| ৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |১১ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি September 22, 2026, 5:58 pm
শিরোনাম :
দূর্গা পূজার আগে রাস্তার দখলদার মুক্ত করার আহ্বান ডায়মন্ড হারবার জেলা পুলিশ সুপার শ্রী চন্দ্রশেখর বর্মনের যশোরে অতিরিক্ত দামে সার বিক্রি ও কৃষিতে অনিয়মের প্রতিবাদে স্মারকলিপি পেশ অসহায় মুখ ও বধির শিশুদের মাঝে মগরাহাট পশ্চিমের বিজেপি র সাংগঠনিক নেতৃবৃন্দ নেত্রকোণা বিশ্ববিদ্যালয় টিএসসি ও ক্যাফটেরিয়া প্রাঙ্গণে ঝাড়ু ছাত্রদের হাতে ক্যাম্পাস পরিষ্কারে-নেবির উপাচার্য কেশবপুরে প্রেসক্লাব দখল ও সাংবাদিকদের ওপর হামলায় আহত ৩, বিতর্কিত কমিটি গঠন মগরাহাট পশ্চিমের তৃনমূল কংগ্রেসের গ্রেপ্তার পর তার কাছ থেকে মিললো বিদেশি আগ্নেয়াস্ত্র ও তাজা কার্তুজ দৈনিক ইবি নিউজের ৫৭ হাজার ফলোয়ার পূর্তি উপলক্ষে কেক কেটে উৎযাপন করলো ইবি পরিবার। অন্য ডায়াগনস্টিকের রিপোর্ট আনায় হৃদরোগীকে লাঞ্ছিত করার অভিযোগ চিকিৎসকের বিরুদ্ধে প্রেসক্লাব যশোরের দ্বৈ-বার্ষিক নির্বাচন সম্পন্ন: সভাপতি টুকুন, সম্পাদক নূর ইসলাম যশোরের অভয়নগরে গণধোলাইয়ের পর গাঁজাসহ ২ কারবারি গ্রেপ্তার, পিকআপ জব্দ

যশোরে অতিরিক্ত দামে সার বিক্রি ও কৃষিতে অনিয়মের প্রতিবাদে স্মারকলিপি পেশ

রিপোর্টারের নাম:
  • আপডেটের সময়: সোমবার, সেপ্টেম্বর ২১, ২০২৬
  • 37 সময় দেখুন

মেহেদী হাসান রিপন, স্টাফ রিপোর্টার।।কৃষি খাতে নানা সংকট নিরসন, সার কালোবাজারি রোধ এবং জ্বালানি ও সেচ বিদ্যুতের দাম কমানোর দাবিতে যশোর জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি দিয়েছে জাতীয় কৃষক খেতমজুর সমিতি।

সোমবার (২১ সেপ্টেম্বর) সংগঠনটির জেলা কমিটির নেতারা জেলা প্রশাসকের দপ্তরে গিয়ে আনুষ্ঠানিকভাবে এই দাবি সনদ হস্তান্তর করেন।
স্মারকলিপিতে বলা হয়, বর্তমানে সার সরবরাহ পর্যাপ্ত থাকলেও তৃণমূল পর্যায়ে কৃষকদের কাছ থেকে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি টাকা নেওয়া হচ্ছে। এতে কৃষকদের উৎপাদন ব্যয় লাগামহীনভাবে বৃদ্ধি পাচ্ছে। অসাধু সার ব্যবসায়ীদের সিন্ডিকেট ভেঙে দিয়ে ন্যায্য দামে প্রয়োজনীয় সার নিশ্চিত করার আহ্বান জানানো হয়।

এ ছাড়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বিভিন্ন প্রদর্শনী খামার পরিচালনায় অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে তার সঠিক তদন্ত ও বিচার দাবি করা হয়। সরকারি ভর্তুকির অর্থ যেন প্রকৃত কৃষকের হাতে পৌঁছায়, তা নিশ্চিত করার জোর দাবি তোলেন নেতৃবৃন্দ।

আসন্ন ইরি-বোরো মৌসুমকে সামনে রেখে সেচ কাজ নির্বিঘ্ন করতে ডিজেল ও বিদ্যুতের মূল্য হ্রাস করার প্রস্তাব দেওয়া হয়। একই সঙ্গে ধানের লাভজনক মূল্য নির্ধারণ এবং কৃষকদের সরাসরি বাজার সুবিধা দিতে ইউনিয়ন পর্যায়ে সরকারি শস্য ক্রয়কেন্দ্র চালু করার তাগিদ দেওয়া হয়স্মারকলিপি প্রদানকালে সংগঠনটির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক তসলিমুর রহমান, যশোর জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি মিজানুর রহমানসহ জেলা পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর