গৌর ঘোষ বলেন বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকে প্রান্তিক সাধারণ মানুষের কাছে স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতে হবে আমাদেরকে।

এই লক্ষ্যে নিয়ে এগিয়ে চলেছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নেতৃত্বাধীন বর্তমান সরকার। এই সরকারের উদ্দেশে সাধারণ মানুষের স্বাথ্য পরিষেবা দিতা যা যা প্রয়োজন রয়েছে তা আমাদের সরকার পূরন করবে। তার জন্য সাধারণ মানুষের সহযোগিতা দরকার।

এই সরকার আসার পর থেকে বিভিন্ন জেলায় স্বাথ্য পরিষেবা ও পানীয় জল এবং অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে বড় ভূমিকা করেছেন।আজ সকালে মগরাহাট পশ্চিমের বানেশ্বর পুর গ্রামীণ হাসপাতালের ল্যাবরেটরি উদ্বোধন করতে গিয়ে এই কথা তুলে ধরেন মথুরাপুর লোকসভা র বিজেপি র সাংগঠনিক কমিটির সহ সভাপতি ও মগরাহাট পশ্চিমের বিজেপি র সাংগঠনিক অবজার্ভার শ্রী গৌর ঘোষ।

আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উস্তি ব্লক উন্নয়ন বোর্ড এর আধিকারিক সুভাষ ব্যানার্জি তিনি বলেন যে আমরা সাধারণ মানুষের কথা চিন্তা ভাবনা করে এই হাসপাতালের ল্যাবরেটরি ও পরিকাঠামো ঠিক করতে যা যা প্রয়োজন রয়েছে তা আমি সরকারিভাবে দেবার চেষ্টা করবো।

আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মগরাহাট পশ্চিমের বানেশ্বর পুর গ্রামীণ হাসপাতালের সুপার এবং বি এম ও এইচ ডাঃ সান্তনু হালদার এবং হাসপাতালের ল্যাবরেটরি মুখ্য অধিকারী ডাঃ তপন কুমার মন্ডল ও অনুরুদ্ধ হালদার এবং মগরাহাট পশ্চিমের দুই নাম্বার মন্ডল সভাপতি শ্রী সৌমেন প্রামাণিক এবং মগরাহাট পশ্চিমের বি এম এস এর সভাপতি শ্রী গৌতম মন্ডল

এবং দুই নাম্বার মন্ডল এর সাধারণ সম্পাদক শ্রী অমল মন্ডল এবং মগরাহাট পশ্চিমের তিন নাম্বার মন্ডল সভাপতি শ্রী পার্থ সারথি ঘোষ সহ অন্যান্য বিজেপি র সাংগঠনিক নেতৃবৃন্দ এবং বানেশ্বর পুর গ্রামীণ হাসপাতালের সুপার সহ অন্যান্য ডাক্তার ও নার্স কর্মচারীরা।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর