
গাইবান্ধায় অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত থাকার অভিযোগে পুলিশ সদস্যসহ এক নারীকে আটক করেছে স্থানীয় এলাকাবাসী।
ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার ২৩ অক্টোবর গভীর রাতে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার দহবন্দ ইউনিয়নের ধুমাই টারী গ্রামে ।
স্থানীয় বাসিন্দাদের মাধ্যমে জানা যায়, পুলিশ সদস্য গোপনে এই নারীর বাড়িতে প্রবেশ করেন। বিষয়টি টের পেয়ে এলাকাবাসী তাদেরকে হাতেনাতে ধরে ফেলে। এই খবর ছড়িয়ে পড়লে স্থানীয় ইউপি সদস্য ও গ্রামবাসী ঘটনাস্থলে গিয়ে সত্যতা পাওয়া যায়।
এলাকাবাসীদের অভিযোগ , দীর্ঘদিন ধরেই ওই পুলিশ সদস্যের সঙ্গে উক্ত নারীর ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। বিষয়টি জানাজানি হলে এলাকায় উত্তেজনা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
পরে স্থানীয়রা ঘটনাটি সুন্দরগঞ্জ থানা পুলিশকে অবহিত করে। থানার একটি টিম ঘটনাস্থলে পৌঁছে পুলিশ সদস্য ও নারীকে থানায় নিয়ে যায়।
সুন্দরগঞ্জ থানা পুলিশ জানান, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।