| ৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |১১ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি September 22, 2026, 12:25 am
শিরোনাম :
দূর্গা পূজার আগে রাস্তার দখলদার মুক্ত করার আহ্বান ডায়মন্ড হারবার জেলা পুলিশ সুপার শ্রী চন্দ্রশেখর বর্মনের যশোরে অতিরিক্ত দামে সার বিক্রি ও কৃষিতে অনিয়মের প্রতিবাদে স্মারকলিপি পেশ অসহায় মুখ ও বধির শিশুদের মাঝে মগরাহাট পশ্চিমের বিজেপি র সাংগঠনিক নেতৃবৃন্দ নেত্রকোণা বিশ্ববিদ্যালয় টিএসসি ও ক্যাফটেরিয়া প্রাঙ্গণে ঝাড়ু ছাত্রদের হাতে ক্যাম্পাস পরিষ্কারে-নেবির উপাচার্য কেশবপুরে প্রেসক্লাব দখল ও সাংবাদিকদের ওপর হামলায় আহত ৩, বিতর্কিত কমিটি গঠন মগরাহাট পশ্চিমের তৃনমূল কংগ্রেসের গ্রেপ্তার পর তার কাছ থেকে মিললো বিদেশি আগ্নেয়াস্ত্র ও তাজা কার্তুজ দৈনিক ইবি নিউজের ৫৭ হাজার ফলোয়ার পূর্তি উপলক্ষে কেক কেটে উৎযাপন করলো ইবি পরিবার। অন্য ডায়াগনস্টিকের রিপোর্ট আনায় হৃদরোগীকে লাঞ্ছিত করার অভিযোগ চিকিৎসকের বিরুদ্ধে প্রেসক্লাব যশোরের দ্বৈ-বার্ষিক নির্বাচন সম্পন্ন: সভাপতি টুকুন, সম্পাদক নূর ইসলাম যশোরের অভয়নগরে গণধোলাইয়ের পর গাঁজাসহ ২ কারবারি গ্রেপ্তার, পিকআপ জব্দ

ইছামতি পাড়ি দিয়ে পালাল দুষ্কৃতকারী ব্যাগে মিলল অস্ত্র ও সিরাপ

রিপোর্টারের নাম:
  • আপডেটের সময়: মঙ্গলবার, ফেব্রুয়ারি ১০, ২০২৬
  • 221 সময় দেখুন

মোঃ ইমরান হোসেন হৃদয় শার্শা, যশোর, প্রতিনিধিযশোরের শার্শা উপজেলার কায়বা সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন, গুলি এবং বিপুল পরিমাণ ভারতীয় এস্কার্প সিরাপ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। তবে অভিযানের সময় সন্দেহভাজন একজন ব্যক্তি পালিয়ে যেতে সক্ষম হয়।

সোমবার (৯ ফেব্রুয়ারি) রাতে বিজিবি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
বিজিবি জানায়, গোপন তথ্যের ভিত্তিতে তারা জানতে পারে—কায়বা বিওপি’র আওতাধীন সীমান্ত এলাকা দিয়ে অস্ত্রসহ একজন চোরাকারবারি ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করতে পারে। এ খবর পাওয়ার পর ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ নাফিজ ইমতিয়াজ আহসানের নির্দেশনায় একটি টহল দল কৌশলগত অবস্থান নেয়।
টহল সদস্যরা সীমান্ত পিলার ১৭/৭ এস-এর নিকটবর্তী ১৮ আর পিলার সংলগ্ন এলাকা থেকে প্রায় ৫০ গজ ভেতরে কায়বা গ্রামের দাদখালী এলাকার একটি পাকা সড়কের পাশে ওত পেতে থাকে। এ সময় এক ব্যক্তিকে ইছামতি নদী পাড়ি দিয়ে বাংলাদেশের দিকে আসতে দেখা যায়। সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে তাকে থামার সংকেত দিলে তিনি তা উপেক্ষা করেন।
পরিস্থিতি বুঝতে পেরে ওই ব্যক্তি তার সঙ্গে থাকা ব্যাগ ফেলে দ্রুত দৌড়ে নদীতে ঝাঁপ দেন এবং সাঁতরে ভারতের দিকে পালিয়ে যান।
পরে পরিত্যক্ত ব্যাগ তল্লাশি করে বিজিবি সদস্যরা একটি ৭.৬৫ এমএম চায়না তৈরি পিস্তল, একটি ম্যাগাজিন, পাঁচ রাউন্ড গুলি এবং ৪০ বোতল ভারতীয় এস্কার্প সিরাপ উদ্ধার করেন।
বিজিবির ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাফিজ ইমতিয়াজ আহসান বলেন, সীমান্ত এলাকায় অস্ত্র, মাদক ও চোরাচালান ঠেকাতে বিজিবির অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে এবং ভবিষ্যতেও এ কার্যক্রম চলমান থাকবে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর