| ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |১৬ই সফর, ১৪৪৮ হিজরি July 30, 2026, 4:44 pm
শিরোনাম :
আমতলীতে স্বপ্নছোঁয়া স্বেচ্ছাসেবী যুব সংগঠন ও ছোনাউঠা চারের খাল সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ গোপালগঞ্জে ট্রাক ও নসিমনের সংঘর্ষে কিশোর নিহত, আহত-২ ‎মদনে চরম বিদ্যুৎ সংকট, লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন। গোপালগঞ্জে শাওন মটরসের উদ্যোগে সুজুকি বাইকারদের গেট-টুগেদার অনুষ্ঠিত… মদনে মোবাইল কোর্টের পরিচালনা করে মাদক সেবনকারীদের বিভিন্ন মেয়াদে সাজা, গত রবিবার ধূলিগাতীর মেয়ে খানপুরের ছেলে সাতগাতী মহাশ্মশানে অবৈধ কার্যকলাপে জনতার হাতে আটক। বিস্তারিত খুব তাড়াতাড়ি প্রকাশ পাবে গোপালগঞ্জে পাইককান্দি পুকুর থেকে পুলিশ কর্মকর্তার মরদেহ উদ্ধার গত ২৪,শে জুলাই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কে নিয়ে কলকাতার রাজপথে কুরুচিপূর্ণ মন্তব্য প্রতিবাদে উস্তি থানাতে অভিযোগ পত্র দাখিল বিজেপি র সাংগঠনিক নেতৃবৃন্দের। অতিরিক্ত চাপ কমাতে বর্ধমান ও শিলিগুড়ি উড়াল সেতুর শুরু উদ্ধোধন করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ অরন্য দিবস উপলক্ষে সকলকেই পরিবেশ বান্ধব জীবন যাপন করার আহ্বান জানান মন্ত্রী দিপঙ্কর জানা

ধানের শীষের বিজয় নিশ্চিত করতে মফিকুল হাসান তৃপ্তির অবিরাম গণসংযোগ

মোঃ ইমরান হোসেন হৃদয় শার্শা, যশোর, প্রতিনিধি
  • আপডেটের সময়: সোমবার, অক্টোবর ২০, ২০২৫
  • 192 সময় দেখুন

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে মাঠে-ময়দানে, পাড়া-মহল্লায়, জনপদে ছুটে চলছেন শার্শার কৃতি সন্তান, কেন্দ্রীয় বিএনপি’র সাবেক দপ্তর সম্পাদক ও সাবেক সংসদ সদস্য জননেতা মফিকুল হাসান তৃপ্তি।

সেই ধারাবাহিকতায় আজ তিনি শার্শা উপজেলার ৫ নং পুটখালী ইউনিয়নের অন্তর্গত ৯ নং ওয়ার্ডের বারোপোতা বাজারে ব্যাপক গণসংযোগ করেন। জনতার সঙ্গে কুশল বিনিময় করতে করতে তিনি জনগণের হাতে তুলে দেন তারেক রহমান প্রণীত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচির লিফলেট, যাকে তিনি অভিহিত করেন বাংলাদেশ পুনর্গঠনের নতুন দিকনির্দেশনা হিসেবে।
পরে তিনি পুটখালী ইউনিয়নের বালুন্ডা গ্রামে এক উঠান বৈঠকে অংশ নেন। বৈঠকে নারী-পুরুষের উপস্থিতি ছিল। উপস্থিত জনতার উদ্দেশ্যে মফিকুল হাসান তৃপ্তি বলেন আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাসী, আমরা বেগম খালেদা জিয়ার ত্যাগ-সংগ্রামের পথের অনুসারী, এবং দেশনেতা তারেক রহমানের দিকনির্দেশনায় নতুন বাংলাদেশ গড়ার শপথ নিয়েছি। আজ যে ৩১ দফা রাষ্ট্র মেরামতের ঘোষণা এসেছে, তা শুধু একটি রাজনৈতিক ইশতেহার নয়—এটি জাতীয় পুনর্জাগরণের অঙ্গীকার।
নারীদের উদ্দেশ্যে তিনি বিশেষভাবে বলেন আমাদের মায়েরা, বোনেরা, কন্যারা হচ্ছেন জাতির শক্তির প্রতীক। স্বাধীনতা সংগ্রাম থেকে শুরু করে গণতন্ত্র পুনরুদ্ধারের প্রতিটি আন্দোলনে নারীর ভূমিকা ছিল অনন্য। আজও আপনাদের সক্রিয় অংশগ্রহণ ছাড়া ধানের শীষের বিজয় সম্ভব নয়। আগামী দিনের বাংলাদেশ হবে এমন এক দেশ, যেখানে নারী শিক্ষা, সম্মান ও নিরাপত্তা নিশ্চিত হবে। তিনি আরও বলেন ধানের শীষ মানে জনগণের অধিকার, ধানের শীষ মানে ভোটের স্বাধীনতা। এই প্রতীককে বিজয়ী করতে হলে আমাদের ঘরে ঘরে সংগঠিত হতে হবে, মানুষের মন জয় করতে হবে। শেষে তৃপ্তি জনগণের প্রতি আহ্বান জানান। ধৈর্য, ঐক্য ও দৃঢ় মনোবলের মধ্য দিয়ে আসন্ন নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন যশোর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও শার্শা থানা যুবদলের সদস্য সচিব ইমদাদুল হক ইমদা, শার্শা থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক আল মামুন বাবলু, এছাড়াও শার্শা থানা ও পুটখালী ইউনিয়নের বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ।
এলাকাবাসীর উচ্ছ্বাসপূর্ণ অংশগ্রহণে গণসংযোগ ও উঠান বৈঠকটি পরিণত হয় প্রাণবন্ত এক সমাবেশে, যা আসন্ন নির্বাচনে ধানের শীষের পক্ষে এক বিশাল জনজোয়ারের পূর্বাভাস দেয়।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর